কমনওয়েলথ গেমসের চতুর্থ দিনে ভারতের পদকের সংখ্যা আরও বাড়ল। পুরুষদের ৬০ কেজি ভারত্তোলন বিভাগে দুর্দান্ত লড়াই করে রুপোর পদক জিতলেন ভারতের ঋষিকান্ত সিং। একসময় তাঁর সামনে সোনা জয়ের সুযোগ তৈরি হলেও শেষ পর্যন্ত রুপো নিয়েই সন্তুষ্ট থাকতে হয় ভারতীয় ভারোত্তোলককে। এর আগে পুরুষদের হেভিওয়েট প্যারা পাওয়ারলিফটিংয়ে ব্রোঞ্জ জিতে ভারতের পদকের খাতা খুলেছিলেন ঝন্ডু কুমার। ফলে […]
Author Archives: Debabrata Das
নিজস্ব প্রতিবেদন: শনিবারের যুবভারতীতে মরশুম শুরু হল কলকাতা ডার্বি দিয়ে। ইস্টবেঙ্গল বনাম মোহনবাগান মেগা ডার্বি ম্যাচ দিয়ে ডুরান্ড কাপের সূচনা হল। ইস্টবেঙ্গলকে ১-০ গোলে হারাল মোহনবাগান। সাহাল আব্দুল সামাদের গোলে ডার্বি জয় সবুজ-মেরুন ব্রিগেডের। তবে প্রশ্ন থেকে যাচ্ছে আদতে কি ডার্বির মতো ম্যাচ হল? মরশুমের প্রথম ম্যাচ ডার্বি হওয়ায় দুই দলই প্রায় দু-তিন দিনের প্রস্তুতি […]
ইংল্যান্ড ও আয়ারল্যান্ড সফরে টি-টোয়েন্টি সিরিজ হারার পর ভারতীয় দলের ওপর চাপ ছিল যথেষ্ট। ইউরোপের মাটিতে ব্যাটিং-বোলিং কোনও বিভাগেই ধারাবাহিকতা দেখাতে পারেনি শ্রেয়স আইয়ারের নেতৃত্বাধীন দল। সেই হতাশা কাটিয়ে জিম্বাবোয়ে সফরে অবশ্য সম্পূর্ণ অন্য রূপে দেখা গেল টিম ইন্ডিয়াকে। প্রথম ম্যাচে জয় পাওয়ার পর দ্বিতীয় টি-টোয়েন্টিতেও দুর্দান্ত পারফরম্যান্স করল ভারত। ব্যাট হাতে ঈশান কিষান ও […]
এশিয়ান গেমসের ক্রিকেট ইভেন্টের সূচি প্রকাশের পর থেকেই ক্রিকেটপ্রেমীদের মধ্যে বাড়তে শুরু করেছে উত্তেজনা। পুরুষ ও মহিলা—দুই বিভাগ মিলিয়ে এমন সূচি তৈরি হয়েছে, যেখানে একাধিকবার ভারত ও পাকিস্তানের মুখোমুখি হওয়ার সম্ভাবনা রয়েছে। যদিও আয়োজকরা কোনও বিভাগেই শুরুতেই এই দুই চিরপ্রতিদ্বন্দ্বী দলকে একে অপরের বিরুদ্ধে রাখেননি। তবে নকআউট পর্বে দুই দল নিজেদের ম্যাচ জিততে পারলে সেমিফাইনাল […]
নিজস্ব প্রতিবেদন: শনিবার যুবভারতীতে মহারণ। ডুরান্ড কাপ ডার্বি দিয়ে শুরু হচ্ছে মরশুম। মুখোমুখি চিরপ্রতিদ্বন্দ্বী ইস্টবেঙ্গল ও মোহনবাগান। যদিও দুটি দলই এখনও পুরোপুরি প্রস্তুত নয়। দুই কোচের মুখেই শোনা গেল প্রথম ম্যাচ ডার্বি নিয়ে আফসোসের কথা। প্রাক ম্যাচ সাংবাদিক সম্মেলনে এসে মোহনবাগান হেড কোচ পানাগিওটিস ডিলমপেরিস বলছেন, “ধন্যবাদ মোহনবাগান সমর্থকদের আমাকে উষ্ণ অভ্যর্থনা জানানোর জন্য। ইস্টবেঙ্গলের […]
ইতালির ফুটবলে নতুন যুগ শুরু করার লক্ষ্যে বড় সিদ্ধান্ত নিতে চলেছে দেশটির ফুটবল ফেডারেশন। স্পেনের কিংবদন্তি কোচ পেপ গুয়ার্দিওয়ালাকে জাতীয় দলের দায়িত্ব দেওয়ার জন্য বিশেষ আর্থিক ব্যবস্থা করার কথা ভাবছে ইতালিয়ান ফুটবল ফেডারেশন। বিশ্বকাপে ব্যর্থতার পর এবার পুরো ফুটবল কাঠামো বদলে নতুন পরিকল্পনা নিয়ে এগোতে চাইছে তারা। ইতালিয়ান ফুটবল ফেডারেশনের শীর্ষ কর্তারা পেপ গুয়ার্দিওয়ালার সঙ্গে […]
আয়ারল্যান্ডে হোয়াইটওয়াশ ও ইংল্যান্ড সফরে হতাশার পর অবশেষে জয়ের মুখ দেখল ভারত। হারারেতে জিম্বাবোয়ের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে শ্রেয়স আইয়ারের নেতৃত্বে সহজ জয় তুলে নিল টিম ইন্ডিয়া। ভারতের দুর্দান্ত বোলিংয়ের পর ব্যাট হাতে ঝড় তুললেন প্রত্যাবর্তন ঘটানো বৈভব সূর্যবংশী। ১৫ বছরের এই বাঁহাতি ব্যাটার মাত্র ১৮ বলে আন্তর্জাতিক কেরিয়ারের প্রথম অর্ধশতরান করে ভারতের জয় […]
চোট যেন এখন ভারতীয় ক্রিকেট দলের সবচেয়ে বড় প্রতিপক্ষ। একের পর এক ক্রিকেটার ছিটকে যাওয়ায় টিম ইন্ডিয়ার পরিস্থিতি এমন জায়গায় পৌঁছেছে, যেখানে বেঙ্গালুরুর বিসিসিআই সেন্টার অফ এক্সেলেন্স কার্যত পুনর্বাসন কেন্দ্রে পরিণত হয়েছে। জাতীয় দলের একাধিক গুরুত্বপূর্ণ ক্রিকেটার সেখানে চিকিৎসা, ফিটনেস পরীক্ষা এবং রিহ্যাবের মধ্যে রয়েছেন। এমন পরিস্থিতিতে প্রশ্ন উঠছে, এত চোটের আসল কারণ কী? শুধুই […]
নিজস্ব প্রতিবেদন: আসন্ন মরশুমে ডুরান্ড কাপ শুরু হচ্ছে কলকাতা ডার্বি দিয়ে। উদ্বোধনী ম্যাচেই মুখোমুখি হবে চিরপ্রতিদ্বন্দ্বী মোহনবাগান ও ইস্টবেঙ্গল। তার আগে বুধবার ফোর্ট উইলিয়ামে উন্মোচন হল ডুরান্ড কাপের ট্রফি। উপস্থিত ছিলেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী ড: ইন্দ্রনীল খাঁ এবং আর্মির প্রতিনিধিরা। ক্রীড়ামন্ত্রীকে সম্মান জানানো হয় আর্মির তরফ থেকে। এরপরই ক্রীড়ামন্ত্রী দর্শকদের সুবিধার্থে বড় ঘোষণা করেন। ডুরান্ড কাপে […]
কলকাতা ফুটবল লিগের সূচি নিয়ে অসন্তোষ যেন দিন দিন আরও স্পষ্ট হচ্ছে। এবার সেই ক্ষোভ প্রকাশ করলেন মোহনবাগানের প্রাক্তন তারকা এবং বর্তমানে জর্জ টেলিগ্রাফের কোচ হোসে রামিরেজ ব্যারেটো। তাঁর অভিযোগ, এত অল্প সময়ের মধ্যে পরপর ম্যাচ খেলতে হওয়ায় ফুটবলারদের শারীরিক ও মানসিকভাবে প্রস্তুত রাখা কঠিন হয়ে উঠছে। পাশাপাশি লিগ পরিচালনার ধরন নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি। […]










