Author Archives: News Desk

গুন্ডাদমন আইনের ওপর স্থগিতাদেশ চেয়ে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা

কলকাতা : রাজ্যে নতুন গুন্ডাদমন আইন লাগু হওয়ার দিনই তার ওপর স্থগিতাদেশ চেয়ে কলকাতা হাইকোর্টে দায়ের হলো জনস্বার্থ মামলা। সোমবার এই মামলা দায়ের করার অনুমতি চেয়ে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি তপব্রত চক্রবর্তীর ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হন আইনজীবী সব্যসাচী চট্টোপাধ্যায়। ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি মামলা দায়েরের অনুমতি দিয়ে জানিয়েছেন, মামলাটি রুজু হওয়ার পরেই এর শুনানি হবে। সোমবার থেকেই রাজ্যে […]

রথযাত্রা কমিটিকে ৫ লক্ষ টাকা করে সরকারি সাহায্য, শ্রাবণী মেলার জন্যও বিশেষ ব্যবস্থা : শুভেন্দু অধিকারী

কলকাতা : পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সোমবার রাজ্যের ৬০টি রথযাত্রা কমিটিকে ৫ লক্ষ টাকা করে সরকারি আর্থিক সহায়তা দেওয়ার কথা ঘোষণা করেছেন। তিনি জানান, রাজ্য সরকার এ বছর রথযাত্রা উৎসবে কেবল প্রশাসনিক স্তরেই নয়, বরং সক্রিয়ভাবে অংশগ্রহণ করবে। এর পাশাপাশি শ্রাবণ মাসে পুণ্যার্থী ও জলযাত্রীদের সুবিধার্থে বিশেষ পরিষেবার কথাও ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যের সাংস্কৃতিক […]

কুণাল ঘোষকে জরিমানা কলকাতা হাই কোর্টের

কলকাতা : কলকাতা হাই কোর্টের প্রবীণ আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য এবং আইনজীবী ফিরদৌস শামিম, বিক্রম বন্দ্যোপাধ্যায়দের চেম্বার ঘেরাও ও হেনস্থার ঘটনায় পদক্ষেপ নিল উচ্চ আদালত। এই ঘটনায় জড়িত তৃণমূল বিধায়ক কুণাল ঘোষকে ২ হাজার টাকা এবং বাকি অভিযুক্তদের ১ হাজার টাকা জরিমানা করল কলকাতা হাই কোর্ট। সোমবার তিন বিচারপতির বিশেষ বেঞ্চ এই রায় দিয়েছে। ওই ঘটনায় প্রত্যেককেই […]

শ্রাবণ মাসে পুণ্যার্থীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দুর

কলকাতা : শ্রাবণ মাসে পুণ্যার্থীদের জন্য বড় ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রথযাত্রার আগে সোমবার বিধায়ক, জেলাশাসক এবং প্রশাসনের সর্বস্তরের আধিকারিকদের নিয়ে ভার্চুয়ালি সমন্বয় বৈঠক করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রাজ্যের তিনটি শৈবতীর্থ আপাতত বেছে নেওয়া হয়েছে। হুগলির তারকেশ্বর ধাম, জলপাইগুড়ির জল্পেশ মন্দির এবং জয়ন্তী এলাকার একটি শিব মন্দির। এর মধ্যে শেওড়াফুলি থেকে তারকেশ্বর যাওয়ার পথে […]

বদ্রীনাথ মন্দিরেও অর্থ আত্মসাৎ! সিট-এর হাতে গ্রেফতার প্রমোদ

চামোলি : বদ্রীনাথ মন্দিরেও অনুদানের অর্থ আত্মসাতের অভিযোগ। সিট-এর হাতে গ্রেফতার হল একজন। বদ্রীনাথ মন্দিরের অনুদান চুরির অভিযোগে অভিযুক্ত প্রমোদ নটিয়ালকে দেহরাদূন থেকে বিশেষ তদন্তকারী দল (এসআইটি) গ্রেফতার করেছে। অভিযুক্ত ব্যক্তি বলেন, “আমার কিছু বলার নেই। আমি দোষী নই।” এসআইটি অভিযুক্ত প্রমোদ নটিয়ালের কাছ থেকে একটি শালগ্রাম পাথর ও একটি ল্যাপটপ উদ্ধার করেছে। জিজ্ঞাসাবাদে তিনি […]

রামমন্দিরে অনুদান কাণ্ডে আদালত পর্যবেক্ষণে তদন্তের দাবি, কেন্দ্র ও ইউপি সরকারকে সুপ্রিম নোটিশ

নয়াদিল্লি : রামমন্দিরের অনুদান আত্মসাতের অভিযোগকে ঘিরে তোলপাড় গোটা দেশ। এই বিষয়টির তদন্তের জন্য নিরপেক্ষ, আদালতের পর্যবেক্ষণে তদন্তের দাবি জানিয়ে সুপ্রিম কোর্টে আবেদন জানানো হয়েছে। সেই আবেদনের প্রেক্ষিতে কেন্দ্র ও উত্তর প্রদেশ সরকারকে সুপ্রিম কোর্ট নোটিশ পাঠিয়েছে। কেন্দ্র ও উত্তর প্রদেশ সরকারের কাছ থেকে জবাব চেয়ে পাঠিয়েছে শীর্ষ আদালত। প্রধান বিচারপতি (সিজেআই) সূর্য কান্ত ও […]

রাজ্যসভা উপনির্বাচনের জন্য মনোনয়ন পেশ সুখেন্দু, সুস্মিতা ও প্রকাশের

কলকাতা : আসন্ন রাজ্যসভা উপনির্বাচনের জন্য মনোনয়নপত্র জমা দিলেন সুখেন্দু শেখর রায়, সুস্মিতা দেব এবং প্রকাশ চিক বরাইক। সোমবার বিধানসভায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং বিজেপির রাজ্য সভাপতি তথা সাংসদ শমীক ভট্টাচার্যর উপস্থিতিতে মনোনয়ন পেশ করেন তাঁরা। কিছু দিন আগেই বিজেপিতে যোগ দেন এই তিনজন, তারপর ওই দিনই তাঁদের পশ্চিমবঙ্গ থেকে রাজ্যসভা উপনির্বাচনের জন্য প্রার্থী করে […]

জম্মু-শ্রীনগর হাইওয়েতে দু’টি বাস ও গাড়ির সংঘর্ষ, আহত বেশ কয়েকজন অমরনাথ তীর্থযাত্রী

শ্রীনগর : জম্মু-শ্রীনগর হাইওয়েতে দুর্ঘটনার কবলে পড়ল দু’টি বাস ও একটি গাড়ি। অমরনাথ তীর্থযাত্রীরা ছিলেন দুর্ঘটনাগ্রস্ত দু’টি বাস ও একটি গাড়িতে। দুর্ঘটনায় বেশ কয়েকজন পুণ্যার্থী আহত হয়েছেন এবং তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার পরই স্থানীয় প্রশাসন, সিআরপিএফ, সেনাবাহিনী এবং জম্মু ও কাশ্মীর পুলিশের যৌথ উদ্যোগে উদ্ধার অভিযান শুরু হয়। আহত সকলকে চিকিৎসার জন্য জেলা […]

দমদমে খুন কুখ্যাত দুষ্কৃতী রাজা দত্ত, উদ্ধার গুলিবিদ্ধ নিথর দেহ

কলকাতা : উত্তর দমদমে খুন কুখ্যাত দুষ্কৃতী রাজা দত্ত। সোমবার ভোরে বেলঘরিয়া এক্সপ্রেসওয়ের ধার থেকে তার রক্তাক্ত দেহ উদ্ধার করেছে পুলিশ। একাধিক গুলি ঝাঁঝরা করে দিয়েছে তার শরীর। এর আগে বেশ কিছু অপরাধের ঘটনার সঙ্গে রাজার নাম জড়িয়েছিল। পুলিশের খাতায় কুখ্যাত দুষ্কৃতী বলেই সে পরিচিত ছিল। পুলিশ সূত্রে খবর, সোমবার ভোরে উত্তর দমদম পুরসভা এলাকার […]

ফের বাড়বে বৃষ্টি, রথের দিন দক্ষিণবঙ্গে ভারী বর্ষণের সম্ভাবনা

কলকাতা : গাঙ্গেয় দক্ষিণবঙ্গে গত দু’দিন সেভাবে বৃষ্টি না হলেও, সোমবার থেকে ফের বৃষ্টির পরিমাণ বাড়তে চলেছে। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, বৃহস্পতিবার রথযাত্রার দিন দক্ষিণবঙ্গে বৃষ্টির ব্যাপকতা আরও বৃদ্ধি পাবে। ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গে। আগামী ৬-৭ দিন দক্ষিণবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মঙ্গলবারও বিক্ষিপ্ত বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গে। বুধবার থেকে […]