Author Archives: Debabrata Das

অমিত শাহের সঙ্গে দীর্ঘক্ষণ বৈঠক, বিজেপিতে কি যোগ দিচ্ছেন লিয়েন্ডার ?

ভারতীয় লন টেনিস জগতের অন্যতম উজ্জ্বল নাম লিয়েন্ডার পেজকে ঘিরে আবারও রাজনৈতিক জল্পনা তুঙ্গে উঠেছে। সূত্রের খবর, তিনি খুব শিগগিরই বিজেপিতে যোগ দিতে পারেন। ইতিমধ্যেই তিনি দিল্লিতে গিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ্-এর সঙ্গে বৈঠক করেছেন বলে জানা গিয়েছে। এই বৈঠকের পর থেকেই তাঁর রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে নানা মহলে জোর আলোচনা শুরু হয়েছে। দেশজুড়ে একাধিক রাজ্যে […]

বৈভব ঝড়, ৮ উইকেটে চেন্নাই বধ পরাগদের !

আজ কলকাতার আকাশ ও চেন্নাইয়ের ব্যাটিংয়ের সঙ্গে কি অত্যাশ্চর্য মিল পেলেন সমর্থকেরা। দুটোই গর্জালেও বর্ষাল না। সন্ধ্যে থেকেই মেঘ ডাকলেও সেইভাবে বৃষ্টি হল না কলকাতায়। ওদিকে চেন্নাইয়ের ব্যাটিংয়ে কে না ছিলেন ? সঞ্জু স্যামসন, অধিনায়ক ঋতুরাজ গায়কোয়াড়, আয়ুষ মাত্রে। কিন্তু সব রং যেন শুষে নিলেন নান্দ্রে বার্গার ও আর্চার। দ্বিতীয় ওভার থেকে যে হারে চেন্নাইয়ের […]

অভাবকে হারিয়ে জলের রানি অঞ্জলি ! তিন সোনায় দেশকে চমকে দিল নতুন কোনি 

ছত্তিশগড়ের রায়পুরে অনুষ্ঠিত খেলো ইন্ডিয়া ট্রাইবাল গেমসে ওডিশার ১৫ বছরের কিশোরী অঞ্জলি মুন্ডা সাঁতারের বিশ্বে নতুন অধ্যায় লিখেছেন। ১০০ মিটার ব্যাকস্ট্রোকে প্রথম স্থান দখল করার পর যখন তিনি জল থেকে উঠে ভি সাইন দেখাচ্ছিলেন, তখন তার মুখে ফুটে উঠেছিল জীবনের কষ্ট, অভাব আর লড়াইয়ের ছাপ। তিনটি ইভেন্টে অংশ নিয়ে তিনটিতেই সোনা জিতে অঞ্জলি প্রমাণ করেছেন […]

রোহিত শর্মার দাপটে প্রথম ম্যাচেই হার কেকেআরের, উঠল একাধিক প্রশ্ন ! 

ওয়াংখেড়ের আলো ঝলমলে মঞ্চে আবারও নিজের সাম্রাজ্যের প্রমাণ দিলেন রোহিত শর্মা। ‘মুম্বইচা রাজা’ নামে পরিচিত এই তারকা ব্যাটসম্যান তাঁর দুরন্ত ৭৮ রানের ইনিংসে সহজ জয় এনে দিলেন মুম্বই ইন্ডিয়ান্স-কে। অন্যদিকে, নতুন মরশুমের শুরুতেই ধাক্কা খেল কলকাতা নাইট রাইডার্স। টসে জিতে মুম্বইয়ের অধিনায়ক হার্দিক পাণ্ডিয়া প্রথমে ব্যাট করতে পাঠান কেকেআরকে। শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে ছিলেন অধিনায়ক […]

প্রথম চার ম্যাচ মাঠের বাইরে  ধোনি ! চিন্তায় চেন্নাই শিবির

আইপিএলের শুরুতেই বড় ধাক্কা খেল চেন্নাই সুপার কিংস। দলের সবচেয়ে অভিজ্ঞ ও ভরসাযোগ্য ক্রিকেটার মহেন্দ্র সিং ধোনি চোটের কারণে প্রথম দু’সপ্তাহ মাঠের বাইরে থাকতে চলেছেন। তাঁর পায়ের পেশিতে চোট লেগেছে বলে জানা গিয়েছে, এবং বর্তমানে তিনি পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যেই রয়েছেন। দলের পক্ষ থেকে জানানো হয়েছে, ধোনির দ্রুত সুস্থ হয়ে ওঠার জন্য সবরকম চেষ্টা চলছে। তবে […]

চিন্নাস্বামীতে ম্লান ঈশানের লড়াই , বেঙ্গালুরুর ব্যাটিং ঝড়ে উড়ে গেল হায়দরাবাদ !

রাজা খেললো রাজার মতো।আইপিএলের উদ্বোধনী ম্যাচেই সানরাইজার্স হায়দরাবাদকে ছয় উইকেটে হারিয়ে শক্ত বার্তা দিল বেঙ্গালুরু। ২০২ রানের চ্যালেঞ্জিং লক্ষ্যও যে খুব একটা কঠিন নয়, সেটাই প্রমাণ করে দিল বেঙ্গালুরুর ব্যাটিং লাইনআপ। ম্যাচের শুরুটা অবশ্য হায়দরাবাদের জন্য সুখকর ছিল না। ট্র্যাভিস হেড ও অভিষেক শর্মার মতো আগ্রাসী ওপেনার থাকা সত্ত্বেও দলটি দ্রুত চাপে পড়ে যায়। হেড […]

আইপিএল উদ্বোধনেই “সাউথ ইন্ডিয়ান” ডার্বি ! তবে রয়েছে বৃষ্টির আশঙ্কা

আইপিএল ২০২৬ মরশুমের প্রথম ম্যাচেই মুখোমুখি হতে চলেছে গতবারের চ্যাম্পিয়ন বেঙ্গালুরু এবং হায়দরাবাদ। শনিবার বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে এই ম্যাচ ঘিরে ইতিমধ্যেই তুঙ্গে উত্তেজনা। তবে সমর্থকদের চোখ থাকবে আকাশের দিকেও, কারণ আবহাওয়ার পূর্বাভাস খুব একটা স্বস্তিদায়ক নয়। প্রায় এক বছর পর এই মাঠে বড় ক্রিকেট ম্যাচ ফিরছে। গত বছরের জুন মাসে ভয়াবহ পদদলিত হওয়ার ঘটনায় ১১ […]

“ফুটবলারদের জন্য ভাবতে চাই”, পাঁচ বছর পর ফের পদ্ম শিবিরে অরিন্দম 

রাজনীতির ময়দানে ক্রীড়াজগত থেকে একের পর এক ব্যক্তিত্বরা যোগ দিচ্ছেন। এবার বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন ফুটবলার তথা গোলকিপার অরিন্দম ভট্টাচার্য। ২০২৬ বিধানসভা নির্বাচনের আগে এবার ভারতীয় জনতা পার্টির সঙ্গে যুক্ত হলেন এই প্রাক্তন ফুটবলার। ২০২৫ সালের নভেম্বরে পেশাদার ফুটবল থেকে অবসর ঘোষণা করেছিলেন তিনি। বর্ণময় ফুটবল কেরিয়ারে খেলেছেন ইস্টবেঙ্গল-মোহনবাগানে, আইএসএল-এ এটিকে, মুম্বই সিটি এফসি, নর্থ-ইস্ট […]

আইপিএলে কেন কম বাংলার মুখ? কারণ খুঁজছে বাংলা ক্রিকেট

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ-এ বাংলার ক্রিকেটারদের উপস্থিতি বরাবরই আলোচনার বিষয়। দেশের অন্যতম বড় এই মঞ্চে যেখানে বিভিন্ন রাজ্যের তরুণ প্রতিভারা নিজেদের প্রতিষ্ঠা করছেন, সেখানে বাংলার প্রতিনিধিত্ব তুলনামূলকভাবে কম। প্রশ্ন উঠছে—কেন এই পরিস্থিতি? বর্তমানে বাংলার হয়ে নিয়মিত আইপিএল-এ দেখা যায় ঋদ্ধিমান সাহা, মুকেশ কুমার, শাহবাজ আহমেদ কিংবা আকাশ দীপ-দের মতো ক্রিকেটারদের। মাঝে মধ্যে সুযোগ পান অভিমন্যু ঈশ্বরন-এর […]

পরের বছরের শুরুতেই সিটি অফ জয়ে আসছে কিং ও হিটম্যান ! ঘোষণা বিসিসিআইয়ের

আসন্ন মরশুমের ঘরোয়া সূচি ঘোষণা করল ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রণ বোর্ড। ২০২৬-২৭ মরশুমে দেশের মাটিতে জমজমাট আন্তর্জাতিক ক্রিকেটের আসর বসতে চলেছে। সূচি অনুযায়ী মোট ১৭টি শহরে ২২টি ম্যাচ অনুষ্ঠিত হবে। এর মধ্যে রয়েছে ৯টি একদিনের ম্যাচ, ৮টি কুড়ি ওভারের ম্যাচ এবং ৫টি টেস্ট ম্যাচ। ফলে গোটা মরশুম জুড়েই ব্যস্ত থাকবে ভারতীয় দল। এই সূচিতে বিশেষ আকর্ষণ […]