দেশবাসীকে মহাশিবরাত্রির শুভেচ্ছা রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি : দেশবাসীকে মহাশিবরাত্রির শুভেচ্ছা জানালেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রবিবার এক্স মাধ্যমে রাষ্ট্রপতি জানান, “মহাশিবরাত্রি উপলক্ষ্যে সমস্ত দেশবাসীকে জানাই শুভেচ্ছা ও শুভকামনা।

আমি প্রার্থনা করি, মহাদেবের আশীর্বাদ সবার ওপর চিরকাল স্থায়ী হোক এবং আমাদের দেশ যেন উন্নতির পথে এগিয়ে যায়।”

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও এক্স মাধ্যমে সমস্ত দেশবাসীকে মহাশিবরাত্রির শুভেচ্ছা জানান। তিনি এক্স মাধ্যমে উল্লেখ করেন, আমি প্রার্থনা করি আদিদেব মহাদেব সর্বদা সকলের ওপর তাঁর আশীর্বাদ বর্ষণ করুন। মহাদেবের আশীর্বাদ সকলের জন্য সমৃদ্ধি বয়ে আনুক এবং আমাদের ভারত সমৃদ্ধির শিখরে পৌঁছক। হর হর মহাদেব!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 × 4 =