হলদিয়া : অগ্নিকাণ্ড হলদিয়া পেট্রোকেমিক্যালসে। মঙ্গলবার ভোরে পেট্রোকেমিক্যালসের ন্যাপথা পাইপলাইন থেকে আগুন লাগে। মুহূর্তের মধ্যে সেই আগুন ছড়িয়ে পড়ে। পরে বিভিন্ন কারখানা থেকে দমকলের বেশ কয়েকটি ইঞ্জিন ঘটনাস্থলে গিয়ে পৌঁছয়। দ্রুত আগুন নেভানোর কাজ শুরু হয়। প্রাণহানির খবর নেই। তবে কয়েকজন আহত হয়েছেন। আগুনে ঝলসে গিয়েছেন কয়েকজন কর্মরত শ্রমিক। চিকিৎসার জন্য তাদের হলদিয়া মহকুমা হাসপাতালে […]
Category Archives: রাজ্য
বাঁকুড়া : মুকুটমনিপুর পর্যটন কেন্দ্রের সামনে বসানো হল ঐতিহাসিক সাঁওতাল বিদ্রোহের দুই মহানায়ক সিধু ও কানুর পূর্ণাবয়ব মূর্তি। এতদিন যেখানে হরিণের পিঠে বিশ্ব বাংলার গ্লোব ছিল, তা সরিয়ে সেখানে এই মূর্তি স্থাপনের কাজ শেষ পর্যায়ে। রাজ্যস্তরের হুল দিবস উদ্যাপনের সূচনা উপলক্ষে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মঙ্গলবার সকাল ১০টায় মূর্তির আবরণ উন্মোচন করে শ্রদ্ধা নিবেদন করবেন। মুকুটমনিপুর […]
কলকাতা : চোখের চিকিৎসার জন্য বিদেশে যেতে যান তৃণমূল কংগ্রেস সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। এ জন্য কলকাতা হাইকোর্টে দ্রুত শুনানির আর্জি জানান তিনি। যদিও, অভিষেকের দ্রুত শুনানির আর্জি খারিজ করে দিয়েছে হাইকোর্ট। আদালত স্পষ্টভাবে জানিয়েছে, মামলার স্বাভাবিক প্রক্রিয়াতেই তা শুনানির জন্য তালিকায় আসবে। চোখের চিকিৎসার জন্য বিদেশে যেতে চান অভিষেক। গত মঙ্গলবারও এ বিষয়ে হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ […]
পশ্চিম বর্ধমান : পশ্চিমবঙ্গে শব্দদূষণ নিয়ন্ত্রণ, সরকারি সম্পত্তির সুরক্ষা এবং সমাজবিরোধী কার্যকলাপের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিতে একাধিক নতুন বিল আনার পরিকল্পনা করছে রাজ্য সরকার। রবিবার আসানসোলে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই প্রস্তাবিত আইনগুলি নিয়ে বিস্তারিত জানান রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রা পাল। মন্ত্রী বলেন, জনসমাবেশ বা প্রকাশ্য অনুষ্ঠানে নির্ধারিত সীমার বেশি শব্দদূষণ যাতে না হয়, সে জন্য সরকার নতুন […]
কলকাতা : কৃষি ও স্বাস্থ্যক্ষেত্রে ডিজেল সংকট কাটাতে বড় সিদ্ধান্ত নিয়েছে পশ্চিমবঙ্গ সরকার। কন্টেনারে ডিজেল সরবরাহের ক্ষেত্রে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে। রবিবার সকালে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এক্স মাধ্যমে জানান, “আমাদের সরকার সাধারণ জনগণের দৈনন্দিন জীবন, জরুরি পরিষেবা এবং রাজ্যের অর্থনীতি কোনও বাধা ছাড়াই যেনো সুচারুভাবে এগোতে থাকে তা নিশ্চিত করতে সর্বদা বদ্ধপরিকর। সাম্প্রতিক কন্টেইনারে (পাত্রে) […]
কলকাতা : কলকাতায় শনিবার বণিক সভা মার্চেন্ট চেম্বার অফ কমার্স আয়োজিত “উন্নয়নের মূল ক্ষেত্রগুলির দ্রুত উন্নয়ন” শীর্ষক আলোচনায় অংশ নেন ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্প দফতরের প্রতিমন্ত্রী অশোক দিন্দা। তিনি এদিন বলেন, আমতার এমএসএমই পার্কের প্রসারে পরিকাঠামো গত উন্নয়নে আগে নজর দিতে চায় সরকার। এক্ষেত্রে রাস্তাগুলির সম্প্রসারণকে অগ্রাধিকার দেওয়া হবে। ক্ষুদ্র শিল্পোদ্যোগীরা সরকারের কাছে প্রয়োজনীয় […]
কলকাতা : উত্তরবঙ্গের জেলাগুলিতে আগামী কয়েক দিন অতি ভারী বৃষ্টির জেরে লাল সতর্কতা জারি করা হয়েছে। বিশেষ করে আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি জেলায় ২০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে দক্ষিণবঙ্গে আপাতত বৃষ্টি কম হবে। কয়েকটি জেলায় বিক্ষিপ্ত ভাবে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। দক্ষিণবঙ্গে গরমে অস্বস্তি বজায় থাকবে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি এবং কোচবিহার— এই পার্বত্য ও সংলগ্ন […]
কলকাতা : নিষিদ্ধ জঙ্গি সংগঠন জামাতুল মুজাহিদিন বাংলাদেশ (জেএমবি)-এর একটি সহযোগী মডিউলের সঙ্গে যুক্ত জঙ্গি ষড়যন্ত্রের মামলায় ১১ জন অভিযুক্তের বিরুদ্ধে চার্জশিট পেশ করল জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ)। অসমের গুয়াহাটির বিশেষ আদালতে ভারতীয় ন্যায় সংহিতা, ২০২৩ এবং বেআইনি কার্যকলাপ (প্রতিরোধ) আইন, ১৯৬৭-এর বিভিন্ন ধারায় এই চার্জশিট জমা দেওয়া হয়েছে। এনআইএ-র পক্ষ থেকে শুক্রবার সকালে জারি করা […]
নয়াদিল্লি : প্রতিযোগী দেশগুলির তুলনায় শুল্ক (ট্যারিফ) ক্ষেত্রে বাড়তি সুবিধা না পাওয়া পর্যন্ত আমেরিকার সঙ্গে প্রস্তাবিত দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি (বিটিএ)-তে ভারত সই করবে না বলে স্পষ্ট জানিয়েছেন কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল। তবে তিনি জানান, ভারত ও আমেরিকার মধ্যে বাণিজ্য চুক্তির আলোচনা এখন চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে এবং দুই দেশই সমঝোতার খুব কাছাকাছি রয়েছে। লন্ডনে আয়োজিত […]
মুর্শিদাবাদ : জিয়াগঞ্জ-আজিমগঞ্জ পুরসভায় অচলাবস্থা। পুরপ্রধানের পদ থেকে ইস্তফা দিলেন প্রসেনজিৎ ঘোষ (মনু)। শুক্রবার তিনি তাঁর পদত্যাগপত্র জমা দিয়েছেন। সূত্রের খবর, শারীরিক অসুস্থতা ও ব্যক্তিগত কারণ দর্শিয়েই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। পুরসভার এগজিকিউটিভ আধিকারিকের মাধ্যমে লালবাগের মহকুমাশাসকের কাছে পদত্যাগপত্র পাঠানো হয়েছে। পদত্যাগপত্রে প্রসেনজিৎবাবু উল্লেখ করেছেন, ২৬ জুন থেকেই তাঁর ইস্তফা কার্যকর করা হোক। জেল থেকে […]










