হাওড়া : শনিবার সকালে থেকেই হাওড়া ও আশপাশের বিস্তীর্ণ এলাকায় দেখা গেল এক বিশেষ রাজনৈতিক আবহ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী–র ব্রিগেড সমাবেশকে কেন্দ্র করে ভোর থেকে কর্মী-সমর্থকদের যাত্রা শুরু হয় কলকাতার উদ্দেশে। ট্রেন, বাস, নৌকা— যে যেভাবে পারছেন, সেভাবেই পৌঁছতে চাইছেন ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে আয়োজিত সভায়। হাওড়া স্টেশন চত্বরে সকাল থেকেই বাড়তে থাকে মানুষের ভিড়। বিভিন্ন […]
Category Archives: রাজ্য
কলকাতা : কলকাতা এবং শহরতলির বিস্তীর্ণ অংশে বৃহস্পতিবার সন্ধ্যায় বৃষ্টি হয়েছে। সঙ্গে ছিল ঠান্ডা হাওয়া। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী কয়েক দিনে। দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। সঙ্গে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। বাংলাদেশ এবং সংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর একটি ঘূর্ণাবর্ত রয়েছে। সমুদ্রপৃষ্ঠ […]
মালদা : মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করলেন হুমায়ুন কবীর। বৃহস্পতিবার ভরতপুরের বিধায়ক হুমায়ুন দাবি করেন, ২০২৬-এর নির্বাচনে তাঁর নতুন দল আমজনতা উন্নয়ন পার্টি একশো-র বেশি আসন পাবে এবং তিনিই হবেন আগামীর ‘কিং মেকার। এরইসঙ্গে তিনি মুখ্যমন্ত্রীর কর্মপদ্ধতির সমালোচনা করে বলেন, ২০১১ সালে শপথের পর তিনি বলেছিলেন প্রতি শনি ও রবিবার সাধারণ মানুষের সাথে কথা বলবেন। অথচ, […]
ভুবনেশ্বর : রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সাম্প্রতিক পশ্চিমবঙ্গ সফরের সময় তাঁর প্রতি হওয়া ‘অসম্মানজনক’ আচরণের অভিযোগে গভীর উদ্বেগ প্রকাশ করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি লিখলেন ওড়িশার মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি। রাষ্ট্রপতি মুর্মু সম্প্রতি শিলিগুড়িতে আয়োজিত আন্তর্জাতিক সাঁওতাল সম্মেলনে যোগ দিতে গিয়েছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায়কে লেখা চিঠিতে মুখ্যমন্ত্রী মাঝি উল্লেখ করেছেন যে, ভারতের গণতান্ত্রিক ঐতিহ্য পারস্পরিক শ্রদ্ধা ও মর্যাদার […]
কলকাতা : নতুন রাজ্যপাল পেল পশ্চিমবঙ্গ। বৃহস্পতিবার সকালে লোকভবনে আয়োজিত শপথ গ্রহণ অনুষ্ঠানে পশ্চিমবঙ্গের নতুন রাজ্যপাল হিসেবে শপথ নেন আর এন রবি। কলকাতার হাইকোর্টের প্রধান বিচারপতি সুজয় পাল আর এন রবিকে রাজ্যপাল হিসেবে শপথবাক্য পাঠ করান। শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় প্রমুখ। রাজ্যপাল পদে শপথ নেওয়ার পর মুখ্যমন্ত্রীর সঙ্গে […]
ওয়াশিংটন : ইরানের বিরুদ্ধে যুদ্ধে জয়লাভ করেছে আমেরিকা, এমনটাই দাবি করলেন আমেরিকার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প। একইসঙ্গে তিনি ইঙ্গিত দিলেন, এই লড়াই চলবে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, আমেরিকা ইতিমধ্যেই ইরানের সঙ্গে যুদ্ধে জয়লাভ করেছে। কিন্তু আপাতত লড়াই চালিয়ে যাওয়ার ইঙ্গিত দিয়েছেন তিনি। ট্রাম্প সমর্থকদের উদ্দেশ্যে বলেন, “আপনারা কখনই খুব তাড়াতাড়ি বলতে চান না যে, আপনি জিতেছেন। […]
দার্জিলিং : পশ্চিম এশিয়ায় যুদ্ধ এবং ভূ-রাজনৈতিক উত্তেজনার আঁচ এবার ভারতের অন্যতম প্রধান পর্যটন কেন্দ্র দার্জিলিংয়েও অনুভূত হতে শুরু করেছে। উত্তরবঙ্গের এই বিখ্যাত পর্যটনস্থলে বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের চরম ঘাটতি দেখা দিয়েছে। এই গভীর সংকটের মোকাবিলায় বুধবার ‘দার্জিলিং হোটেলিয়ার্স অ্যাসোসিয়েশন’-এর পক্ষ থেকে জেলা প্রশাসনের জরুরি হস্তক্ষেপ দাবি করা হয়েছে। সংগঠনের পক্ষ থেকে দার্জিলিংয়ের জেলাশাসক মণীশ মিশ্রকে […]
কলকাতা : স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ মামলায় শিক্ষা দফতরের প্রাক্তন সচিব মণীশ জৈন এবং শাসকদলের প্রাক্তন যুব নেতা কুন্তল ঘোষকে তলব করল ইডি। ১৬ থেকে ১৯ মার্চের মধ্যে তাঁদের সিজিও কমপ্লেক্সে ইডির দফতরে তলব করা হয়েছে বলে সূত্রের খবর। তদন্তকারীদের দাবি, ওই দুজনের পাশাপাশি নিয়োগ দুর্নীতির মামলায় প্রায় শতাধিক চাকরিপ্রার্থীকেও ধাপে ধাপে জিজ্ঞাসাবাদ করার জন্য […]
পশ্চিম বর্ধমান : কয়লা পাচার মামলায় ফের রাজ্য পুলিশের আধিকারিক মনোরঞ্জন মণ্ডলের বাড়িতে ইডি-র অভিযান। বুধবার সকালেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার একটি দল দুর্গাপুরে সিটি সেন্টার অঞ্চলে মনোরঞ্জন মণ্ডলের বাড়িতে পৌঁছয়। কেন্দ্রীয় বাহিনী দিয়ে ঘিরে ফেলা হয় বাড়ি। এদিন মনোরঞ্জন মণ্ডলের বাড়িতে পৌঁছেই গেটে হাজিরার নোটিস লাগায় ইডি-র আধিকারিকরা। আগামী ১৩ মার্চ দুপুর ১২-১টার মধ্যে হাজিরা […]
নয়াদিল্লি : ভোটার তালিকা সংক্রান্ত যাবতীয় সিদ্ধান্ত নেবেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি সুজয় পাল। এসআইআর মামলায় এমনই জানাল সুপ্রিম কোর্ট। ভোটার তালিকা থেকে নাম বাদ পড়ার ঘটনায় সুপ্রিম কোর্টের দৃষ্টি আকর্ষণ করেছিল রাজ্য সরকার। সোমবার রাজ্য সরকারের হয়ে আদালতের দৃষ্টি আকর্ষণ করেছিলেন আইনজীবী মেনকা গুরুস্বামী। সেই আবেদনের ভিত্তিতে শুনানিতে সুপ্রিম কোর্টে প্রশ্নের মুখে পড়ল রাজ্য। […]









