কলকাতা : পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে এক গুরুতর অভিযোগ তুলেছেন। তাঁর দাবি, দক্ষিণ কলকাতা জেলার অন্তর্গত বেহালা পূর্ব বিধানসভা কেন্দ্রের ১২২ নম্বর ওয়ার্ডে ভারতীয় জনতা পার্টির দেওয়াল লিখন সুপরিকল্পিতভাবে মুছে দেওয়া হয়েছে। শুভেন্দু অধিকারী শুক্রবার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ‘এক্স’ হ্যান্ডেলে একটি পোস্টে জানান যে, ১৫৬ এবং ১৫৭ নম্বর বুথে বিজেপির অন্তত […]
Category Archives: রাজ্য
নয়াদিল্লি : বাংলাদেশের মানুষ এমন শক্তিকে বেছে নিয়েছেন যারা ১৯৭১-এর মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী, নয়াদিল্লিতে এ কথা বলেছেন প্রাক্তন বিদেশ সচিব তথা রাজ্যসভা সাংসদ হর্ষবর্ধন শ্রিংলা। তিনি বলেন, জামায়াতে ইসলামীর মতো সংগঠনগুলি তখন মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিল। শ্রিংলা জানান, বিএনপি চেয়ারম্যান তারেক রহমান ভারতের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা এবং বাংলাদেশে সংখ্যালঘুদের সুরক্ষা নিশ্চিত করার বিষয়ে ইতিবাচক ইচ্ছা […]
মালদা : ‘বাংলার বাড়ি’ আবাসন প্রকল্পে জালিয়াতির অভিযোগ ঘিরে শুক্রবার চাঞ্চল্য ছড়াল মালদা জেলায়। অভিযোগ, প্রকল্পের উপভোক্তাদের নাম ও পরিচয়পত্র ঠিক থাকলেও বদলে দেওয়া হয়েছে ব্যাংক অ্যাকাউন্ট নম্বর ও আধার তথ্য। ফলে সরকারি অনুদানের টাকা অন্য অ্যাকাউন্টে চলে যাচ্ছে বলে দাবি উপভোক্তাদের একাংশের। প্রশাসনের দ্বারস্থ হয়েছেন ক্ষতিগ্রস্তরা। জেলা তৃণমূল নেতৃত্ব জানিয়েছে, এ ধরনের দুর্নীতি বরদাস্ত […]
হাওড়া :- মহারাষ্ট্রে পুরুলিয়ার এক পরিযায়ী শ্রমিকের রহস্যজনক মৃত্যুর ঘটনায় উদ্বেগ প্রকাশ করলেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল সি ভি আনন্দ বোস। শুক্রবার সকালে হাওড়া স্টেশন থেকে পূর্বা এক্সপ্রেসে আলীগড়ের উদ্দেশ্যে রওনা দেওয়ার আগে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক এবং এর সঠিক তদন্ত হওয়া প্রয়োজন। রাজ্যপালের মতে, সত্য উদ্ঘাটনের স্বার্থে নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্ত অত্যন্ত […]
কলকাতা : প্রথম দিনের সুষ্ঠুভাবে সম্পন্ন হল উচ্চ মাধ্যমিকের চতুর্থ তথা চূড়ান্ত সেমেস্টার। বৃহস্পতিবার থেকে শুরু হওয়া এই পরীক্ষার সঙ্গেই হয় তৃতীয় সেমেস্টারের সাপ্লিমেন্টারি ও পুরনো পদ্ধতিতে পরীক্ষাও। পরীক্ষার্থীদের সুবিধার্থে প্রশ্নপত্র পড়ার জন্য এই বছর অতিরিক্ত ১০ মিনিট সময় দেওয়া হয় উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফে।প্রতিটি পরীক্ষা কেন্দ্রেই ছিল নিরাপত্তার কড়াকড়ি। মোবাইল বা কোনও বৈদ্যুতিন যন্ত্র […]
কলকাতা : দীর্ঘ দিন চিকিৎসাধীন থাকার পরে বারাসতের বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন নিপা ভাইরাস আক্রান্ত তরুণী নার্সের মৃত্যু হল। বৃহস্পতিবার বিকালে তাঁর মৃত্যু হয়। গত ৪ জানুয়ারি থেকে তিনি অসুস্থ হয়েছিলেন। ১০ জানুয়ারি তাঁকে বারাসতের ওই বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। তার পরে পরীক্ষায় ধরা পড়ে তিনি নিপা ভাইরাসে আক্রান্ত। একই সঙ্গে, তাঁর সহকর্মী এক পুরুষ […]
হুগলি : পশ্চিমবঙ্গে সুষ্ঠুভাবেই হবে বিধানসভা নির্বাচন, এই বিষয়ে আশাবাদী রাজ্যপাল ডঃ সিভি আনন্দ বোস। একইসঙ্গে রাজ্যপাল জানিয়েছেন, ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন এখন বন্ধ হয়ে যাওয়া অধ্যায়। বৃহস্পতিবার হুগলিতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্যপাল বলেন, “দেশের সর্বোচ্চ আদালতের রায়ের পর এসআইআর এখন একটি সমাপ্ত অধ্যায়। যদি এতে কোনও ত্রুটি থাকে, তবে তা অবশ্যই ভারসাম্যপূর্ণভাবে সমাধান […]
নয়াদিল্লি : এসআইআর-এর সংশোধিত সূচি প্রকাশ করল ভারতের নির্বাচন কমিশন। মঙ্গলবার তারা জানিয়েছে, ২৮ ফেব্রুয়ারি প্রকাশ পাবে চূড়ান্ত ভোটার তালিকা। তার আগে, শুনানি শেষ করতে হবে ১৪ ফেব্রুয়ারির মধ্যে। ২১ ফেব্রুয়ারির মধ্যে যাচাই এবং চূড়ান্ত নিষ্পত্তি শেষ করতে হবে। ভোটকেন্দ্র পুনর্বিন্যাসের কাজ শেষ করতে হবে ২৫ ফেব্রুয়ারির মধ্যে। আর ২৮ ফেব্রুয়ারি প্রকাশ পাবে চূড়ান্ত ভোটার […]
কলকাতা : ঝাড়খণ্ড–আসানসোল কয়লা পাচার মামলায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) বড়সড় পদক্ষেপ নিয়ে দুই ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। ইডির এক পদস্থ আধিকারিক মঙ্গলবার সকালে এই খবরের সত্যতা স্বীকার করে জানিয়েছেন যে, সোমবার গভীর রাত পর্যন্ত জিজ্ঞাসাবাদের পর তাঁদের গ্রেফতার করা হয়েছে। ইডি সূত্রে জানা গিয়েছে, ধৃত দুই অভিযুক্তের নাম চিন্ময় মণ্ডল এবং কিরণ খাঁ। তদন্তে অসহযোগিতা করার অভিযোগে […]
নয়াদিল্লি : সুপ্রিম কোর্টে ফের পিছিয়ে গেল আইপ্যাক মামলার শুনানি। আইনজীবী অসুস্থতার কারণে মঙ্গলবার আইপ্যাক মামলার শুনানি পিছিয়ে দিয়েছে সুপ্রিম কোর্ট। গত ৮ জানুয়ারি একটি মামলায় আইপ্যাকের কর্ণধার প্রতীক জৈনের বাড়ি এবং দফতরে হানা দিয়েছিল ইডি। ওই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তল্লাশি অভিযান চলাকালীন সেখানে উপস্থিত হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তদন্তে বাধা এবং নথি কেড়ে নেওয়ার অভিযোগে […]









