চলতি এশিয়ান গেমসে একাদশ দিনেই সবচেয়ে বেশি সাফল্য পেল ভারত। বুধবার একদিনে মোট চারটি সোনা ঘরে তুললেন ভারতীয় ক্রীড়াবিদরা। তিরন্দাজি ও শুটিংয়ে দুর্দান্ত পারফরম্যান্সের পাশাপাশি আরও কয়েকটি ইভেন্টে পদকের দরজা খুলে দিয়েছেন দেশের অ্যাথলিটরা। ফলে দ্বাদশ দিনেও ভারতের পদক তালিকায় নতুন সংযোজনের সম্ভাবনা যথেষ্ট। দিনের শুরুটাই হয়েছিল সোনালি সাফল্য দিয়ে। কম্পাউন্ড তিরন্দাজির মহিলা দলগত ইভেন্টে […]
Category Archives: খেলা
আইএফএ শিল্ডে পাঞ্জাব এফসির বিরুদ্ধে হেরে গেল ইস্টবেঙ্গল। বুধবারের ম্যাচে ০-১ গোলে হারের ফলে গ্রুপশীর্ষে শেষ করার সুযোগ নষ্ট হল লাল-হলুদের। এর ফলে সেমিফাইনালে মোহনবাগানের মুখোমুখি হওয়ার সম্ভাবনাও তৈরি হয়েছে। তবে সেমিফাইনালের সূচি এবং সময় এখনও সরকারি ভাবে জানায়নি আইএফএ। ক্যালকাটা কাস্টমসকে হারিয়ে আগেই শেষ চার নিশ্চিত করেছিল ইস্টবেঙ্গল ও পাঞ্জাব। তাই এই ম্যাচের গুরুত্ব […]
বুধবারের ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচে বোলারদের জন্য কিছুই সহজ ছিল না। ব্যাট হাতে দুই দলের খেলোয়াড়রাই দাপট দেখিয়েছেন। ওয়েস্ট ইন্ডিজের তিন ব্যাটার সেঞ্চুরি করেছেন। ভারতের দুই ওপেনারও শতরান করেছেন। তাঁদের মধ্যে শুভমান গিল আবার দ্বিশতরান করেছেন। ফলে এক দিনের ক্রিকেটে তৈরি হয়েছে নতুন নজির। ১০০ ওভারের ম্যাচে ৫ জন ব্যাটারের সেঞ্চুরি দেখা গিয়েছে। গিলের দ্বিশতরান ধরলে […]
এশিয়ান গেমসে শুটিংয়ে বারবার সোনার খুব কাছে পৌঁছেও শেষ মুহূর্তে স্বপ্নভঙ্গ হয়েছে ভারতের। কখনও সামান্য পয়েন্টের ব্যবধান, কখনও আবার শেষ শটে ছোট্ট ভুল কোনও না কোনও কারণে অধরাই থেকেছে কাঙ্ক্ষিত সোনা। মঙ্গলবার অবশ্য সেই ভুলের পুনরাবৃত্তি হতে দিলেন না নীরু ধান্ধা। শুরু থেকে শেষ পর্যন্ত অসাধারণ নিয়ন্ত্রণ রেখে একের পর এক নিখুঁত শটে লক্ষ্যভেদ করলেন […]
এশিয়ান গেমসে মহিলাদের ৪০০ মিটার রিলেতে সোনা জিতল ভারত। মঙ্গলবার মিজুহো পার্ক অ্যাথলেটিক স্টেডিয়ামে কিরণ, পুভাম্মা মাচেত্তিরা, প্রাচী এবং ভিত্যা রামরাজের দল দৌড় শেষ করে ৩ মিনিট ২৯.৬৯ সেকেন্ডে। দ্বিতীয় স্থানে থাকা বাহরিন সময় নেয় ৩ মিনিট ৩০.২১ সেকেন্ড এবং চিন ব্রোঞ্জ জেতে ৩ মিনিট ৩১.০২ সেকেন্ডে। এই সাফল্যের ফলে শেষ সাতটি এশিয়ান গেমসের মধ্যে […]
নিজস্ব প্রতিবেদন: আইএফএ শিল্ডের গ্রুপ পর্বের শেষ ম্যাচে নর্থইস্ট ইউনাইটেড এফসির বিরুদ্ধে ড্র করল মোহনবাগান। সুযোগ নষ্টের খেসারত দিতে হল ম্যাকলারেন-মিগুয়েলদের। পেনাল্টি মিস করেন মিগুয়েল। দ্বিতীয়ার্ধের শুরুতে গোল করে মোহনবাগানকে এগিয়ে দেন এরউইন। জেসাস গঞ্জালেসের গোলে সমতায় ফেরে হাইল্যান্ডারর্সরা। ম্যাচের প্রথমার্ধে খুব বেশি সুযোগ তৈরি করতে পারেনি দুই দলের কেউই-ই। ম্যাচের ১৬ মিনিটে ডানদিক থেকে […]
কলকাতা : মঙ্গলবার মালয়েশিয়া ও নেপালের বিপক্ষে কোয়ার্টার ফাইনাল বৃষ্টিতে ভেসে যাওয়ায় পুরুষ ক্রিকেটের চূড়ান্ত দুই সেমিফাইনালিস্ট হিসেবে বাংলাদেশ ও শ্রীলঙ্কা সেমিফাইনালে উঠল। লড়াইয়ে উচ্চতর র্যাঙ্কিংয়ের দল হওয়ার জন্য দুটি দলই সেমিফাইনালে উঠেছে। উল্লেখ্য, প্রতিকূল আবহাওয়ার কারণে সোমবারের ভারত-আফগানিস্তান এবং পাকিস্তান-হংকং, চিন কোয়ার্টার ফাইনালগুলোও একই রকম ছিল। এর ফলে, আগামী ১ অক্টোবর, বৃহস্পতিবার সেমিফাইনালে ভারত […]
এশিয়ান গেমসের জ্যাভলিন থ্রোয়ে ফের জোড়া পদক পেল ভারত। নাগোয়া সিটি মিজুহো পার্ক অ্যাথলেটিক স্টেডিয়ামে পুরুষদের জ্যাভলিনে রুপো জিতলেন যশবীর সিংহ, আর ব্রোঞ্জ এল রোহিত যাদবের হাত ধরে। সোনা গেল শ্রীলঙ্কার রুমেশ থারাঙ্গার দখলে। রুমেশ ৮৮.৫৫ মিটার ছুড়ে সোনা নিশ্চিত করেন। শুরুতে তিনটি প্রচেষ্টায় ৭৩.৫৩, ৮৩.৩৪ মিটার এবং একটি ফাউল করার পর চতুর্থ প্রচেষ্টায় ৮৮.৩৩ […]
এশিয়ান গেমসের ট্র্যাকে ইতিহাস গড়লেন ভারতের বিদ্যা রামরাজ। মহিলাদের ৪০০ মিটার হার্ডলসের ফাইনালে ৫৪.৭৫ সেকেন্ড সময় করে ব্রোঞ্জ পদক জেতার পাশাপাশি ভেঙে দিলেন কিংবদন্তি পিটি ঊষার ৪২ বছরের পুরনো জাতীয় রেকর্ড। ১৯৮৪ সালের লস অ্যাঞ্জেলেস অলিম্পিক্সে ৫৫.৪২ সেকেন্ড সময় করে যে রেকর্ড গড়েছিলেন ঊষা, এত দিন সেটিই ছিল ভারতের দ্রুততম সময়। সোমবার আইচি-নাগোয়ায় সেই নজির […]
ব্রাজিলের বিরুদ্ধে বহু প্রতীক্ষিত ম্যাচের আগে কলকাতায় পৌঁছে গেল ভারতীয় সিনিয়র পুরুষ ফুটবল দল। সোমবার দুপুর প্রায় ১২টা ৪৫ মিনিটে শহরে নামে ‘ব্লু টাইগার্স’রা। বেঙ্গালুরুতে পানামার বিরুদ্ধে লড়াই করে ড্র করার পর এবার ভারতীয় দলের সামনে আরও বড় পরীক্ষা— ৩ অক্টোবর কলকাতায় শক্তিশালী ব্রাজিলের মুখোমুখি হবে তারা। ভারত-ব্রাজিল ম্যাচকে ঘিরে ইতিমধ্যেই ফুটবলপ্রেমী কলকাতায় উত্তেজনার আবহ […]










