রোহিতের বাড়িতে গুলিকাণ্ডে ধৃত আরও ৬, এযাবৎ মোট পাকড়াও ১১ অভিযুক্ত

মুম্বই : রোহিত শেট্টির বাড়ির বাইরে গুলি কাণ্ডে আরও ৬ জনকে গ্রেফতার করলো পুলিশ। এই নিয়ে মোট পাকড়াও ১১ জন। মুম্বই পুলিশ সোমবার জানিয়েছে, রোহিত শেট্টির বাড়ির বাইরে গুলি চালানোর ঘটনায় আরও ৬ জন অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে।

রাজস্থান থেকে এই ৬ জনকে গ্রেফতার করা হয়েছে এবং মুম্বইয়ে আনা হচ্ছে। মুম্বই ক্রাইম ব্রাঞ্চ জানিয়েছে, এখনও পর্যন্ত মোট ১১ জনকে গ্রেফতার করা হয়েছে।

উল্লেখ্য, কিছু দিন আগে রোহিত শেট্টির বাড়ির বাইরে গুলি চালানোর ঘটনা ঘটে, সেই ঘটনার তদন্তে নামে ক্রাইম ব্রাঞ্চ। একে একে গ্রেফতার করা হয়েছে ১১ জন অভিযুক্তকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

two × 2 =