Category Archives: রাজ্য

৩১ মার্চের মধ্যেই নকশাল-মুক্ত হবে ভারত, ফের দাবি অমিত শাহের

নয়াদিল্লি : এই বছরের ৩১ মার্চের মধ্যেই নকশাল-মুক্ত হবে ভারত, ফের দাবি করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সোমবার দিল্লি পুলিশের ৭৯-তম প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানে অমিত শাহ জোর দিয়ে বলেন, “২০১৪ থেকে ২০২৬ সাল আমাদের ইতিহাসে চিরকাল দেশের অভ্যন্তরীণ নিরাপত্তার জন্য একটি স্বর্ণযুগ হিসেবে চিহ্নিত থাকবে। ২০১৪ সালের আগে, তিনটি সমস্যা ৩-৪ দশক ধরে আমাদের দেশের অভ্যন্তরীণ […]

কঠোর অবস্থান নির্বাচন কমিশনের, পশ্চিমবঙ্গের ৭ আধিকারিক সাসপেন্ড

কলকাতা : কর্তব্যে গাফিলতি বরদাস্ত নয়, ফের তা বুঝিয়ে দিয়ে কঠোর অবস্থান নিল নির্বাচন কমিশন। রাজ্যের আরও ৭ আধিকারিককে সাসপেন্ডের নির্দেশ নির্বাচন কমিশনের। ৭ জনই এসআইআর-এর কাজে এইআরও। গতকালই রাজ্যের আরও সাত আধিকারিককে সাসপেন্ড করার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। রাজ্যের মুখ্য সচিবকে এই ৭ আধিকারিকের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। “গুরুতর অসদাচরণ, কর্তব্যে […]

মমতা ব্যানার্জির সরকারকে কেন্দ্রের বাজেটের বদলে রাজ্যের বাজেটের দিকে একটু নজর দিতে হবে

◆ সত্যেন্দ্র প্রতাপ সিং ভারত সরকার তথা কেন্দ্রের অর্থমন্ত্রী নির্মলা সীতারামন ০১ ফেব্রুয়ারিতে নবমবার কেন্দ্রীয় বাজেট ২০২৬-২৭ ( বি.ই) ₹৫৩.৫ লক্ষ কোটি টাকার মূল ব্যয় এবং ₹৩৬.৫ লক্ষ কোটি টাকা কোনো ঋণপ্রাপ্তি ছাড়াই পেশ করলেন। কেন্দ্রের এই বাজেটকে (২০২৬-২৭) তৃণমূল কংগ্রেস দিশাহীন, জনবিরোধী ও বাংলা বিরোধীর আখ্যা দিয়েছে। বিরোধী প্রতিক্রিয়ায় তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো মমতা ব্যানার্জি […]

“পশ্চিমবঙ্গের নিরাপত্তাই ভারতের নিরাপত্তা”, বিশ্লেষণ করলেন শুভেন্দু অধিকারী

কলকাতা : “সমগ্র বিশ্ব যখন ঢাকার শাসন পরিবর্তনের দিকে তাকিয়ে, তখন ভারতের পূর্ব সীমান্তে এক গুরুতর রাজনৈতিক সংহতি গড়ে উঠেছে।” রবিবার সামাজিক মাধ্যমে এ কথা লিখেছেন পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি লিখেছেন, “বাংলাদেশের ২০২৬ সালের নির্বাচনে সীমান্তবর্তী ৬৮টি আসনে জামাত এ ইসলামী জয়লাভ করেছে, যা সাতক্ষীরা থেকে রংপুর পর্যন্ত পশ্চিমবঙ্গের সংবেদনশীল সীমান্ত এলাকার বিপরীতে […]

ভুয়ো প্যারামেডিক্যাল ও নার্সিং শিক্ষা প্রতিষ্ঠানের পর্দাফাঁস, দুই মহিলাসহ গ্রেফতার সাত

শিলিগুড়ি : শিলিগুড়ি ও পার্শ্ববর্তী এলাকায় প্যারামেডিক্যাল ও নার্সিং কোর্সের নামে পড়ুয়াদের ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলা একটি বড়সড় প্রতারণা চক্রের পর্দাফাঁস করল পুলিশ। প্রধান নগর থানার পুলিশ শহরের একটি কথিত প্যারামেডিক্যাল শিক্ষা প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযান চালিয়ে শুক্রবার রাতে দুই মহিলাসহ মোট সাতজনকে গ্রেফতার করেছে। এই প্রতারণা চক্রে জড়িত থাকার অভিযোগে কৌশিক গুহ, নবীন চন্দ্র বণিক, […]

অজয় নদীর চরে উদ্ধার দ্বিতীয় বিশ্বযুদ্ধের বোমা, নিষ্ক্রিয় করতে বোলপুরে সেনার বিশেষ দল

বীরভূম : বীরভূম জেলার বোলপুর মহকুমার অজয় নদীর কয়েক মাস আগে উদ্ধার হওয়া দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার একটি বোমা নিষ্ক্রিয় করতে শনিবার ভারতীয় সেনাবাহিনীর বিশেষজ্ঞ দল ঘটনাস্থলে পৌঁছায়। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় সতর্কতা জারি করেছে প্রশাসন। নিরাপত্তার স্বার্থে নদীর চরের আশপাশে কড়া নজরদারির ব্যবস্থাও করা হয়েছে।পুলিশ সূত্রে জানা গিয়েছে, বোলপুর থানার অন্তর্গত লাউদোহ গ্রামে অজয় নদীর […]

বিজেপির দেওয়াল লিখন মোছার অভিযোগ, তৃণমূলকে নিশানা শুভেন্দু অধিকারীর

কলকাতা : পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে এক গুরুতর অভিযোগ তুলেছেন। তাঁর দাবি, দক্ষিণ কলকাতা জেলার অন্তর্গত বেহালা পূর্ব বিধানসভা কেন্দ্রের ১২২ নম্বর ওয়ার্ডে ভারতীয় জনতা পার্টির দেওয়াল লিখন সুপরিকল্পিতভাবে মুছে দেওয়া হয়েছে। শুভেন্দু অধিকারী শুক্রবার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ‘এক্স’ হ্যান্ডেলে একটি পোস্টে জানান যে, ১৫৬ এবং ১৫৭ নম্বর বুথে বিজেপির অন্তত […]

১৯৭১-এর মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী দলকে বেছে নিয়েছে বাংলাদেশ: হর্ষবর্ধন শ্রিংলা

নয়াদিল্লি : বাংলাদেশের মানুষ এমন শক্তিকে বেছে নিয়েছেন যারা ১৯৭১-এর মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী,  নয়াদিল্লিতে এ কথা বলেছেন প্রাক্তন বিদেশ সচিব তথা রাজ্যসভা সাংসদ হর্ষবর্ধন শ্রিংলা। তিনি বলেন, জামায়াতে ইসলামীর মতো সংগঠনগুলি তখন মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিল। শ্রিংলা জানান, বিএনপি চেয়ারম্যান তারেক রহমান ভারতের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা এবং বাংলাদেশে সংখ্যালঘুদের সুরক্ষা নিশ্চিত করার বিষয়ে ইতিবাচক ইচ্ছা […]

বাংলার বাড়ি প্রকল্পে জালিয়াতির অভিযোগ, মালদায় চাঞ্চল্য

মালদা : ‘বাংলার বাড়ি’ আবাসন প্রকল্পে জালিয়াতির অভিযোগ ঘিরে শুক্রবার চাঞ্চল্য ছড়াল মালদা জেলায়। অভিযোগ, প্রকল্পের উপভোক্তাদের নাম ও পরিচয়পত্র ঠিক থাকলেও বদলে দেওয়া হয়েছে ব্যাংক অ্যাকাউন্ট নম্বর ও আধার তথ্য। ফলে সরকারি অনুদানের টাকা অন্য অ্যাকাউন্টে চলে যাচ্ছে বলে দাবি উপভোক্তাদের একাংশের। প্রশাসনের দ্বারস্থ হয়েছেন ক্ষতিগ্রস্তরা। জেলা তৃণমূল নেতৃত্ব জানিয়েছে, এ ধরনের দুর্নীতি বরদাস্ত […]

মহারাষ্ট্রে পুরুলিয়ার পরিযায়ী শ্রমিকের মৃত্যুতে উদ্বেগ রাজ্যপালের, নিরপেক্ষ তদন্তের দাবি

হাওড়া :- মহারাষ্ট্রে পুরুলিয়ার এক পরিযায়ী শ্রমিকের রহস্যজনক মৃত্যুর ঘটনায় উদ্বেগ প্রকাশ করলেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল সি ভি আনন্দ বোস। শুক্রবার সকালে হাওড়া স্টেশন থেকে পূর্বা এক্সপ্রেসে আলীগড়ের উদ্দেশ্যে রওনা দেওয়ার আগে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক এবং এর সঠিক তদন্ত হওয়া প্রয়োজন। রাজ্যপালের মতে, সত্য উদ্ঘাটনের স্বার্থে নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্ত অত্যন্ত […]