Author Archives: News Desk

ইন্ডিয়া-এআই ইম্প্যাক্ট সামিটে এআই নিয়ে বার্তা পিচাইয়ের

নয়াদিল্লি : নতুন দিল্লির ভারত মণ্ডপমে অনুষ্ঠিত ইন্ডিয়া-এআই ইম্প্যাক্ট সামিটে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) নিয়ে বার্তা দিলেন সুন্দর পিচাই। বৃহস্পতিবার ইন্ডিয়া-এআই ইম্প্যাক্ট সামিটে গুগল ও অ্যালফাবেটের সিইও সুন্দর পিচাই বলেন, “আমরা ডিজিটাল বিভাজনকে এআই বিভাজনে পরিণত হতে দিতে পারি না। এর অর্থ হল কম্পিউটিং অবকাঠামো এবং সংযোগে বিনিয়োগ করা। আমরা গতকাল ঘোষিত আমাদের আমেরিকা-ইন্ডিয়া কানেক্ট উদ্যোগের অংশ […]

এআই সম্মেলনে বক্তব্য না রাখার সিদ্ধান্ত বিল গেটসের

নয়াদিল্লি : নতুন দিল্লির ভারত মণ্ডপমে অনুষ্ঠিত ইন্ডিয়া-এআই ইম্প্যাক্ট সামিটে বক্তৃতা করছেন না মাইক্রোসফ্‌ট-প্রতিষ্ঠাতা বিল গেটস। বৃহস্পতিবার সমাজমাধ্যমে একটি পোস্ট করে আনুষ্ঠানিক ভাবে তা জানিয়ে দিল ‘গেট্‌স ফাউন্ডেশন’। গেটস এখন এই সমাজসেবী সংস্থার প্রধান। বৃহস্পতিবার এআই সম্মেলনে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বক্তৃতা করার কথা ছিল গেটসের। কিন্তু তিনি বক্তৃতা করছেন না। তাঁর পরিবর্তে গেট্‌স ফাউন্ডেশন-এর প্রতিনিধিত্ব […]

কৃত্রিম বুদ্ধিমত্তা মানুষের ক্ষমতা বহুগুণ বৃদ্ধি করছে : প্রধানমন্ত্রী

নয়াদিল্লি : কৃত্রিম বুদ্ধিমত্তা মেশিনগুলিকে বুদ্ধিমান করে তুলছে, কিন্তু তার চেয়েও বড় কথা, এআই মানুষের ক্ষমতা বহুগুণ বৃদ্ধি করছে। বৃহস্পতিবার ইন্ডিয়া-এআই ইম্প্যাক্ট সামিটে এই মন্তব্য করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেন, “কেবল একটি পার্থক্য আছে: এবার গতি অভূতপূর্ব এবং স্কেলও অপ্রত্যাশিত। আগে, প্রযুক্তির প্রভাব দৃশ্যমান হতে কয়েক দশক সময় লাগত। এখন মেশিন লার্নিং থেকে লার্নিং মেশিনে […]

ইতিহাসের পাতায় ১৯ ফেব্রুয়ারি

ভারত সম্পর্কিত ঘটনা ১৬৩০ – মহান মারাঠা শাসক ছত্রপতি শিবাজি মহারাজ মহারাষ্ট্রের শিবনেরি দুর্গে জন্মগ্রহণ করেন। তিনি মারাঠা সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা এবং ভারতের ইতিহাসে এক বিশিষ্ট বীর যোদ্ধা হিসেবে পরিচিত। ১৯১৫ – বিপ্লবী গোপাল কৃষ্ণ গোখলে প্রয়াত হন। তিনি ভারতীয় জাতীয় কংগ্রেসের অন্যতম নেতা ও সমাজসংস্কারক ছিলেন। ১৯৯৯ – দিল্লি থেকে লাহোরের মধ্যে ঐতিহাসিক ‘বাস কূটনীতি’ […]

পঞ্জিকা : ১৯ ফেব্রুয়ারি, ২০২৬ (বৃহস্পতিবার)

বার: বৃহস্পতিবার বাংলা সাল: ১৪৩২ বঙ্গাব্দ ঋতু: বসন্ত ঋতু মাস: ফাল্গুন পক্ষ: শুক্লপক্ষ তিথি: তৃতীয়া (ভোর থেকে কার্যকর, পরবর্তীতে চতুর্থী শুরু হতে পারে – স্থানভেদে পরিবর্তনশীল) নক্ষত্র: পূর্বভাদ্রপদ (পরবর্তীতে উত্তরভাদ্রপদে প্রবেশ সম্ভাব্য) যোগ: শুভ যোগ করন: বব → বলব (সময়ের সাথে পরিবর্তিত) সূর্যোদয়: প্রায় সকাল ৬:১৫ মিনিট সূর্যাস্ত: প্রায় বিকেল ৫:৪৫ মিনিট দিনের দৈর্ঘ্য: প্রায় […]

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) এর রাশিফল : আজকের দিনটি কেমন যাবে জেনে নিন

মেষ (Aries) আজ আপনার দিন কর্মব্যস্ত কিন্তু ফলপ্রসূ হবে। অফিসের কাজের পাশাপাশি প্রেম জীবনও মধুর থাকতে পারে। ব্যয় সম্পর্কে সচেতন থাকুন। সামান্য স্বাস্থ্যের সমস্যা দেখা দিতে পারে। বৃষভ (Taurus) আজ প্রেম ও কাজ দুটো ক্ষেত্রেই সমস্যা সমাধানে মন দিন। নিরাপদ ভবিষ্যতের জন্য বিনিয়োগের বিকল্পগুলি চিন্তা করুন। স্বাস্থ্য সাধারণ থাকবে। মিথুন (Gemini) আজ একটি চেকলিস্ট অনুসরণ […]

হোয়াটসঅ্যাপে নির্দেশ, অভিষেকের অভিযোগ ওড়াল কমিশন

কলকাতা : মিথ্যে অভিযোগ এনে সাধারণ মানুষকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ভাবে বিভ্রান্ত করার চেষ্টা হচ্ছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অভিযোগের প্রেক্ষিতে বুধবার এ কথা জানাল নির্বাচন কমিশন। কমিশনের মতে, এই অভিযোগ ভিত্তিহীন। সুপ্রিম কোর্টের নির্দেশের পরও হোয়াটসঅ্যাপে নির্দেশিকা দিচ্ছে জাতীয় নির্বাচন কমিশন! একাধিক প্রমাণ সামনে এনে বুধবার এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন তৃণমূলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। নির্বাচন […]

ফের আন্তর্জাতিক পুরস্কার, এক্সবার্তায় দাবি মমতার

কলকাতা  : “অত্যন্ত গর্বের সঙ্গে জানাচ্ছি যে, UN আবারও আমাদের একটি পথিকৃৎ উদ্যোগকে স্বীকৃতি দিয়েছে।” বুধবার এক্সবার্তায় দাবি করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি লিখেছেন, “ইউনাইটেড নেশনসের Food and Agriculture Organization (FAO) আমাদের ‘মাটির সৃষ্টি’ কর্মসূচীকে দিয়েছে এই আন্তর্জাতিকভাবে মূল্যবান স্বীকৃতির শংসাপত্র। আমাদের রাজ্যের পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে ২০২০ সালে আমরা যে পথপ্রদর্শক ‘মাটির সৃষ্টি’ প্রকল্প শুরু […]

মতুয়া সম্প্রদায় ধারাবাহিকভাবে সমাজকল্যাণের পক্ষে কাজ করে আসছে : অমিত শাহ

মায়াপুর :  নদিয়া জেলার মায়াপুরে বুধবার ইসকনের অনুষ্ঠানে যোগ দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ইসকনের ভক্তিসিদ্ধান্ত সরস্বতীর ১৫২-তম জন্মজয়ন্তী উপলক্ষে এ দিনের অনুষ্ঠানের আয়োজন। এ দিন প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন শাহ। উপস্থিত ছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, রাজ্যসভার সাংসদ শমীক ভট্টাচার্য। অনুষ্ঠানে অমিত শাহ বলেন, “যখন আমরা বিশ্বজুড়ে ইসকন আন্দোলনের বিশাল বিস্তার প্রত্যক্ষ করছি, […]

অবৈধ অস্ত্র কারখানার পর্দাফাঁস, গ্রেফতার ৫

কলকাতা :- কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ) বিহার পুলিশের সহযোগিতায় একটি বড়সড় অভিযানে অবৈধ আগ্নেয়াস্ত্র তৈরির কারখানার হদিস পেয়ে পাঁচজনকে গ্রেফতার করেছে। মঙ্গলবার সন্ধ্যায় গোপন সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে এই যৌথ অভিযান চালানো হয়। বুধবার এসটিএফের ডেপুটি কমিশনার আইপিএস ভি সোলেমন নেশাকুমার জানান, কলকাতা এসটিএফের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কলকাতা এসটিএফ, বিহার এসটিএফ এবং ভগলপুর […]