Author Archives: News Desk

কুলটিতে মাকে গুলি করে ছেলের আত্মঘাতী হওয়ার অভিযোগ

আসানসোল : মাকে গুলি করে ছেলের আত্মঘাতী হওয়ার অভিযোগ উঠল আসানসোলের কুলটিতে। মৃত রাজা মুখোপাধ্যায় ও সন্ধ্যা মুখোপাধ্যায়ের বাড়ি ওই এলাকাতেই। মৃতের পরিজনদের দাবি, বেশ কিছুদিন ধরে বাড়িতে অশান্তি চলছিল। এই ঘটনার জেরে এলাকায় চাঞ্চল্য ছড়ায়। পরিবারের এক সদস্য জানান, বৃহস্পতিবার মধ্যরাতে ছেলে রাজা মুখোপাধ্যায় তাঁর মা সন্ধ্যা মুখোপাধ্যায়কে গুলি করে খুন করে নিজেও আত্মঘাতী […]

শুক্রবার দক্ষিণবঙ্গে শুষ্ক আবহাওয়া, উত্তরে হালকা কুয়াশার সম্ভাবনা

কলকাতা : শুক্রবার পর্যন্ত সর্বনিম্ন তাপমাত্রা পরিবর্তনের খুব একটা সম্ভাবনা নেই, আবহাওয়া দফতর সূত্রে এমনই জানা গেছে। তার পরের চার দিন ধীরে ধীরে তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে। এর পরবর্তী সময়ে তাপমাত্রার উল্লেখযোগ্য কোনও পরিবর্তনের সম্ভাবনা নেই। আপাতত সকালে কোথাও ঘন কুয়াশার কোনও সম্ভাবনা নেই। হাওয়া অফিস জানিয়েছে, ২৪ ফেব্রুয়ারি পর্যন্ত […]

ইতিহাসের পাতায় ২০ ফেব্রুয়ারি

ভারতের ইতিহাসে ১৯৪৭ – ব্রিটিশ প্রধানমন্ত্রী Clement Attlee ঘোষণা করেন যে ব্রিটিশ সরকার ১৯৪৮ সালের জুনের মধ্যে ভারতের শাসনভার ভারতীয়দের হাতে তুলে দেবে। এই ঘোষণা ভারতের স্বাধীনতার পথকে দ্রুততর করে। ১৯৮৭ – Arunachal Pradesh এবং Mizoram পূর্ণাঙ্গ রাজ্যের মর্যাদা লাভ করে। ১৯৬৯ – ভারতের প্রখ্যাত সাহিত্যিক ও জ্ঞানপীঠ পুরস্কারপ্রাপ্ত Harivansh Rai Bachchan রাজ্যসভায় মনোনীত হন […]

পঞ্জিকা : ২০ ফেব্রুয়ারি, ২০২৬ (শুক্রবার)

দিন: শুক্রবার ইংরেজি তারিখ: ২০ ফেব্রুয়ারি ২০২৬ বাংলা সাল: ১৪৩২ বঙ্গাব্দ বাংলা মাস: ফাল্গুন (শুক্ল পক্ষ) তিথি: শুক্ল পক্ষ তৃতীয়া তিথি চলমান, পরবর্তীতে চতুর্থী শুরু হবে। নক্ষত্র: উত্তর ভাদ্রপদ নক্ষত্র চলমান, পরে রেভতী নক্ষত্রে প্রবেশ। যোগ: শুভ যোগ (কর্ম ও নতুন উদ্যোগের জন্য অনুকূল)। করণ: বালব করণ, পরে কৌলব করণ। চন্দ্র রাশি: মীন রাশি। সূর্য […]

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) এর রাশিফল : আজকের দিনটি কেমন যাবে জেনে নিন

মেষ রাশি আজ আপনার ব্যক্তিগত উন্নতিতে মন দিন। ইতিবাচক চিন্তা রাখা এবং নিজের দক্ষতার ওপর বিশ্বাস রাখা গুরুত্বপূর্ণ। দিনটি সুখকর ও সমৃদ্ধিময় হবে। প্রেম জীবনে রোমান্স বাড়বে। বৃষ রাশি নিজের কাজের উপর ফোকাস করুন। গসিপ থেকে দূরে থাকুন। প্রয়োজনে পরিবারের বা সঙ্গীর পরামর্শ নিন। আজ অনেক সুখকর বিস্ময় অপেক্ষা করছে। সুযোগগুলির জন্য প্রস্তুত থাকুন। মিথুন […]

মিমি চক্রবর্তীকে মানহানির নোটিশ, ২০ লক্ষ টাকা দাবি করলেন তনয় শাস্ত্রী

কলকাতা : অভিনেত্রী তথা প্রাক্তন তৃণমূল সাংসদ মিমি চক্রবর্তীর বিরুদ্ধে মানহানির নোটিশ পাঠালেন অনুষ্ঠান উদ্যোক্তা তনয় শাস্ত্রী। শাস্ত্রীর অভিযোগ, হেনস্থার মিথ্যা অভিযোগ দায়ের করে তাঁর ভাবমূর্তি ক্ষুণ্ণ করা হয়েছে, যার ক্ষতিপূরণ হিসেবে তিনি ২০ লক্ষ টাকা দাবি করেছেন। তনয় শাস্ত্রী বৃহস্পতিবার জানান, তাঁর আইনজীবীর মাধ্যমে মিমি চক্রবর্তীকে আইনি নোটিশ পাঠানো হয়েছে। নোটিশে উল্লেখ করা হয়েছে […]

বিজয়–রশ্মিকার বিয়ের জল্পনা তুঙ্গে, আলোয় সাজল বিজয়ের বাড়ি

মুম্বই : অভিনেতা বিজয় দেবেরকোন্ডা ও অভিনেত্রী রশ্মিকা মান্দান্না—এই জনপ্রিয় তারকাদের ব্যক্তিগত জীবন আবারও খবরের শিরোনামে। দীর্ঘদিন ধরেই তাঁদের ব্যক্তিগত সম্পর্ক নিয়ে আলোচনা চললেও, এখনও পর্যন্ত দু’জনের কেউই আনুষ্ঠানিকভাবে বিয়ের বিষয়ে মুখ খোলেননি। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যাচ্ছে, হায়দরাবাদে বিজয় দেবেরকোন্ডার বাড়ি আলো ও ফুল দিয়ে সাজানো হয়েছে। এই সাজসজ্জা ঘিরেই নতুন […]

কলকাতার কয়লা পাচার মামলার তদন্তে পুলিশ আধিকারিককে তলব

কলকাতা : পশ্চিমবঙ্গের পুলিশ আধিকারিক মনোরঞ্জন মণ্ডল কি গ্রেফতারের মুখে? আগামী সোমবার সল্টলেকে সিজিও কমপ্লেক্সে এনফোর্সমেন্ট ডাইরোক্টোরেটের (ইডি) অফিসে তাঁকে হাজির হতে বলায় প্রশ্নটা উঠেছে। কয়লা পাচার মামলার তদন্তে ফের তাঁকে তলব করল (ইডি)। হয়েছে। কয়লাকাণ্ডে এই নিয়ে তৃতীয়বার পুলিশ আধিকারিক মনোরঞ্জন মণ্ডলকে সমন পাঠাল ইডি। এর আগে ২ বারই কেন্দ্রীয় এজেন্সির তলব এড়িয়েছেন বারাবনি থানার […]

বিহারে লাল-সন্ত্রাসের দিন শেষ, শেষ মাওবাদীর আত্মসমর্পণে হয়ে গেল নকশাল-মুক্ত

পাটনা : নকশাল-মুক্ত হয়ে গেল বিহার। মুঙ্গেরে শেষ সশস্ত্র মাওবাদী সুরেশ কোডার আত্মসমর্পণের পর বিহার এই গুরুত্বপূর্ণ মাইলফলক অর্জন করেছে। মুঙ্গের রেঞ্জের ডিআইজি, পুলিশের উপ-মহাপরিদর্শক, রাকেশ কুমার জানিয়েছেন, নকশালবাদ দ্বারা প্রভাবিত ২৩টি জেলার কোনওটিতেই বর্তমানে কোনও সশস্ত্র নকশাল স্কোয়াড সক্রিয় নেই। মুঙ্গেরের জেলা ম্যাজিস্ট্রেট, নিখিল ধনরাজ নিপ্পানিকর বলেছেন, কেন্দ্রীয় সরকারের আত্মসমর্পণ ও পুনর্বাসন নীতির অধীনে, সুরেশ […]

“বিনা প্ররোচনায় আক্রমণ চালাচ্ছে”, তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ শুভেন্দুর

কলকাতা : “তৃণমূল পশ্চিমবঙ্গে বিজেপিকে ভয় পাচ্ছে আর সেই কারণেই বিজেপির নেতা কর্মীদের উপর বিনা প্ররোচনায় আক্রমণ চালাচ্ছে।” বুধবার রাতে ভিডিয়ো-সহযোগে এই অভিযোগ করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি লিখেছেন, “মিনাখাঁ বিধানসভার এক নম্বর মণ্ডল-এর বামনপুকুর বিজেপি কার্যালয়ে একটি সাংগঠনিক বৈঠক চলাকালীন, মিনাখাঁর তৃণমূল ব্লক সভাপতি সাইফুদ্দিন মোল্লা ও তৃণমূল পঞ্চায়েত সদস্য শরীফ শেখের নেতৃত্বে একদল […]