নিট-ইউজি পুনঃপরীক্ষার প্রস্তুতি খতিয়ে দেখতে বৈঠক ধর্মেন্দ্র প্রধানের

নয়াদিল্লি : আগামী ২১ জুন হতে চলেছে নিট-ইউজি-র পুনরায় পরীক্ষা। তার প্রস্তুতির মূল্যায়ন করতে বৃহস্পতিবার একটি উচ্চপর্যায়ের পর্যালোচনা বৈঠক হলো। তাতে সভাপতিত্ব করেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান।

তিনি আধিকারিকদের পরীক্ষা প্রক্রিয়ায় দক্ষতার পাশাপাশি সততা ও স্বচ্ছতা বজায় রাখার নির্দেশ দেন। বৈঠকে শিক্ষা মন্ত্রক, রাজ্য সরকার, এনটিএ এবং উচ্চ শিক্ষাপ্রতিষ্ঠানের বরিষ্ঠ আধিকারিকরা অংশ নেন।

স্কুল শিক্ষা ও সাক্ষরতা বিভাগের সচিব সঞ্জয় কুমার, উচ্চ শিক্ষা বিভাগের সচিব বিনীত জোশী এবং এনটিএ-র মহাপরিচালক অভিষেক সিং উপস্থিত ছিলেন। রাজ্যর নোডাল অফিসারদের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান নির্দেশ দিয়েছেন, শিক্ষার্থীরা যেন মানসিক চাপমুক্ত পরিবেশে পুনরায় পরীক্ষায় অংশ নেওয়ার জন্য প্রয়োজনীয় সব সুযোগ-সুবিধা পায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

thirteen − 4 =