Author Archives: News Desk

নির্বাচন কমিশনকে নিশানা মুখ্যমন্ত্রীর

কলকাতা : নির্বাচন কমিশনকে নিশানা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ, সুপ্রিম কোর্ট বলেছিল শুনানি করতে। তার আগেই পোর্টাল বন্ধ করে দেওয়া হয়েছে। এআই ব্যবহার করে ৫৮ লক্ষ নাম বাদ দিয়ে দেওয়া হয়েছে। যাঁরা প্রকৃত ভোটার, তাঁদের নাম বাদ দিয়ে দেওয়া হয়েছে। এক বিজেপি কন্যার নেতৃত্বে এ সব হচ্ছে। বিহারে যে সব […]

২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে ছিটকে গেল অস্ট্রেলিয়া

পাল্লেকেলে : মঙ্গলবার পাল্লেকেলেতে আয়ারল্যান্ড এবং জিম্বাবুয়ের মধ্যকার গ্রুপ-পর্বের ম্যাচটি বৃষ্টির কারণে ভেসে যাওয়ার পর অস্ট্রেলিয়া ২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে ছিটকে পড়ে । গ্রুপ পর্বের তিনটি খেলার মধ্যে দুটিতে হেরে যাওয়া অস্ট্রেলিয়া এখন গাণিতিকভাবে গ্রুপ বি-তে দ্বিতীয় স্থানে থাকা জিম্বাবুয়ের সঙ্গে তাল মেলাতে পারছে না। সোমবার শ্রীলঙ্কার কাছে আট উইকেটে হেরেছে অস্ট্রেলিয়া এবং গত সপ্তাহে […]

ওয়ার্ধা জেলায় জিটি এক্সপ্রেসের পার্সেল কোচে আগুন, অল্পের জন্য রক্ষা যাত্রীরা

মুম্বই : মহারাষ্ট্রের ওয়ার্ধা জেলায় সেবাগ্রাম স্টেশনের কাছে মঙ্গলবার চেন্নাই-নয়াদিল্লিগামী গ্র্যান্ড ট্রাঙ্ক এক্সপ্রেস (জিটি এক্সপ্রেস)-এর একটি পার্সেল কোচে হঠাৎ আগুন লাগায় চাঞ্চল্য ছড়ায়। তবে ঘটনায় কোনও হতাহতের খবর নেই। রেলের তরফে জানানো হয়েছে, নাগপুরের দিকে যাওয়ার সময় ট্রেনের পার্সেল কোচ থেকে ধোঁয়া বেরোতে দেখে যাত্রীরা চেন টেনে ট্রেন থামান। খবর পেয়ে রেলকর্মী ও দমকল বাহিনী দ্রুত […]

পশ্চিমবঙ্গ : অর্থনৈতিক অবনতি , শিল্প পলায়ন এবং বেকার ভাতা

– সত্যেন্দ্র প্রতাপ সিং বাংলা বর্তমানে অর্থনৈতিক পরিকাঠামোর অবনতির সম্মুখীন। যার মূল কারণ শিল্পের ক্ষতি এবং কৃষি ক্ষেত্রে অবহেলা। তথ্যে এইটা প্রমাণিত যে উত্তর প্রদেশ, মহারাষ্ট্র এবং দিল্লির মতো বিজেপি শাসিত রাজ্যগুলিতে বিপুল পরিমাণে আর্থিক সহায়তা করা হচ্ছে। ঠিক বিপরীতে বিধানসভা নির্বাচনের আগেই মমতা ব্যানার্জি ০১ এপ্রিল থেকে ‘যুব-সাথী’ বেকার ভাতা প্রকল্পের শুভারম্ভ করবেন। এই […]

সুকমায় ২২ জন মাওবাদীর আত্মসমর্পণ

সুকমা : মঙ্গলবার ছত্তিশগড়ের সুকমায় ২২ জন মাওবাদী আত্মসমর্পণ করেছেন। আত্মসমর্পণকারীদের মধ্যে একজন মহিলা মাওবাদীও রয়েছেন বলে জানা গেছে। দীর্ঘদিন ধরে তিনি মাওবাদী সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন। অতিরিক্ত পুলিশ সুপার রোহিত শাহ এই বিষয়ে জানিয়েছেন। তিনি বলেন, আত্মসমর্পণকারী মাওবাদীদের সরকারের পুনর্বাসন প্রকল্পের মাধ্যমে ৫০ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। এছাড়াও, আগামী সময়ে অন্যান্য […]

সবটাই জল্পনা, এআই ইমপ্যাক্ট সামিটে যোগ দেবেন বিল গেটস

নয়াদিল্লি : মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটস এআই ইমপ্যাক্ট সামিটে যোগ দেবেন না বলে মঙ্গলবার সকালে ছড়ায় জল্পনা। কিন্তু এই তথ্য ওড়ালেন গেটসের মুখপাত্র। তিনি নিশ্চিত করেছেন এআই ইমপ্যাক্ট সামিটে বক্তব্য রাখবেন গেটস। এপস্টিন বিতর্কের জেরেই নতুন দিল্লিতে আয়োজিত এই সামিটে যোগ দিচ্ছেন না বলে জল্পনা ছড়িয়েছিল। পরে গেটস ফাউন্ডেশনের মুখপাত্র জানান, গেটস ফাউন্ডেশনের চেয়ারম্যান বিল […]

উলুবেড়িয়ায় মত্তের মারে একজনের মৃত্যুর অভিযোগ, উত্তেজনা এলাকায়

হাওড়া : মদের আসরে বিড়ি চাওয়া নিয়ে গোলমাল! সেখান থেকে দুজনের মধ্যে বচসা, মারধর। মৃত্যু হল এক ব্যক্তির। মৃতের নাম ভোলা দলুই। এই ঘটনাকে কেন্দ্র করেই মঙ্গলবার সকাল থেকে উত্তেজনা ছড়ায় উলুবেড়িয়ার জয়পুর থানার ঝামটিয়া গ্রাম পঞ্চায়েতের তেলিবেড়িয়া এলাকায়। খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ। গ্রেফতার করা হয়েছে অভিযুক্ত সাগর দলুইকে। শুরু হয়েছে ঘটনার তদন্ত। […]

সিবিএসই-র দশম ও দ্বাদশের পরীক্ষা শুরু, পরীক্ষার্থী প্রায় ৪৬ লক্ষ

নয়াদিল্লি : সিবিএসই-র দশম ও দ্বাদশের পরীক্ষা শুরু হয়েছে মঙ্গলবার থেকে। এবার পরীক্ষার্থী প্রায় ৪৬ লক্ষ। এদিন নির্দিষ্ট সময়ের আগেই পরীক্ষা কেন্দ্রে পৌঁছে যায় পরীক্ষার্থীরা। দশম শ্রেণিতে বছরে দু’বার বোর্ড পরীক্ষা নেওয়া হবে। ২০২৬ থেকে সিবিএসই এই নিয়ম চালু করছে। ১৫ মে থেকে দশমের দ্বিতীয় পর্বের পরীক্ষা দিতে পারবেন পড়ুয়ারা। তবে, সেই সুযোগ সকলে পাবে […]

ইসকনের অনুষ্ঠানে যোগ দিতে বুধে মায়াপুর সফরে অমিত শাহ

কলকাতা : ফের পশ্চিমবঙ্গে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বুধবার নদিয়ার মায়াপুরে ইসকনের অনুষ্ঠানে যোগ দিতে আসছেন তিনি। মায়াপুরের ইসকনে বুধবার প্রায় দেড়় ঘণ্টার কর্মসূচিতে উপস্থিত থাকবেন অমিত শাহ। ভক্তিসিদ্ধান্ত সরস্বতী ঠাকুর মহারাজের ১৫২তম জন্মজয়ন্তী অনুষ্ঠানে যোগ দিতে তিনি মায়াপুরে আসছেন। কলকাতা বিমানবন্দর থেকে হেলিকপ্টারে শাহ রওনা দেবেন মায়াপুরের উদ্দেশে। দুপুর আড়াইটা নাগাদ মায়াপুরে তাঁর […]

ইতিহাসের পাতায় ১৭ ফেব্রুয়ারি

   ভারতের ইতিহাসে ১৭ ফেব্রুয়ারি ১৬০০ – Giordano Bruno-কে রোমে জীবন্ত দগ্ধ করা হয় (যদিও ইতালির ঘটনা, তবুও উপনিবেশকালীন সময়ে ইউরোপীয় ধর্ম-রাজনীতির প্রভাব ভারতের ইতিহাসেও গুরুত্বপূর্ণ ছিল)। ১৯১৭ – Sarojini Naidu নারীদের ভোটাধিকারের দাবিতে ব্রিটিশ সরকারের কাছে প্রতিনিধিদল নিয়ে যান। ১৯৩১ – Bhagat Singh, Shivaram Rajguru ও Sukhdev Thapar-এর বিরুদ্ধে লাহোর ষড়যন্ত্র মামলায় বিশেষ ট্রাইব্যুনাল […]