Category Archives: রাজ্য

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সমস্ত এফআইআরে একযোগে আইনি রক্ষাকবচ দিতে অস্বীকার আদালতের

কলকাতা : রাজ্যে সাম্প্রতিক রাজনৈতিক পটপরিবর্তনের পর তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে একাধিক থানায় দায়ের হওয়া এফআইআর সংক্রান্ত মামলায় সুরাহা মিলল না কলকাতা হাই কোর্টে। বৃহস্পতিবার তাঁর বিরুদ্ধে দায়ের হওয়া সমস্ত মামলায় একযোগে আইনি রক্ষাকবচ দেওয়ার মৌখিক আর্জি খারিজ করে দিয়েছে আদালত। সম্প্রতি রাজ্যের ভবানীপুর, শিলিগুড়ি, নকাশিপাড়া, বিষ্ণুপুরসহ বিভিন্ন থানায় অভিষেকের বিরুদ্ধে […]

আদালতের নির্দেশ অমান্য করে রাস্তা অবরোধ, কালীঘাট তৃণমূলের বিরুদ্ধে পুলিশের স্বতঃপ্রণোদিত মামলা

কলকাতা :- একুশে জুলাইয়ের সভাকে কেন্দ্র করে আদালতের নির্দেশ অমান্য করার অভিযোগে কালীঘাট তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করেছে পুলিশ। হেস্টিংস থানায় দায়ের হওয়া এফআইআরে আদালতের নির্দেশ লঙ্ঘন এবং জনসাধারণের চলাচলে বাধা সৃষ্টি করার অভিযোগ আনা হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, আদালতের নির্দেশ অনুযায়ী ক্যাথিড্রাল রোডের একটি মাত্র লেনে সভা করার অনুমতি দেওয়া হয়েছিল। […]

কলকাতা-সহ দক্ষিণবঙ্গে স্বস্তির বৃষ্টি, দুর্যোগ কমেছে উত্তরে

কলকাতা : স্বস্তির বৃষ্টি হয়েই চলেছে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়। বৃহস্পতিবারও বৃষ্টি হয়েছে দক্ষিণ ও উত্তর ২৪ পরগনা-সহ বিভিন্ন জেলায়। সকাল থেকেই আকাশের মুখভার। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই শুক্রবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শনিবারের পর থেকে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, উত্তরবঙ্গেও আপাতত দুর্যোগের সম্ভাবনা নেই। আলিপুর আবহাওয়া দফতর সূত্রের খবর, শুক্রবার পর্যন্ত দক্ষিণবঙ্গে হাওয়া বদলের সম্ভাবনা কম। […]

তৃণমূল কংগ্রেস দলটি বিলুপ্তির পথে, কটাক্ষ দিলীপ ঘোষের

কলকাতা : তৃণমূল কংগ্রেস দলটি বিলুপ্তির পথে, কটাক্ষ করে বললেন মন্ত্রী দিলীপ ঘোষ। বৃহস্পতিবার সকালে সাংবাদিকদের মুখোমুখি হয়ে দিলীপ ঘোষ বলেন, “তৃণমূল কংগ্রেস দলটি বিভ্রান্ত, নেতারা বিভ্রান্ত, এমনকি তাঁদের দলনেত্রীও বিভ্রান্ত। দলটি এখন বিলুপ্তির পথে। কর্মী-সমর্থকরা এখন চরম দ্বিধায়—তাঁরা কোন পথে যাবে।” লোকসভা থেকে কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং বিধানসভা থেকে কুণাল ঘোষ সাসপেন্ড হওয়া প্রসঙ্গে দিলীপ […]

বিএসএফ-কে জমি, এনআইএ থানা স্থাপন; একাধিক প্রস্তাবে মন্ত্রিসভার সিলমোহর

কলকাতা : রাজ্যের নিরাপত্তা নিশ্চিত করতে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার| এবার এ রাজ্যে হবে জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ)-র থানা। বুধবার ক্যাবিনেট বৈঠকে এই প্রস্তাব গৃহীত হয়েছে। জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ) থানা স্থাপন করবে বাংলায়। বুধবার রাজ্য মন্ত্রিসভার বৈঠকে এই প্রস্তাবটি সিলমোহর পেয়েছে। রাজ্যে রাজনৈতিক পালাবদলের পরে সরকারের এই সিদ্ধান্ত তাৎপর্যপূর্ণ। উল্লেখ্য, সল্টলেকে এনআইএ-র দফতর […]

২৫ জুলাই বিধানসভায় পেশ হবে ক্যাগ রিপোর্ট, দুর্নীতিতে দোষীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা: মুখ্যমন্ত্রী

কলকাতা : আগামী ২৫ জুলাই রাজ্য বিধানসভায় নিয়ন্ত্রক ও মহা হিসাব নিরীক্ষক (ক্যাগ)-এর রিপোর্ট পেশ করা হবে বলে বুধবার ঘোষণা করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি বলেন, রিপোর্টটি নিয়ে বিধানসভায় বিস্তারিত আলোচনা হবে। রিপোর্টে যেসব ক্ষেত্রে দুর্নীতি নিশ্চিত হয়েছে বা অনিয়মের ইঙ্গিত রয়েছে, সেগুলিতে আইন অনুযায়ী কড়া ব্যবস্থা নেওয়া হবে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, দুর্নীতির ঘটনায় […]

তৃণমূলের প্রাক্তন সাংসদ শুভাশিস চক্রবর্তীকে তলব ইডি-র

কলকাতা : তৃণমূলের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ সংক্রান্ত মামলায় প্রাক্তন সাংসদ শুভাশিস চক্রবর্তীকে তলব করল ইডি। আগামী সপ্তাহে প্রাক্তন সাংসদকে হাজিরা দিতে হবে, বুধবার তেমনই খবর মিলেছে ইডি সূত্রে| বর্তমানে কালীঘাট তৃণমূল-এর কোষাধ্যক্ষ শুভাশিস| কালীঘাট-তৃণমূলের দাবি, গোটা বিষয়টিই উদ্দেশ্যপ্রণোদিত এবং তাদের হিসেব সম্পূর্ণ স্বচ্ছতার সঙ্গেই করা হয়েছে। এই তিন অ্যাকাউন্ট ব্যবহার করতে চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থও […]

দল ভাঙানোর চক্রান্তের বিরুদ্ধে সুর চড়ালেন বীরভূমের বিদ্রোহী নেতা অনুব্রত

কলকাতা : মেয়ো রোডের সমান্তরাল একুশের মঞ্চ থেকেই দল ভাঙানোর চক্রান্তের বিরুদ্ধে সুর চড়ালেন বীরভূমের ওজনদার নেতা অনুব্রত মণ্ডল। তিনি স্পষ্ট ভাষায় জানিয়ে দেন, তৃণমূলকে দুর্বল ভাবার কোনও কারণ নেই। মানুষের জন্য এই দল সব সময় লড়ে এসেছে এবং ভবিষ্যতেও লড়বে। অনুব্রতর কথায়, “তৃণমূলকে ভয় দেখিয়ে ভাঙা যাবে না। তৃণমূল আরও বড় হবে, সবার পাশে […]

লড়াইয়ের ময়দান ছাড়ছেন না, মঞ্চ থেকে বার্তা অভিষেকের

কলকাতা : তাঁরা লড়াইয়ের ময়দান ছাড়ছেন না। মঙ্গলবার বিড়লা তারামন্ডলের সামনে কালীঘাট তৃণমূলের ‘শহিদ স্মরণ’ সমাবেশে মঞ্চ থেকেই দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এই বার্তা দেন। শাসকদল বিজেপি এবং কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলির বিরুদ্ধে এদিন তীব্র আক্রমণ শানান তিনি। কথা দেন, বাংলা থেকে বিজেপিকে উৎখাত করবেন৷ পাশাপাশি তিনি এদিন কড়া হুঁশিয়ারি দেন দলত্যাগীদেরও। সভা আয়োজনে […]

‘ক্ষমা করুন, আপনাদের আর প্রয়োজন নেই’, ঋতব্রতদের দলে না-নেওয়ার ঘোষণা মমতার

কলকাতা : “সব চোরগুলো চলে গিয়েছে। বেঁচে গিয়েছি।” মঙ্গলবার ২১শের মঞ্চ থেকে দলত্যাগীদের বিরুদ্ধে একহাত নিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তার পরেই তিনি দাবি করেন, ইডি-সিবিআইয়ের ভয় দেখানো হচ্ছে। এই সূত্রে তাঁর সংযোজন, “ভয় দেখিয়ে কিছু মানুষকে কিছু ক্ষণের জন্য চুপ রাখা যায়।” ঋতব্রত শিবিরকে ‘বিজেপির বি টিম’ বলে কটাক্ষ করে মমতার ভবিষ্যদ্বাণী, ওই টিমও দ্রুত ভেঙে যাবে। […]