কলকাতা : ক্রিকেট বিশ্বকাপের মঞ্চে ভারত-পাক মহারণ। রবিবার সন্ধ্যায়, কলোম্বোর আর প্রেমদাসা স্টেডিয়ামে চলতি টি-২০ ক্রিকেট বিশ্বকাপের অন্যতম নজরকাড়া ম্যাচটি অনুষ্ঠিত হতে চলেছে। গুগুল এদিনের ডুডলে সেটির দ্যোতক ব্যবহার করল। কয়েকদিন আগে ম্যাচ বয়কটের পরিস্থিতি তৈরি হয়েছিল। পরবর্তীতে ভারতের বিরুদ্ধে পাকিস্তানের খেলতে রাজি হওয়া, সেই ঘটনাকে নিয়ে জলঘোলা এবং উপমাহদেশীয় রাজনীতি যেন এই ম্যাচের উত্তাপকে […]
Author Archives: News Desk
নয়াদিল্লি: বাংলাদেশের ভাবী প্রধানমন্ত্রী তথা বিএনপি নেতা তারেক রহমানের শপথগ্রহণ অনুষ্ঠানের ভারতের হয়ে প্রতিনিধিত্ব করবেন লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা। তাঁর সঙ্গে থাকবেন বিদেশ সচিব বিক্রম মিস্রি। রবিবার সূত্র মারফত এমনটাই জানা গিয়েছে। আগামী মঙ্গলবার প্রথমে সাংসদরা এবং বিকেল ৪টে নাগাদ বাংলাদেশের মন্ত্রিসভার সদস্যদের শপথবাক্য পাঠ হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের আইন, বিচার ও সংসদবিষয়ক উপদেষ্টা […]
পুরুলিয়া : লাল কালিতে লেখা মাওবাদী নামাঙ্কিত পোস্টার পড়ল পুরুলিয়া জেলার বান্দোয়ানের কুমড়ার জোশপুরে। রবিবার সকালে জোশপুর প্রাথমিক বিদ্যালয় এবং এলাকার তৃণমূলের দলীয় কার্যালয়ের সামনে থেকে একাধিক পোস্টার উদ্ধার করেছে পুলিশ। তাতে বেশ কয়েক জন ঝাড়খণ্ড মুক্তি মোর্চা, সিপিএম, তৃণমূল নেতার পাশাপাশি কুমড়া অঞ্চল তৃণমূলের সভাপতির বিরুদ্ধেও অভিযোগ আনা হয়েছে। কে বা কারা এই পোস্টার […]
কলকাতা : শিবরাত্রির দিন বড় বিপদ থেকে বাঁচলেন বঙ্গ-বিনোদন দুনিয়ার একঝাঁক তারকা। রবিবাসরীয় সকালে আচমকা আগুন লাগে টালিগঞ্জ টেকনিশিয়ান স্টুডিয়োর পাশের একটি বহুতল আবাসনে| পঞ্চম তলে লাগে আগুন। দেখতে দেখতে ছড়িয়ে পড়ে তা। বহুতলের বাসিন্দা অভিনেতা-প্রযোজক যশ দাশগুপ্ত, নুসরত জাহান, রাজনীতিবিদ-অভিনেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, পরিচালক শুভ্রজিৎ মিত্র-সহ একাধিক খ্যাতনামী। প্রাণ বাঁচাতে বাকি বাসিন্দাদের সঙ্গে পথে নেমে […]
নয়াদিল্লি : দেশজুড়ে যথোচিত ধর্মীয় মর্যাদার সঙ্গে পালিত হচ্ছে মহাশিবরাত্রি। রবিবার সকাল থেকেই বিভিন্ন শৈবতীর্থে ভক্তদের ঢল নামে। চলে পূজার্চনা। বারাণসীর কাশী বিশ্বনাথ মন্দিরে চলে বিশেষ পূজার্চনা। হরিদ্বারের হর কি পৌরিতে গঙ্গায় পুণ্যস্নান করেন ভক্তরা। নাসিকের শ্রী ত্রিম্বকেশ্বর জ্যোতির্লিঙ্গ মন্দিরেও মহা শিবরাত্রি উপলক্ষ্যে চলে বিশেষ পূজার্চনা। কলকাতার শিব মন্দির শ্রী আদি ভূতনাথ মন্দিরেও ভক্তদের ঢল […]
কলকাতা : জোকায় একটি বহুতল ভবনে আগুন লেগে আতঙ্ক ছড়াল। রবিবার সকালে ওই ভবন থেকে ধোঁয়া বেরোতে দেখেন বাসিন্দারা। দ্রুত তাঁরা দমকলে খবর দেন। খবর পেয়ে ঘটনাস্থলে যায় দমকলের পাঁচটি ইঞ্জিন। প্রাথমিক ভাবে আগুন নিয়ন্ত্রণে আনা গিয়েছে বলে দমকল সূত্রে জানা গিয়েছে। জানা গিয়েছে, ভবনের ২ নম্বর টাওয়ারের পঞ্চম তলে আগুন লাগে। সেই সময়ে ওই […]
নয়াদিল্লি : দেশবাসীকে মহাশিবরাত্রির শুভেচ্ছা জানালেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রবিবার এক্স মাধ্যমে রাষ্ট্রপতি জানান, “মহাশিবরাত্রি উপলক্ষ্যে সমস্ত দেশবাসীকে জানাই শুভেচ্ছা ও শুভকামনা। আমি প্রার্থনা করি, মহাদেবের আশীর্বাদ সবার ওপর চিরকাল স্থায়ী হোক এবং আমাদের দেশ যেন উন্নতির পথে এগিয়ে যায়।” প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও এক্স মাধ্যমে সমস্ত দেশবাসীকে মহাশিবরাত্রির শুভেচ্ছা জানান। তিনি এক্স […]
ভারতের ঘটনা ১৮৬৯ — Mirza Ghalib প্রয়াত হন। তিনি উর্দু ও ফারসি সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ কবি হিসেবে পরিচিত। ১৯৪৮ — Rashtriya Swayamsevak Sangh (আরএসএস)-এর উপর মহাত্মা গান্ধীর হত্যাকাণ্ডের পর ভারত সরকার আনুষ্ঠানিকভাবে নিষেধাজ্ঞা জারি করে। ১৯৮৮ — Kamal Narain Singh ভারতের প্রধান বিচারপতি হিসেবে শপথ গ্রহণ করেন। বিশ্বের ঘটনা ১৫৬৪ — Galileo Galilei জন্মগ্রহণ করেন। […]
বাংলা তারিখ: ৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ দিন: রবিবার ঋতু: শীত ঋতু সূর্যোদয়: প্রায় সকাল ৬:২০ সূর্যাস্ত: প্রায় বিকেল ৫:৪৫ তিথি কৃষ্ণ পক্ষ দ্বাদশী (দুপুরের পর পর্যন্ত), তারপর ত্রয়োদশী শুরু নক্ষত্র মূলা নক্ষত্র (প্রায় সকাল পর্যন্ত), পরে পূর্বাষাঢ়া নক্ষত্র যোগ বৃদ্ধি যোগ করণ তৈতিল করণ, পরে গর করণ শুভ সময় অভিজিৎ মুহূর্ত: প্রায় দুপুর ১২:১০ – […]
মেষ (Aries) আজ আপনার কর্মের উৎসাহ ধরে থাকবে এবং নতুন কিছু করার ইচ্ছে হবে। অফিস বা কাজের ক্ষেত্রেই নতুন দায়িত্ব পেতে পারেন, যেটা সফলভাবে করতে পারবেন। তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেবেন না। অর্থের ক্ষেত্রে আজ অপ্রয়োজনীয় খরচ এড়িয়ে চলুন। পরিবারের মধ্যে কিছু কথায় মন খারাপ হতে পারে, শান্ত হয়ে বিষয় সমাধান করুন। বৃষ (Taurus) আজ দিনটি […]








