Author Archives: News Desk

রোহিতের বাড়িতে গুলিকাণ্ডে ধৃত আরও ৬, এযাবৎ মোট পাকড়াও ১১ অভিযুক্ত

মুম্বই : রোহিত শেট্টির বাড়ির বাইরে গুলি কাণ্ডে আরও ৬ জনকে গ্রেফতার করলো পুলিশ। এই নিয়ে মোট পাকড়াও ১১ জন। মুম্বই পুলিশ সোমবার জানিয়েছে, রোহিত শেট্টির বাড়ির বাইরে গুলি চালানোর ঘটনায় আরও ৬ জন অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। রাজস্থান থেকে এই ৬ জনকে গ্রেফতার করা হয়েছে এবং মুম্বইয়ে আনা হচ্ছে। মুম্বই ক্রাইম ব্রাঞ্চ জানিয়েছে, এখনও পর্যন্ত […]

৩১ মার্চের মধ্যেই নকশাল-মুক্ত হবে ভারত, ফের দাবি অমিত শাহের

নয়াদিল্লি : এই বছরের ৩১ মার্চের মধ্যেই নকশাল-মুক্ত হবে ভারত, ফের দাবি করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সোমবার দিল্লি পুলিশের ৭৯-তম প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানে অমিত শাহ জোর দিয়ে বলেন, “২০১৪ থেকে ২০২৬ সাল আমাদের ইতিহাসে চিরকাল দেশের অভ্যন্তরীণ নিরাপত্তার জন্য একটি স্বর্ণযুগ হিসেবে চিহ্নিত থাকবে। ২০১৪ সালের আগে, তিনটি সমস্যা ৩-৪ দশক ধরে আমাদের দেশের অভ্যন্তরীণ […]

কঠোর অবস্থান নির্বাচন কমিশনের, পশ্চিমবঙ্গের ৭ আধিকারিক সাসপেন্ড

কলকাতা : কর্তব্যে গাফিলতি বরদাস্ত নয়, ফের তা বুঝিয়ে দিয়ে কঠোর অবস্থান নিল নির্বাচন কমিশন। রাজ্যের আরও ৭ আধিকারিককে সাসপেন্ডের নির্দেশ নির্বাচন কমিশনের। ৭ জনই এসআইআর-এর কাজে এইআরও। গতকালই রাজ্যের আরও সাত আধিকারিককে সাসপেন্ড করার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। রাজ্যের মুখ্য সচিবকে এই ৭ আধিকারিকের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। “গুরুতর অসদাচরণ, কর্তব্যে […]

মমতা ব্যানার্জির সরকারকে কেন্দ্রের বাজেটের বদলে রাজ্যের বাজেটের দিকে একটু নজর দিতে হবে

◆ সত্যেন্দ্র প্রতাপ সিং ভারত সরকার তথা কেন্দ্রের অর্থমন্ত্রী নির্মলা সীতারামন ০১ ফেব্রুয়ারিতে নবমবার কেন্দ্রীয় বাজেট ২০২৬-২৭ ( বি.ই) ₹৫৩.৫ লক্ষ কোটি টাকার মূল ব্যয় এবং ₹৩৬.৫ লক্ষ কোটি টাকা কোনো ঋণপ্রাপ্তি ছাড়াই পেশ করলেন। কেন্দ্রের এই বাজেটকে (২০২৬-২৭) তৃণমূল কংগ্রেস দিশাহীন, জনবিরোধী ও বাংলা বিরোধীর আখ্যা দিয়েছে। বিরোধী প্রতিক্রিয়ায় তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো মমতা ব্যানার্জি […]

ইতিহাসের পাতায় ১৬ ফেব্রুয়ারি

 ভারত সম্পর্কিত ঘটনা ১৯৫৬ – বিশিষ্ট সাহিত্যিক ও চিন্তাবিদ মেঘনাদ সাহা পরলোকগমন করেন। তিনি ভারতীয় জ্যোতির্বিজ্ঞানের অন্যতম পথিকৃৎ ছিলেন। ১৯৮০ – ভারতীয় ক্রিকেটার বাসিত আলি জন্মগ্রহণ করেন, যিনি পরবর্তীতে আন্তর্জাতিক ক্রিকেটে ভারতের প্রতিনিধিত্ব করেন। ২০১০ – বিশিষ্ট সমাজকর্মী মহাশ্বেতা দেবী-এর সামাজিক আন্দোলন ও সাহিত্যকর্ম আন্তর্জাতিক স্তরে নতুন করে আলোচনায় আসে (তাঁর আদিবাসী অধিকার আন্দোলন বিশেষভাবে […]

পঞ্জিকা : ১৬ ফেব্রুয়ারি, ২০২৬ (সোমবার)

  বাংলা তারিখ: ৩ ফাল্গুন ১৪৩২ দিন: সোমবার তিথি: কৃষ্ণ চতুর্দশী প্রচলিত মতে এই তিথিতে গুরুত্বপূর্ণ শুভ কাজ এড়িয়ে চলা ভালো। ধর্মীয় অনুশীলন বা দৈনন্দিন কাজের জন্য উপযোগী। নক্ষত্র: শ্রাবণ যোগ: বিভিন্ন সময়ে অমৃত, বক্র, মহেন্দ্র ও শূন্য যোগ প্রভাবশালী। অমৃত যোগকে বিশেষ শুভ ধরা হয়। করন: শকুনি ও চতুষ্পাদ সূর্যোদয়: প্রায় সকাল ৬:৫৯ সূর্যাস্ত: […]

সোমবার (১৬ ফেব্রুয়ারি) এর রাশিফল : আজকের দিনটি কেমন যাবে জেনে নিন

মেষ (Aries) – আজ মুহূর্তগুলোতে সার্বিক শুভ পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। বিশেষ যোগ এবং শুভ সময় আপনার জীবনে বিভিন্ন ক্ষেত্রে ইতিবাচক ফল আনতে পারে। বৃষ (Taurus) – নতুন পরিকল্পনা বা উদ্যোগে সফলতা আসতে পারে। কিন্তু কাজ করার সময় বিচক্ষণ ও সতর্ক থাকা উচিত। মিথুন (Gemini) – আজ আপনার আত্মবিশ্বাস এবং পরিকল্পনা দক্ষতা আপনাকে সহায়তা করবে। নতুন […]

প্রথম দল হিসেবে শেষ আট নিশ্চিত করল ওয়েস্ট ইন্ডিজ

মুম্বই : চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে টানা তৃতীয় জয় পেল ওয়েস্ট ইন্ডিজ। মুম্বইয়ে নেপালকে হারিয়ে দিয়েছে দুইবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। আর তাতেই শেষ আটও নিশ্চিত করেছে শাই হোপের দল। হোল্ডার-ফোর্ডদের বোলিং তোপে ৮ উইকেটে ১৩৩ রানের পুঁজি পায় নেপাল। রান তাড়ায় ওয়েস্ট ইন্ডিজ ব্যাটসম্যানরা কাজ সেরে ফেলেন ২৮ বল বাকি রেখে। ২৭ রানে ৪ উইকেট নিয়ে ম্যাচের সেরা […]

দুর্গাপুরে বেসরকারি মেডিক্যাল কলেজের হোস্টেলে ছাত্রের রহস্যমৃত্যু

দুর্গাপুর : দুর্গাপুরের একটি বেসরকারি মেডিক্যাল কলেজের হোস্টেল থেকে এক ডাক্তারি ছাত্রের রহস্যজনকভাবে মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে শিল্পশহরজুড়ে। শনিবার গভীর রাতে একটি বেসরকারি মেডিক্যাল কলেজের বয়েজ হোস্টেলের বাথরুম থেকে ওই ছাত্রের ঝুলন্ত দেহ উদ্ধার হয়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। রবিবার পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত ছাত্রের নাম লাবণ্য প্রতাপ (২২)। তিনি বিহারের […]

“পশ্চিমবঙ্গের নিরাপত্তাই ভারতের নিরাপত্তা”, বিশ্লেষণ করলেন শুভেন্দু অধিকারী

কলকাতা : “সমগ্র বিশ্ব যখন ঢাকার শাসন পরিবর্তনের দিকে তাকিয়ে, তখন ভারতের পূর্ব সীমান্তে এক গুরুতর রাজনৈতিক সংহতি গড়ে উঠেছে।” রবিবার সামাজিক মাধ্যমে এ কথা লিখেছেন পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি লিখেছেন, “বাংলাদেশের ২০২৬ সালের নির্বাচনে সীমান্তবর্তী ৬৮টি আসনে জামাত এ ইসলামী জয়লাভ করেছে, যা সাতক্ষীরা থেকে রংপুর পর্যন্ত পশ্চিমবঙ্গের সংবেদনশীল সীমান্ত এলাকার বিপরীতে […]