Category Archives: রাজ্য

এক লক্ষ কর্মী নিয়োগের বার্তা অর্থমন্ত্রীর

কলকাতা : সোমবার রাজ্য সরকারের পূর্ণাঙ্গ বাজেট পেশ বিধানসভায়। এদিন বাজেট ঘোষণায় রাজ্যের বিভিন্ন সরকারি শূন্য পদে ১ লক্ষ কর্মী নিয়োগের বার্তা দিলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। তাতে ৩৩ শতাংশ মহিলা নিয়োগ করা হবে। তার মধ্যে ২০ হাজার পুলিশ বিভাগ, ৫০ হাজার শিক্ষক-শিক্ষাকর্মী নিয়োগ করা হবে। ইউপিএসসি-র ধাঁচে পরিকাঠামো গড়ে নিয়োগ করা হবে বলে জানান তিনি। […]

পশ্চিমবঙ্গকে রক্ষায় শ্যামাপ্রসাদের ভূমিকাকে স্মরণ গিরিরাজের, দুষলেন কংগ্রেস ও তৃণমূলকে

পাটনা : পশ্চিমবঙ্গকে রক্ষায় শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ভূমিকাকে স্মরণ করলেন কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি নেতা গিরিরাজ সিং। তিনি কংগ্রেস ও তৃণমূল কংগ্রেসের সমালোচনাতেও সরব হয়েছেন। সোমবার সকালে পাটনায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে গিরিরাজ সিং বলেন, “দেশভাগের সময় শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় বাংলাকে বাঁচিয়েছিলেন। কংগ্রেসের তোষণ নীতির ফলেই বাংলা পরিত্যক্ত হয়েছিল এবং তারপর তৃণমূল লুটপাট করে বাংলাকে শেষ করে দেয়। […]

পশ্চিমবঙ্গ দিবস উদযাপনে প্রধানমন্ত্রী, জাতীয় স্তোত্ৰর মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা

তারকেশ্বর : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শনিবার তারকেশ্বরে পশ্চিমবঙ্গ দিবস উদযাপন অনুষ্ঠানে যোগ দিতে রাজ্যে এসেছেন। তারকেশ্বরের সভামঞ্চে ডোকরার দুর্গামূর্তি দিয়ে তাঁকে স্বাগত জানান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তারকনাথের একটি ছবিও প্রধানমন্ত্রীকে উপহার দেন তিনি। মোদীর হাতে তুলে দেন রসগোল্লা এবং জলভরা সন্দেশও। জাতীয় স্তোত্র বন্দেমাতরমের মধ্য দিয়ে হয় অনুষ্ঠানের সূচনা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যপাল আর এন […]

শনিবার থেকে দক্ষিণবঙ্গে ঝড়-বৃষ্টির সম্ভাবনা বাড়বে, উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা

কলকাতা : দক্ষিণবঙ্গে আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টা গরম ও অস্বস্তিকর আবহাওয়া বজায় থাকলেও শনিবার থেকে বজ্রবিদ্যুৎসহ ঝড়-বৃষ্টির সম্ভাবনা উল্লেখযোগ্যভাবে বাড়বে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। শুক্রবার আবহ বিদ সৌরিশ বন্দ্যোপাধ্যায় জানান, শনিবার ও রবিবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলায় বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া […]

তৃণমূলের সব পদ থেকে ইস্তফার সিদ্ধান্ত জ্যোতিপ্রিয় মল্লিকের

কলকাতা : তৃণমূল কংগ্রেসে ভাঙনের মধ্যেই আরও এক বড় ধাক্কা। সময় যত এগোচ্ছে, রাজ্য রাজনীতির আঙিনায় ক্রমশ যেন নিঃসঙ্গ হয়ে পড়ছেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। দীর্ঘ রাজনৈতিক জীবনে যাঁরা ছায়ার মতো তাঁর পাশে থেকেছেন, প্রতিকূল পরিস্থিতিতে এক এক করে তাঁরাই এখন দূরত্ব বাড়াচ্ছেন। সেই তালিকাতে এবার সংযোজন প্রাক্তন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক ৷ দলের সমস্ত […]

ভারী বৃষ্টিতে ভাঙল দুধিয়ার অস্থায়ী সেতু, বিচ্ছিন্ন শিলিগুড়ি-মিরিক সড়ক যোগাযোগ

শিলিগুড়ি : বৃহস্পতিবার রাতের রেকর্ড ভাঙা বৃষ্টিতে হড়পা বানের মুখে পড়েছে উত্তরবঙ্গের সমতল ও পাহাড়। প্রাকৃতিক দুর্যোগের জেরে পাহাড়ি নদীগুলির জলস্তর উপচে ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে। বালাসনের প্রবল জলোচ্ছ্বাসে ভেঙে পড়েছে দুধিয়ার অস্থায়ী হিমপাইপ সেতু । এর ফলে শিলিগুড়ি থেকে মিরিক হয়ে দার্জিলিং যাওয়ার সরাসরি রুটটি সম্পূর্ণ বন্ধ হয়ে গিয়েছে। মিরিকের বাসিন্দাদের এখন দীর্ঘ ঘুরপথে ঘুম […]

তৃণমূলের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করানোর দাবিতে পুলিশের দ্বারস্থ ঋতব্রত গোষ্ঠী

কলকাতা : দলের রাশ কার হাতে থাকবে, তা নিয়ে টানাপোড়েনের মাঝেই এবার নতুন কোন্দল শুরু হয়েছে তৃণমূল কংগ্রেসের কয়েকশো কোটি টাকার তহবিল নিয়ে। এই পরিস্থিতিতে দলের ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলি থেকে সমস্ত ধরণের আর্থিক লেনদেনের ওপর অবিলম্বে নিষেধাজ্ঞা বা ‘ফ্রিজ’ করার দাবি জানিয়ে পুলিশের দ্বারস্থ হলেন বিক্ষুব্ধ নেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের অনুগামী বিধায়করা। দলীয় সূত্রের খবর, বৃহস্পতিবার রাতে ঋতব্রত […]

নিট-ইউজি পুনঃপরীক্ষার প্রস্তুতি খতিয়ে দেখতে বৈঠক ধর্মেন্দ্র প্রধানের

নয়াদিল্লি : আগামী ২১ জুন হতে চলেছে নিট-ইউজি-র পুনরায় পরীক্ষা। তার প্রস্তুতির মূল্যায়ন করতে বৃহস্পতিবার একটি উচ্চপর্যায়ের পর্যালোচনা বৈঠক হলো। তাতে সভাপতিত্ব করেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। তিনি আধিকারিকদের পরীক্ষা প্রক্রিয়ায় দক্ষতার পাশাপাশি সততা ও স্বচ্ছতা বজায় রাখার নির্দেশ দেন। বৈঠকে শিক্ষা মন্ত্রক, রাজ্য সরকার, এনটিএ এবং উচ্চ শিক্ষাপ্রতিষ্ঠানের বরিষ্ঠ আধিকারিকরা অংশ নেন। স্কুল শিক্ষা […]

ঋতব্রতই বিরোধী দলনেতা, অধ্যক্ষের সিদ্ধান্তে সিলমোহর হাইকোর্টের

কলকাতা : অধ্যক্ষ রথীন্দ্র বোসের সিদ্ধান্তে সিলমোহর দিল কলকাতা হাইকোর্ট। ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে বিরোধী দলনেতা বেছে নেওয়ার সিদ্ধান্তে কোনও ভুল নেই বলেই জানিয়ে দিয়েছে হাইকোর্ট। বিধানসভার বিরোধী দলনেতার পদ সংক্রান্ত মামলায় কোনও অন্তর্বর্তী নির্দেশ দেয়নি কলকাতা হাই কোর্ট। আপাতত ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ই থাকছেন বিরোধী দলনেতার পদে। অধ্যক্ষ রথীন্দ্র বোসের সিদ্ধান্তই আপাতত বহাল থাকছে। স্পিকারের সিদ্ধান্তের উপর বৃহস্পতিবার […]

হকার উচ্ছেদের প্রতিবাদে পথে মমতা

কলকাতা : পুনর্বাসন ছাড়া হকার উচ্ছেদের প্রতিবাদে বুধবার কলকাতার ধর্মতলায় বৃহৎ বিক্ষোভ কর্মসূচির আয়োজন করল তৃণমূল কংগ্রেস। কর্মসূচিতে নেতৃত্ব দেন দলের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিক্ষোভে শহর ও শহরতলির বিভিন্ন এলাকার হকার এবং হকার সংগঠনের সদস্যরা যোগ দেন।সাম্প্রতিক উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে হকারদের মধ্যে ক্ষোভ ও উদ্বেগ তৈরি হয়েছে। তৃণমূলের দাবি, ফুটপাত ও রাস্তার ধারে ব্যবসা […]