হাওড়া : শনিবার সকালে থেকেই হাওড়া ও আশপাশের বিস্তীর্ণ এলাকায় দেখা গেল এক বিশেষ রাজনৈতিক আবহ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী–র ব্রিগেড সমাবেশকে কেন্দ্র করে ভোর থেকে কর্মী-সমর্থকদের যাত্রা শুরু হয় কলকাতার উদ্দেশে। ট্রেন, বাস, নৌকা— যে যেভাবে পারছেন, সেভাবেই পৌঁছতে চাইছেন ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে আয়োজিত সভায়। হাওড়া স্টেশন চত্বরে সকাল থেকেই বাড়তে থাকে মানুষের ভিড়। বিভিন্ন […]
Category Archives: জেলা
দক্ষিণ ২৪ পরগনা : দক্ষিণ ২৪ পরগনা জেলার গঙ্গাসাগরে বিজেপি নেতা ত্রিলোকেশ ঢালিকে গুলি করার ঘটনায় জড়িত থাকার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করল পুলিশ। ধৃতের নাম পরিতোষ প্রামানিক। তবে এই ঘটনার মূল অভিযুক্ত এখনও পলাতক বলেই জানিয়েছে পুলিশ। প্রাথমিক তদন্তে উঠে এসেছে, আর্থিক বিবাদের জেরে এই গুলি চালানোর ঘটনা। পলাতক মূল অভিযুক্তের খোঁজে তল্লাশি শুরু […]
দক্ষিণ ২৪ পরগনা : দক্ষিণ ২৪ পরগনার বজবজ পুরসভার ১৯ নম্বর ওয়ার্ডের ময়লা ডিপো এলাকায় বৃহস্পতিবার দুপুরে একটি গ্যারেজে বিস্ফোরণের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো। স্থানীয় সূত্রে জানা যায়, এলাকার বাসিন্দা শেখ নিজামউদ্দিনের গ্যারেজে একটি তেল কোম্পানির ট্যাঙ্কার গাড়িতে গ্যাস সিলিন্ডার ব্যবহার করে ঝালাইয়ের কাজ চলছিল। সেই সময় হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের তীব্রতায় গ্যারেজের টিনের ছাউনি […]
মুর্শিদাবাদ : বিধানসভা নির্বাচনের প্রাক্কালে তৃণমূল কংগ্রেসের বহিষ্কৃত বিধায়ক তথা আমজনতা উন্নয়ন পার্টির প্রতিষ্ঠাতা হুমায়ুন কবীরের অস্বস্তি আরও বাড়ল। জলাভূমি এবং নিকাশি নালা ভরাট করে বেআইনিভাবে বাড়ি তৈরির অভিযোগে এবার তাঁর স্ত্রী মীরা সুলতানাকে তলব করল পুলিশ। বুধবার তাঁকে শক্তিপুর থানায় হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। মুর্শিদাবাদ […]
পশ্চিম বর্ধমান : কয়লা পাচার মামলায় ফের রাজ্য পুলিশের আধিকারিক মনোরঞ্জন মণ্ডলের বাড়িতে ইডি-র অভিযান। বুধবার সকালেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার একটি দল দুর্গাপুরে সিটি সেন্টার অঞ্চলে মনোরঞ্জন মণ্ডলের বাড়িতে পৌঁছয়। কেন্দ্রীয় বাহিনী দিয়ে ঘিরে ফেলা হয় বাড়ি। এদিন মনোরঞ্জন মণ্ডলের বাড়িতে পৌঁছেই গেটে হাজিরার নোটিস লাগায় ইডি-র আধিকারিকরা। আগামী ১৩ মার্চ দুপুর ১২-১টার মধ্যে হাজিরা […]
দক্ষিণ ২৪ পরগনা : গঙ্গাসাগরে দিনের আলোয় গুলি চালিয়ে এক বিজেপি নেতাকে খুনের চেষ্টার অভিযোগ। যার জেরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। বুধবার সকাল ৮টা নাগাদ গঙ্গাসাগর কোস্টাল থানার অধীনে শ্রীধাম বাসস্ট্যান্ড ও গঙ্গাসাগর বাসস্ট্যান্ডের মাঝামাঝি এলাকায় এই ঘটনা ঘটে। আহত বিজেপি নেতার নাম ত্রিলোকেশ ঢালি। জানা গেছে, একটি মোটরসাইকেলে করে দুই দুষ্কৃতী এসে হঠাৎই বিজেপি […]
হাওড়া : আটদিন পর হাওড়ার পিলখানায় প্রোমোটার খুনে অবশেষে পুলিশের জালে মূল দুই অভিযুক্ত। হাওড়ার প্রোমোটার খুনে গ্রেফতার হল মূল অভিযুক্ত হারুন খান ও রোহিত হোসেন। দিল্লি থেকে হারুন এবং রোহিতকে গ্রেফতার করেছে গোলাবাড়ি থানার টিম। এই মামলায় আগেই তদন্তভার গ্রহণ করেছিল সিআইডি। ভোটের আগে হাওড়ার প্রোমোটার খুনে চাঞ্চল্য ছড়িয়েছিল এলাকায়। খুনের হাড়হিম করা সিসিটিভি […]
মালদা : মালদার চাঁচল থেকে লক্ষাধিক টাকার জাল নোট ও আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার তিনজন। বেশ কয়েকদিন ধরে দুই পৃথক অভিযান চালায় চাঁচল থানার পুলিশ। উদ্ধার করা হয় পাঁচ লক্ষ টাকার জাল নোট সহ চারটি আগ্নেয়াস্ত্র এবং পাঁচ রাউন্ড কার্তুজ। বুধবার পুলিশ সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায় সাংবাদিক বৈঠকে জানান, প্রথম অভিযানে আব্দুল বারেক নামে এক যুবককে গ্রেফতার […]
মালদা : সরকারি অনুষ্ঠানের মঞ্চ থেকে বিস্ফোরক মন্তব্য করে বিতর্কে জড়ালেন মালতিপুরের বিধায়ক তথা মালদা জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি আব্দুর রহিম বক্সি। মঙ্গলবার চাঁচল–২ ব্লকের আটঘরা এলাকায় রাজ্য সরকারের রাস্তাশ্রী ও পথশ্রী প্রকল্পের শিলান্যাস অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি দেশের প্রধানমন্ত্রী ও ভারতীয় জনতা পার্টি-কে ‘বিষধর সাপ’ বলে কটাক্ষ করেন।এদিন প্রায় দেড় কোটি টাকার ব্যয়ে […]
মালদা :- মাদক পাচার চক্রের মূল অভিযুক্তকে গ্রেফতার করে বড় সাফল্য পেল মালদা জেলা পুলিশ। মণিপুরের বাসিন্দা নোওয়াজ শরীফকে ইম্ফল থেকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন মালদা জেলা পুলিশ সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায়।মঙ্গলবার পুলিশ সূত্রে জানা গিয়েছে, প্রথমে কলকাতা থেকে মাদক পাচারের অভিযোগে দু’জনকে গ্রেফতার করা হয়। তাদের জিজ্ঞাসাবাদে উঠে আসে আরও চারজনের নাম, যাদের গোয়া […]









