Author Archives: News Desk

বারুইপুর ধর্ষণ ও খুন কাণ্ড: ধৃত ৩ অভিযুক্তকে নিয়ে ঘটনার পুনর্নির্মাণে পুলিশ ও ফরেন্সিক দল

বারুইপুর : দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরে নাবালিকা গণধর্ষণ ও খুন কাণ্ডের তদন্তে আরও গতি আনল বিশেষ তদন্তকারী দল। মঙ্গলবার ধৃত তিন অভিযুক্তকে সঙ্গে নিয়ে ঘটনাস্থলে যান তদন্তকারীরা। সেখানে পুরো ঘটনার পুনর্নির্মাণ করা হয়। একই সঙ্গে তথ্য-প্রমাণ ও নমুনা সংগ্রহের জন্য এদিন ঘটনাস্থলে পৌঁছায় একটি ফরেন্সিক দলও। পুলিশ সূত্রে জানা গেছে, এদিন ধৃত তিন অভিযুক্ত— কবীর […]

হরমুজে উত্তেজনা চরমে, মার্কিন নৌ অবরোধের প্রস্তুতির দাবি; ভারতীয় নাবিকের মৃত্যুর ঘটনায় ইরানের উপ-রাষ্ট্রদূতকে তলব ভারতের

তেহরান/ওয়াশিংটন/নয়াদিল্লি  : হরমুজ প্রণালীকে ঘিরে যুক্তরাষ্ট্র ও ইরানের সংঘাত নতুন মাত্রা পেয়েছে। মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) দাবি করেছে, ইরানে সামরিক অভিযানের তৃতীয় পর্যায় সম্পন্ন হয়েছে এবং হরমুজে নৌ অবরোধ কার্যকর করার প্রস্তুতি চলছে। অন্যদিকে, ইরান জানিয়েছে, বন্দার আব্বাস, কিশ, কেশম ও আবু মুসা দ্বীপ-সহ একাধিক এলাকায় বিস্ফোরণের ঘটনা ঘটেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কংগ্রেসকে জানিয়েছেন, যুদ্ধবিরতি […]

বিকশিত পশ্চিমবঙ্গের লক্ষ্যে কাজ চলছে : শিবরাজ সিং চৌহান

হাওড়া : বিকশিত পশ্চিমবঙ্গের লক্ষ্যে কাজ চলছে, মঙ্গলবার নবান্ন সভাঘরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে সাংবাদিক বৈঠকে জানিয়েছেন কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী শিবরাজ সিং চৌহান। তিনি বলেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে সম্পন্ন, শক্তিশালী, সুরক্ষিত, আত্মনির্ভর এবং বিকশিত ভারতের লক্ষ্যে কাজ চলছে। কিন্তু পশ্চিমবঙ্গ বিকশিত না হলে এই সংকল্প পূরণ হয় না। অতীতে যখন বাংলায় এসেছি, তখন […]

নবদ্বীপে তৃণমূলের কার্যালয় থেকে উদ্ধার একাধিক সরকারি নথি

নদিয়া : পরপর দু’দিন তৃণমূলের কার্যালয় থেকে সরকারি নথি উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়াল নদিয়ার নবদ্বীপে। মাত্র ২৪ ঘণ্টার ব্যবধানে নবদ্বীপের দুটি পৃথক তৃণমূলের কার্যালয় থেকে উদ্ধার হলো একাধিক রেশন কার্ড, ভোটার কার্ড-সহ একাধিক গুরুত্বপূর্ণ সরকারি নথি। এই ঘটনাকে কেন্দ্র করে শোরগোল পড়ে গিয়েছে এলাকায়। প্রথম ঘটনাটি ঘটে রবিবার, দ্বিতীয়টি সোমবার। যদিও সোমবারের ঘটনা প্রকাশ্যে এসেছে […]

হরমুজে ফের জাহাজে আক্রমণ, ইরানের ক্ষেপণাস্ত্র হানায় নিহত ভারতীয় নাবিক

তেহরান ও নয়াদিল্লি : হরমুজ প্রণালীতে ফের হামলা চালাল ইরান। সংযুক্ত আরব আমিরশাহির দু’টি তেলবাহী ট্যাঙ্কারে আঘাত হানে ইরানি ক্ষেপণাস্ত্র। হামলায় নিহত হয়েছেন এক ভারতীয় নাবিক। জখম হয়েছেন আরও আট জন। সংযুক্ত আরব আমিরশাহির প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে, জখম নাবিকদের মধ্যে ছ’জন ভারতীয় এবং দু’জন ইউক্রেনীয়। মঙ্গলবার ভোরে তেলবাহী দু’টি ট্যাঙ্কার— মোম্বাসা এবং আল বাহিয়াকে লক্ষ্য […]

একুশে জুলাই কোনও তৃণমূলের কর্মসূচি নয় : দিলীপ ঘোষ

কলকাতা : একুশে জুলাই কোনও তৃণমূলের কর্মসূচি নয়, এমনই মন্তব্য করলেন রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী দিলীপ ঘোষ। মঙ্গলবার সকালে সাংবাদিকদের মুখোমুখি হয়ে দিলীপ ঘোষ বলেন, “একুশের জুলাই কোনও তৃণমূলের অনুষ্ঠান নয়। এটি বাংলার রাজনীতির এক অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘটনা। এটি একটি কালো দিন।” দিলীপ আরও বলেন, “একটি রাজনৈতিক আন্দোলনের ওপর গুলি চালানো হয়েছে এবং তা […]

উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস, দুর্যোগ চলবে দক্ষিণেও

কলকাতা : উত্তরবঙ্গের পাহাড় ঘেঁষা পাঁচ জেলাতেই ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। ভারী না হলেও হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে। আগামী ২৪ ঘণ্টায় উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের বাকি সব জেলায় বিক্ষিপ্ত বৃষ্টি চলবে। উত্তরবঙ্গের ক্ষেত্রে ভারী বৃষ্টির সম্ভাবনা […]

ইতিহাসের পাতায় ১৪ জুলাই

১. ভারতের গৌরব ও মহাকাশ বিজ্ঞান ২০২৩ (চন্দ্রযান-৩ উৎক্ষেপণ): ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরো (ISRO) শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান মহাকাশ কেন্দ্র থেকে তাদের অত্যন্ত উচ্চাভিলাষী এবং ঐতিহাসিক চন্দ্রযান-৩ (Chandrayaan-3) মিশন সফলভাবে উৎক্ষেপণ করেছিল। এই মিশনটি পরবর্তীতে (২৩ আগস্ট, ২০২৩) চাঁদের দুর্গম দক্ষিণ মেরুতে বিশ্বের প্রথম দেশ হিসেবে সফল ‘সফট ল্যান্ডিং’ করে মহাকাশ বিজ্ঞানের ইতিহাসে ভারতের নাম […]

পঞ্জিকা : ১৪ জুলাই, ২০২৬ (মঙ্গলবার)

সূর্যোদয় ও সূর্যাস্ত সূর্যোদয়: ভোর ০৫:০১ মিনিট সূর্যাস্ত: সন্ধ্যা ০৬:২৫ মিনিট পঞ্চাঙ্গ উপাদানসমূহ বাংলা তারিখ: ২৯ আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ তিথি: কৃষ্ণ পক্ষীয় অমাবস্যা তিথি (রাত ০৭:০৫ মিনিট পর্যন্ত), তারপর শুক্ল পক্ষীয় প্রতিপদ তিথি শুরু। নক্ষত্র: পুষ্যা নক্ষত্র (দুপুর ১২:১৫ মিনিট পর্যন্ত), তারপর অশ্লেষা নক্ষত্র শুরু। যোগ: হর্ষণ যোগ (বিকেল ০৫:২০ মিনিট পর্যন্ত), তারপর বজ্র যোগ […]

মঙ্গলবার (১৪ জুলাই, ২০২৬) এর রাশিফল : আজকের দিনটি কেমন যাবে জেনে নিন

মেষ (Aries): আগামীকাল কর্মক্ষেত্রে আপনার কাজের গতি বাড়বে। কোনো নতুন দায়িত্ব পাওয়ার যোগ রয়েছে। তবে তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নেবেন না। আর্থিক দিক স্বাভাবিক থাকবে। বৃষ (Taurus): অনেক দিনের আটকে থাকা কোনো টাকা আগামীকাল ফেরত পেতে পারেন, যা আপনার আর্থিক চিন্তা দূর করবে। জীবনসঙ্গীর সাথে চমৎকার সময় কাটবে। স্বাস্থ্য ভালো থাকবে। মিথুন (Gemini): কাজের জায়গায় […]