ফের বাড়বে বৃষ্টি, রথের দিন দক্ষিণবঙ্গে ভারী বর্ষণের সম্ভাবনা

কলকাতা : গাঙ্গেয় দক্ষিণবঙ্গে গত দু’দিন সেভাবে বৃষ্টি না হলেও, সোমবার থেকে ফের বৃষ্টির পরিমাণ বাড়তে চলেছে। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, বৃহস্পতিবার রথযাত্রার দিন দক্ষিণবঙ্গে বৃষ্টির ব্যাপকতা আরও বৃদ্ধি পাবে। ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গে। আগামী ৬-৭ দিন দক্ষিণবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

মঙ্গলবারও বিক্ষিপ্ত বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গে। বুধবার থেকে বৃষ্টির পরিমাণ কিছুটা কমতে পারে। এ ছাড়া, হাওড়ায় শুক্রবার, দুই ২৪ পরগনায় বৃহস্পতিবার এবং শুক্রবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া এবং বাঁকুড়ায় সপ্তাহান্তে ভারী বৃষ্টি হতে পারে।উত্তরবঙ্গে আরও কিছু দিন ভারী বৃষ্টি চলবে।

ভারী বর্ষণ হতে পারে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে। মালদা, উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সোমবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৮.৯ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে ২ ডিগ্রি বেশি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 × three =