Category Archives: রাজ্য

নবান্নের আবেদন খারিজ করে স্বরাষ্ট্রসচিব সহ ২৫ জন অফিসারকেই ডাকল কমিশন

কলকাতা : পশ্চিমবঙ্গ, অসম, কেরল, তামিলনাড়ু ও পুদুচেরিতে বিধানসভা নির্বাচন উপলক্ষে পশ্চিমবঙ্গের ২৫ জন সিনিয়র অফিসারকে কেন্দ্রীয় পর্যবেক্ষক হিসেবে নিয়োগের তালিকা প্রকাশ করেছে কমিশন। ওই তালিকায় আছেন রাজ্যের বর্তমান স্বরাষ্ট্রসচিব জগদীশ প্রসাদ মীনা-সহ ১৫ জন আইএএস এবং ১০ জন আইপিএস আধিকারিক। এই সিদ্ধান্ত পুনর্বিবেচনার আবেদন জানিয়ে নবান্ন কমিশনের কাছে আর্জি জানিয়েছিল। কমিশন সেই আর্জি খারিজ করে […]

সুপ্রিম কোর্টে সওয়াল করলেন মুখ্যমন্ত্রী

নয়াদিল্লি : বুধবার একদল নামী আইনজীবীকে সঙ্গে নিয়ে ‘সুবিচার চাইতে’ নির্বাচন কমিশনের বিরুদ্ধে সওয়াল করেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল সাংসদ ডেরেক ও’ব্রায়েনের করা এসআইআর সংক্রান্ত মামলা শোনে প্রধান বিচারপতির বেঞ্চ। এই মামলার সঙ্গেই মমতার করা মামলাটি শোনে সুপ্রিম কোর্ট। শুনানিতে আইনজীবীদের সঙ্গে সামনের সারিতে দাঁড়িয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শীর্ষ আদালতে সওয়াল করেন মুখ্যমন্ত্রীর আইনজীবী […]

মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে গুরুতর অভিযোগ অমিত মালব্যের, এক্স পোস্টে রাজনৈতিক উত্তেজনা

কলকাতা  : ভারতীয় জনতা পার্টির নেতা অমিত মালব্য বুধবার ভোরে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ‘এক্স’ হ্যান্ডেলে একটি পোস্ট শেয়ার করে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে গুরুতর রাজনৈতিক অভিযোগ তুলেছেন। মালব্য তাঁর পোস্টে দাবি করেছেন যে, মুখ্যমন্ত্রীর বর্তমান অস্থিরতা এবং রাজনৈতিক তৎপরতার পেছনে এক গভীর হতাশা লুকিয়ে রয়েছে। অমিত মালব্য অভিযোগ করেছেন যে, মমতা বন্দ্যোপাধ্যায়ের ধারাবাহিক নির্বাচনী […]

বাজেটে ‘বঞ্চনা’-র অভিযোগ তুলে রাজ্যসভা থেকে ওয়াক আউট তৃণমূল সাংসদদের

নয়াদিল্লি : বাজেটে এবার তেমন কিছু জোটেনি পশ্চিমবঙ্গের কপালে। এমতাবস্থায় কেন্দ্রীয় বাজেটে ‘বঞ্চনা’র অভিযোগ তুলে সোমবার রাজ্যসভা থেকে ওয়াক আউট (কক্ষত্যাগ) করলেন তৃণমূল সাংসদেরা। সোমবার তৃণমূল সাংসদেরা কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকারের বিরুদ্ধে ২ লক্ষ কোটি টাকা আটকে রাখারও অভিযোগ তুলেছেন। এই প্রসঙ্গে তৃণমূল সাংসদ সাগরিকা ঘোষ বলেন, “রাজ্যসভা থেকে আমরা ওয়াক আউট করেছি। কারণ বাজেটে […]

দিল্লিতে এখনও সামন্ততান্ত্রিক ব্যবস্থা চালু আছে : মমতা বন্দ্যোপাধ্যায়

নয়াদিল্লি : দিল্লি পুলিশের কঠোর সমালোচনা করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর অভিযোগ, দিল্লিতে এখনও সামন্ততান্ত্রিক ব্যবস্থা চালু আছে। সোমবার বঙ্গ ভবনে পৌঁছে মমতা বলেন, “দেখুন দিল্লি পুলিশ কী করছে। আমরা তাদের সমালোচনা করব না, কারণ এটি তাদের দোষ নয়। পুলিশ ভর্তি করে একটি বাস এখানে আনা হয়েছে। আমাদের নির্বাচন কমিশনে একটি বৈঠক আছে। আমরা […]

বাজেট বাংলার মানুষের মনে আশার আলো সঞ্চার করেছে: শুভেন্দু অধিকারী

কলকাতা : কেন্দ্রীয় বাজেট বাংলার মানুষের মনে আশার আলো সঞ্চার করেছে। শিল্পায়নের জোয়ার আনতে পরিকাঠামোগত উন্নয়নে বিপুল বিনিয়োগের পরিকল্পনা করা হয়েছে। কেন্দ্রীয় বাজেট নিয়ে এভাবে প্রশংসা করলেন পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী| তিনি এদিন সমাজ মাধ্যমে জানান, “দেশের প্রথম উপকূল ভিত্তিক করিডোর – ইস্ট কোস্ট ইন্ডাস্ট্রিয়াল করিডোর তৈরি হবে যা তামিলনাড়ু থেকে পশ্চিমবঙ্গের দুর্গাপুর পর্যন্ত […]

দুর্গাপুরে শিল্প করিডর গড়ে তোলার প্রস্তাব নিৰ্মলার বাজেটে

নয়াদিল্লি : বাংলার জন্য আরও একটি বড় ঘোষণা। দুর্গাপুরে শিল্প করিডর গড়ে তোলার প্রস্তাবের কথা ঘোষণা করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। ভোটমুখী পশ্চিমবঙ্গের জন্য এবারের বাজেটে বড় প্রাপ্তি ঘটেছে। রাজ্যের শিল্প পরিকাঠামোকে ঢেলে সাজাতে দুর্গাপুরে একটি নতুন ‘শিল্প করিডর’ এবং ডানকুনিতে পণ্য পরিবহণের জন্য বিশেষ ‘ফ্রেট করিডর’ গড়ে তোলার প্রস্তাব দেওয়া হয়েছে। এছাড়া উত্তরবঙ্গের যোগাযোগ […]

হুমায়ুন হলেন তৃণমূলের প্ল্যান-বি : শমীক ভট্টাচার্য

নয়াদিল্লি : হুমায়ুন হলেন তৃণমূলের প্ল্যান-বি, এমনটাই দাবি করলেন পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্য। রবিবার সংসদ চত্বরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে শমীক বলেন, “তিনি (হুমায়ুন) তৃণমূল কংগ্রেসের প্ল্যান-বি। হুমায়ুন হলেন তৃণমূল কংগ্রেস, আর তৃণমূল কংগ্রেসই হল হুমায়ুন। মমতা বন্দ্যোপাধ্যায় এই সমস্ত উগ্রপন্থী লোকদের সামনে মাথা নত করেন। তাঁর এজেন্ডা হল ধর্মের ভিত্তিতে পুরো সমাজকে বিভক্ত করে […]

পশ্চিমবঙ্গের জন্য বড় ঘোষণা, ডানকুনি থেকে কার্গো ফ্রেইট করিডর

নয়াদিল্লি : পশ্চিমবঙ্গের জন্য বাজেটে বড় ঘোষণা। ডানকুনিতে তৈরি হবে পণ্য পরিবহণের বিশেষ করিডর। একই করিডর তৈরি হবে সুরাটেও। সাতটি হাইস্পিড রেল করিডর তৈরি করা হবে, যার মধ্যে একটি হবে শিলিগুড়িতে। ঘোষণা করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। রবিবার বাজেট পেশ করার সময় নির্মলা বলেন, “পরিবেশগতভাবে সুস্থায়ী পণ্য পরিবহনের প্রচারণার জন্য, আমি পূর্বে ডানকুনি থেকে পশ্চিমে […]

মহারাষ্ট্র প্রথম মহিলা উপমুখ্যমন্ত্রী পেল; শপথ নিলেন সুনেত্রা পওয়ার, শুভেচ্ছা মোদীর

মুম্বই : স্বামী অজিত পওয়ারের মৃত্যুর তিন দিনের মাথাতেই দলীয় সংগঠন, পরিষদীয় নেতৃত্ব এবং মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রিত্বের গুরুদায়িত্ব এল সুনেত্রা পওয়ারের কাঁধে। শনিবার দুপুরে মহারাষ্ট্রের সদ্যপ্রয়াত উপমুখ্যমন্ত্রী অজিত পওয়ারের স্ত্রী সুনেত্রা পরিষদীয় দলনেত্রী নির্বাচিত হলেন। বিকেল ৫টায় সে রাজ্যের প্রথম মহিলা উপমুখ্যমন্ত্রী হিসেবে রাজ্যপাল আচার্য দেবব্রতের কাছে মন্ত্রগুপ্তির শপথ নিলেন তিনি। শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। […]