বেগুসরাই : পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সমালোচনায় সরব হলেন কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি নেতা গিরিরাজ সিং। শনিবার সকালে বিহারের বেগুসরাইয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে গিরিরাজ বলেন, পশ্চিমবঙ্গকে বাঁচাতে হলে মমতাকে অপসারণ করতে হবে। আইপ্যাকের অফিসে ইডি-র অভিযানের সময় মমতার হস্তক্ষেপের নিন্দা করে কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং বলেছেন, “এই মহাজোট কোথায়? নির্বাচন এলেই […]
Author Archives: News Desk
ভারতের ইতিহাসে ১৬১০ — গোয়ার রাচোল সেমিনারি প্রতিষ্ঠিত হয়, যা এশিয়ার অন্যতম প্রাচীন ধর্মীয় শিক্ষাপ্রতিষ্ঠান। ১৯৪৯ — ভারত সরকার প্রথমবারের মতো পরিকল্পিত উন্নয়নের জন্য প্রশাসনিক স্তরে প্রস্তুতি শুরু করে (পরবর্তীতে পরিকল্পনা কমিশনের পথ প্রশস্ত হয়)। ১৯৬৬ — ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী কংগ্রেস পার্টির নেত্রী নির্বাচিত হন। ২০০৬ — ভারত সরকার জাতীয় গ্রামীণ স্বাস্থ্য […]
বাংলা তারিখ: পৌষ মাস (বাংলা সন ১৪৩২) ইংরেজি তারিখ: ১০ জানুয়ারি ২০২৬ বার: শনিবার তিথি সকাল পর্যন্ত কৃষ্ণ পক্ষ সপ্তমী দুপুরের পর কৃষ্ণ পক্ষ অষ্টমী শুরু নক্ষত্র হস্তা নক্ষত্র (দিনের বেশিরভাগ সময়) সূর্যোদয় ও সূর্যাস্ত (কলকাতা অনুযায়ী) সূর্যোদয়: সকাল ৬:১৭ সূর্যাস্ত: বিকেল ৫:০৯ অশুভ সময় রাহুকাল: সকাল ৯:০০ – ১০:৩০ এই সময়ে নতুন কাজ, […]
মেষ রাশি: আজ মেষ রাশির জাতকদের কাজে সামান্য চাপ থাকতে পারে, তবে সাহস রাখলে সব ঠিক হয়ে যাবে। প্রেমের জীবনে সামান্য ঝগড়া হতে পারে, কিন্তু ভালোবাসা অটুট থাকবে। টাকার দিকে খেয়াল রাখুন। অপ্রয়োজনীয় কেনাকাটা এড়িয়ে চলুন। অযথা খরচ করবেন না। স্বাস্থ্যের দিকে একটু নজর দিন। খাদ্যাভ্যাস ঠিক রাখুন। জাঙ্ক ফুড খাবেন না। বৃষ রাশি: আজ […]
কলকাতা : এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) বনাম তৃণমূল মামলার শুনানি চলাকালীন এজলাসে বেনজির বিশৃঙ্খলা দেখা দিল। চেয়ার ছেড়ে উঠে গেলেন বিচারপতি শুভ্রা ঘোষ। তৃণমূল কংগ্রেসের সঙ্গে ‘চুক্তিবদ্ধ’ ভোটকুশলী সংস্থা আইপ্যাকের কর্ণধার প্রতীক জৈন ও সংস্থাটির সল্টলেকের অফিসে ইডির হানায় তোলপাড় রাজ্য রাজনীতি। ঘটনার পরেই অর্থাৎ বৃহস্পতিবারই ইডিকে ব্যবহার করে ভোটের রণকৌশল, প্রার্থী তালিকা বিজেপি চুরি করছে বলে […]
নয়াদিল্লি : জমির বদলে চাকরি মামলায় আরও বিপাকে বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা আরজেডি নেতা লালুপ্রসাদ যাদব। শুক্রবার সিবিআইকে লালুদের বিরুদ্ধে চার্জ গঠনের নির্দেশ দিল রাউস অ্যাভেনিউ আদালত। মামলায় মোট ১০৭ জনের নাম অভিযুক্ত হিসেবে উঠে এসেছিল, তবে তাঁদের মধ্যে পাঁচজনের মৃত্যু হওয়ায় তাঁদের বিরুদ্ধে মামলা সংক্রান্ত প্রক্রিয়া বাতিল হয়েছে। আইনজীবী আজাজ আহমেদ বলেন, “সিবিআই আদালত […]
নয়াদিল্লি : আইপ্যাকের দপ্তরে ঠিক কী হয়েছিল? ইডি-র কাছে রিপোর্ট চাইল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। শুক্রবার বেলা ১২টার মধ্যে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ইডি-র পক্ষ থেকে গতকালই জানানো হয়েছিল, আইপ্যাক অফিসে তাদের তল্লাশি অভিযান তথ্যপ্রমাণভিত্তিক এবং কোনও রাজনৈতিক প্রতিষ্ঠানকে এর মাধ্যমে নিশানা করা হয়নি। কোনও পার্টি অফিসে তল্লাশি চালানো হয়নি। উল্লেখ্য, তৃণমূলের পরামর্শদাতা সংস্থা […]
নয়াদিল্লি : আইপ্যাকের কর্ণধার প্রতীক জৈনের লাউডন স্ট্রিটের বাড়ি এবং সল্টলেকে আইপ্যাকের দফতরে ইডির হানার প্রতিবাদ এ বার পৌঁছল দিল্লিতে। শুক্রবার সকালে তৃণমূলের আট জন সাংসদ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের দফতরের বাইরে বিক্ষোভ দেখাতে শুরু করেন। ঘণ্টা দেড়েক বিক্ষোভ চলার পরে পুলিশ তাঁদের জোর করে তোলার চেষ্টা করলে শুরু হয় ধস্তাধস্তি। উত্তেজনা ছড়ায় এলাকায়। তৃণমূল সাংসদদের […]
কলকাতা : আইপ্যাকের দফতরে ইডি-র অভিযানের সময় কাজে বাধা দেওয়ার অভিযোগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তীব্র সমালোচনা করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শুক্রবার কলকাতায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে শুভেন্দু বলেন, মুখ্যমন্ত্রী সরাসরি সংবিধানকে আক্রমণ করেছেন। বিরোধী দলনেতা বলেন, “এটি একটি সম্পূর্ণ অপরাধ। মুখ্যমন্ত্রীর এই পদক্ষেপ সংবিধানের ওপর সরাসরি আক্রমণ।” শুভেন্দু হুঁশিয়ারি দিয়ে বলেন, “বিজেপি সরকার ক্ষমতায় এলে […]
নয়াদিল্লি : ইডি-র কাজে বাধা দেওয়ার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সমালোচনায় সরব হলেন বিজেপি নেতা রবিশঙ্কর প্রসাদ। শুক্রবার এক সাংবাদিক সম্মেলনে রবিশঙ্কর প্রসাদ বলেন, গণতান্ত্রিক প্রক্রিয়াকে কলঙ্কিত করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন দিল্লিতে বিজেপির সদর দফতরে এক সাংবাদিক সম্মেলনে রবিশঙ্কর প্রসাদ বলেন, “গতকাল (বৃহস্পতিবার) পশ্চিমবঙ্গে যা ঘটেছে, তা স্বাধীন ভারতে আগে কখনও ঘটেনি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের […]










