Author Archives: News Desk

মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যের পাল্টা জবাব দিলেন অমিত মালব্য

কলকাতা : ভারতীয় জনতা পার্টির আইটি সেল প্রধান অমিত মালব্য বুধবার সমাজ মাধ্যম ‘এক্স’-এ একটি পোস্টের মাধ্যমে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাম্প্রতিক একটি বক্তব্যের তীব্র বিরোধিতা করেছেন। নির্বাচন কমিশন কর্তৃক সাময়িক বরখাস্ত (সাসপেন্ড) হওয়া সাতজন সহকারী নির্বাচক নিবন্ধন আধিকারিককে (এইআরও) রাজ্য সরকারের অন্য কাজে “যুক্ত” করার যে দাবি মুখ্যমন্ত্রী করেছেন, তাকে “বিভ্রান্তিকর” বলে অভিহিত করেছেন […]

পশ্চিমবঙ্গে বিজেপির জয় নিশ্চিত : শাহনওয়াজ; মমতাকে তোপ গিরিরাজের

পাটনা : পশ্চিমবঙ্গে এবার নির্বাচনে পরিবর্তন হবেই, আশাবাদী বিজেপি নেতা শাহনওয়াজ হুসেন। বুধবার পাটনায় সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, “পশ্চিমবঙ্গে (বাংলায়) পরিবর্তন নিশ্চিত। ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় আসবে। আমরা বিহার, হরিয়ানা, মহারাষ্ট্র এবং দিল্লিতে জিতেছি। এখন, বাংলায়, বিজেপির পতাকা উড়বে।” অন্যদিকে, মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র আক্রমণ করেছেন কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি নেতা গিরিরাজ সিং। তিনি বলেন, “মমতা […]

শালিমার স্টেশনে ঢোকার মুখে লাইনচ্যুত লোকাল ট্রেন, পরিষেবা ব্যাহত

হাওড়া : শালিমার স্টেশনে ঢোকার মুখে লাইনচ্যুত হয়ে গেল একটি লোকাল ট্রেন। সাঁতরাগাছি থেকে শালিমার আসার সময়ে তিন নম্বর প্ল্যাটফর্মে লাইনচ্যুত হয় ওই ট্রেনের একটি কামরা। দক্ষিণ–পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক ওমপ্রকাশ চরণ জানিয়েছেন, ট্রেনটিতে কোনও যাত্রী ছিল না। ইতিমধ্যে লাইনচ্যুত কামরাটি উদ্ধারের কাজ শুরু হয়েছে। ঘটনাস্থলে পৌঁছন রেলের ইঞ্জিনিয়াররা। কী ভাবে এই ঘটনা ঘটল, […]

মোদী সকাশে সুন্দর পিচাই, প্রধানমন্ত্রীর সাক্ষাৎ স্পেনের রাষ্ট্রপতির সঙ্গেও

নয়াদিল্লি : নতুন দিল্লির হায়দরাবাদ হাউসে বুধবার একাধিক রাষ্ট্র নেতার সঙ্গে সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পাশাপাশি গুগলের সিইও সুন্দর পিচাইয়ের সঙ্গে সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী। সুন্দর পিচাইয়ের সঙ্গে বিভিন্ন বিষয়ে কথা বলেছেন প্রধানমন্ত্রী মোদী। এছাড়াও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নতুন দিল্লির হায়দরাবাদ হাউসে স্পেনের রাষ্ট্রপতি পেদ্রো সানচেজ পেরেজ-কাস্তেজনের সঙ্গে দেখা করেছেন। দ্বিপাক্ষিক নানা বিষয়ে তাঁদের মধ্যে কথা […]

সুপ্রিম কোর্টে ফের পিছিয়ে গেল আইপ্যাক মামলার শুনানি

নয়াদিল্লি : সুপ্রিম কোর্টে ফের পিছিয়ে গেল আইপ্যাক মামলার শুনানি। পরবর্তী শুনানির দিন ঠিক হয়েছে আগামী ১৮ মার্চ।আর্থিক পাচার মামলায় আইপ্যাকের কর্ণধার প্রতীক জৈনের বাড়ি এবং দফতরে হানা দিয়েছিল ইডি। ওই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তল্লাশি অভিযান চলাকালীন সেখানে উপস্থিত হন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তদন্তে বাধা এবং নথি কেড়ে নেওয়ার অভিযোগে সুপ্রিম কোর্টে মামলা দায়ের […]

রাজ্যসভা নির্বাচনের দিন ঘোষণা কমিশনের, ১৬ মার্চ হবে ভোট

নয়াদিল্লি : রাজ্যসভার নির্বাচনের দিন ঘোষণা করলো নির্বাচন কমিশন। বুধবার নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, দেশের ১০টি রাজ্যের ৩৭টি আসন পূরণের জন্য আগামী ১৬ মার্চ হবে রাজ্যসভার নির্বাচন। একইসঙ্গে নির্বাচন কমিশন জানিয়েছে, ভোটগ্রহণের দিনেই ভোট গণনা করা হবে। ১৬ মার্চ সকাল ৯টা থেকে বিকেল চারটে পর্যন্ত হবে ভোটগ্রহণ। পশ্চিমবঙ্গের পাঁচ জন রাজ্যসভার সাংসদের মেয়াদ […]

ইতিহাসের পাতায় ১৮ ফেব্রুয়ারি

ভারতের ইতিহাসে ১৮ ফেব্রুয়ারি • ১৯১১ – ভারতের প্রথম বিমান ডাক পরিষেবা চালু হয়। এলাহাবাদ থেকে নৈনি পর্যন্ত প্রথম এয়ারমেইল পাঠানো হয়। • ১৯৪৬ – ব্রিটিশ শাসনের বিরুদ্ধে রয়্যাল ইন্ডিয়ান নেভি বিদ্রোহ (নৌবিদ্রোহ) শুরু হয়, যা স্বাধীনতা আন্দোলনে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলে। • ১৯৬৩ – ভারতের প্রথম রাষ্ট্রপতি সর্বপল্লী রাধাকৃষ্ণন-কে ‘ভারতরত্ন’ সম্মানে ভূষিত করা হয় (তিনি […]

পঞ্জিকা : ১৮ ফেব্রুয়ারি, ২০২৬ (বুধবার)

তারিখ ও বাংলা মাস: ১৮ ফেব্রুয়ারি ২০২৬, ফাল্গুন মাস, ১৪৩২ বঙ্গাব্দ। তিথি: শুক্ল প্রতিপদ (সূর্যোদয়ের পর থেকে কিছু সময় পর্যন্ত), পরে শুক্ল দ্বিতীয়া শুরু হবে। নক্ষত্র: শতভিষা নক্ষত্র (দিনের বেশিরভাগ সময় পর্যন্ত বলবৎ থাকবে)। চন্দ্র রাশি: চন্দ্র কুম্ভ রাশিতে অবস্থান করবে। রাহুকাল: প্রায় দুপুর ১২:২০ থেকে ১:৫০ পর্যন্ত (স্থানভেদে সময় পরিবর্তিত হতে পারে)। অন্যান্য অশুভ […]

বুধবার (১৮ ফেব্রুয়ারি) এর রাশিফল : আজকের দিনটি কেমন যাবে জেনে নিন

মেষ (Aries) আজ পজিটিভ চিন্তা রাখুন। আপনার কাজের উপর ফোকাস করুন। গসিপ বা অপ্রয়োজনীয় কথোপকথন থেকে দূরে থাকুন। প্রয়োজনে পরিবার বা সঙ্গীর পরামর্শ নিন। পেশাজীবনে উদ্যোগী হয়ে কাজ করুন। স্বাস্থ্যকে অবহেলা করবেন না। অর্থের অভাব হবে না। বৃষ (Taurus) আজ কর্মজীবন ও ব্যক্তিগত জীবনের ভারসাম্য বজায় রাখুন। মাঝে মাঝে বিরতি নিন। দিনটি ওঠা-নামা ভরা থাকতে […]

প্রধানমন্ত্রী তারেক রহমান এবং ২৫ জন পূর্ণমন্ত্রীকে শপথবাক্য পাঠ করিয়েছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

ঢাকা : এক নতুন অধ্যায়ের সূচনা করে প্রধানমন্ত্রী পদে শপথ গ্রহণ করেছেন তারেক রহমান এবং ক্ষমতাসীন বিএনপি সরকারের ২৫ জন পূৰ্ণঁমন্ত্ৰী। আজ মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকাল ৪-টা ১৮ মিনিটে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আয়োজিত এক জমকালো অনুষ্ঠানে তাঁদের শপথবাক্য পাঠ করিয়েছেন রাষ্ট্রপতি মহম্মদ সাহাবুদ্দিন। এদিন প্রথমে দেশের নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন বিএনপির চেয়ারম্যান […]