Category Archives: কলকাতা

প্রাক্তন বিধায়ক অদিতি মুন্সিকে অন্তর্বর্তীকালীন আগাম জামিন, স্বামী দেবরাজ চক্রবর্তীর আবেদন খারিজ

কলকাতা : তৃণমূল কংগ্রেসের প্রাক্তন বিধায়ক অদিতি মুন্সিকে অন্তর্বর্তীকালীন আগাম জামিন দিল কলকাতা হাইকোর্ট। অন্যদিকে, তাঁর স্বামী তথা তৃণমূল কাউন্সিলর দেবরাজ চক্রবর্তীর আগাম জামিনের আবেদন খারিজ করে দেওয়া হয়েছে। বুধবার বিচারপতি জয় সেনগুপ্ত তাঁদের উভয়কেই তদন্তে সহযোগিতা করার নির্দেশ দিয়েছেন। আদালত জানিয়েছে, অদিতি মুন্সির চার মাসের শিশুসন্তান থাকায় তাঁকে অন্তর্বর্তীকালীন আগাম জামিন দেওয়া হচ্ছে। তবে জামিনের […]

তারাতলায় বিপর্যয়, এসএসকেএম হাসপাতালে ভর্তি আহতের সংখ্যা বেড়ে ২১

কলকাতা : বুধবার তারাতলার দুর্ঘটনায় আহত আরও দু’জনকে নিয়ে আসা হয় এসএসকেএম হাসপাতালে। এই নিয়ে হাসপাতালে ভর্তি মোট আহতের সংখ্যা দাঁড়াল ২১। তারাতলার দুর্ঘটনায় জখমদের দেখতে এসএসকেএম হাসপাতালে পৌঁছন স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়। উল্লেখ্য, তারাতলায় নির্মীয়মাণ গুদাম ভেঙে পড়ার ঘটনায় প্রথমে এসএসকেএম হাসপাতালে ৯ জনকে নিয়ে যাওয়া হয়। পরে আরও একজনকে নিয়ে যাওয়া হয় এসএসকেএম হাসপাতালে। […]

তারাতলা বিপর্যয়ের পুরো পরিস্থিতিতে নজর মুখ্যমন্ত্রীর, উদ্ধারকারী দলকে জানালেন ধন্যবাদ

কলকাতা : তারাতলা বিপর্যয়ের পুরো পরিস্থিতিতে নজর রেখেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বুধবার দুপুরে ১২.০৭ মিনিট নাগাদ ঘটনাটি ঘটে। মুখ্যমন্ত্রী নিজেও ঘটনাস্থলে যান। বিকেলে এক সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রী জানান, ৩ জনের মৃত্যু হয়েছে এবং ২১ জনকে উদ্ধার করা হয়েছে। উদ্ধারকাজের জন্য এনডিআরএফ, সেনাবাহিনী-সহ উদ্ধারকারী দলকে ধন্যবাদ জানান মুখ্যমন্ত্রী। আগামীকাল সরকারের পক্ষ থেকে বিস্তারিত আরও জানাবেন বলে […]

আমাদের সরকার পুরো বিষয়টি নজরে রাখছে, তারাতলায় বিপর্যয় প্রসঙ্গে বক্তব্য সুকান্ত মজুমদারের

কলকাতা : তারাতলায় একটি নির্মীয়মাণ গুদামের ছাদ ভেঙে ভয়ঙ্কর দুর্ঘটনা। একাধিক মানুষের আটকে থাকার আশঙ্কা। বুধবার বেলা ১টা নাগাদ নির্মীয়মাণ গুদামটি ভেঙে পড়ে বলে খবর। শেষ পাওয়া খবর অনুযায়ী, বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে। এদিন এই বিপর্যয় প্রসঙ্গে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার বলেন, এখন সবচেয়ে জরুরি হলো উদ্ধারকাজ। সেই উদ্ধারকাজ চলছে। আমাদের সরকার […]

তারাতলায় উদ্ধারকাজে গতি বাড়াতে ওড়ানো হল ড্রোন

কলকাতা : তারাতলার দুর্ঘটনাস্থলে উদ্ধারকাজে গতি আনতে ওড়ানো হল ড্রোন। এ ছা়ড়াও বহু গার্ডরেল আনা হচ্ছে। ঘিরে দেওয়া হয় দুর্ঘটনাস্থলটি। বুধবার বেলার দিকে এই দুর্ঘটনা ঘটে। এছাড়া, তারাতলায় নির্মীয়মাণ গুদাম ভেঙে পড়ার ঘটনায় আটকে পড়া শ্রমিকদের উদ্ধার করতে ঘটনাস্থলে এসে পৌঁছেছে অতিরিক্ত সেনাবাহিনীর দল। সেই সঙ্গে উদ্ধারকাজের জন্য অত্যাধুনিক যন্ত্রপাতিও এসেছে। এখনও পর্যন্ত আটকে থাকা […]

News Update : তারাতলায় ভেঙে পড়া নির্মীয়মাণ গোডাউনের ধ্বংসস্তূপ থেকে উদ্ধার ১৩, মৃত অন্তত ৩

কলকাতা : তারাতলা এলাকায় একটি নির্মীয়মাণ গোডাউন ভেঙে পড়ে বুধবার এক ভয়াবহ বিপর্যয় ঘটেছে। ধ্বংসস্তূপের নিচে বহু শ্রমিকের আটকে পড়ার আশঙ্কায় বর্তমানে যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধারকাজ চালানো হচ্ছে। শেষ পাওয়া খবর অনুযায়ী, ধ্বংসস্তূপ থেকে এখনও পর্যন্ত ১৩ জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে। উদ্ধার হওয়া ব্যক্তিদের মধ্যে আটজনকে তড়িঘড়ি এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তিনজনকে মৃত বলে […]

তারাতলায় নির্মীয়মাণ গুদামের ছাদ হুড়মুড়িয়ে ভেঙে পড়ল! লোহার বিমের তলায় আটকে অনেক শ্রমিক

কলকাতা : কলকাতার তারাতলায় একটি নির্মীয়মাণ গুদামের ছাদ ভেঙে পড়ল। স্থানীয় সূত্রে খবর, সেখানে অনেকে কাজ করছিলেন। ধ্বংসস্তূপের তলায় আটকে পড়েছেন অনেকে। শুরু হয়েছে উদ্ধারকাজ। বেসব্রিজ ট্রান্সপোর্ট ডিপোর কাছে এই ঘটনাটি ঘটেছে। বুধবার দুপুরে আচমকাই তারাতলার ওই নির্মীয়মাণ গুদাম ভেঙে পড়ে। সেই গুদাম তৈরির কাজ করছিলেন বেশ কয়েক জন শ্রমিক। দুর্ঘটনার কারণে ধ্বংসস্তূপের তলায় আটকে পড়েন […]

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দ্রুত শুনানির আর্জি খারিজ কলকাতা হাই কোর্টে

কলকাতা : বিধানসভা ভোটে বিপর্যয়ের পর রাজনৈতিক চাপ যখন তুঙ্গে, ঠিক তার মধ্যেই আইনি ক্ষেত্রেও বড়সড় ধাক্কা খেলেন কালীঘাটপন্থী তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। চোখের চিকিৎসা করাতে বিদেশ যেতে চেয়ে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হয়েছিলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। বুধবার তাঁর আইনজীবী দ্রুত শুনানির আর্জি জানিয়েছিলেন। সেই দ্রুত শুনানির আর্জি খারিজ করেছেন বিচারপতি […]

সব্যসাচী দত্তকে বারাসত আদালতে পেশ পুলিশের

বারাসত : আয়ের সঙ্গে সঙ্গতিহীন সম্পত্তির একটি মামলা ঘিরে বিধাননগরের প্রাক্তন মেয়র সব্যসাচী দত্তকে উত্তর ২৪ পরগণার বারাসত আদালতে পেশ করল পুলিশ। তোলাবাজির মামলায় আগেই গ্রেফতার হয়েছিলেন সব্যসাচী। বিধাননগর পুলিশের হেফাজতে রয়েছেন তিনি। গত পরশু রাতে নদিয়ায় সব্যসাচীর ঘনিষ্ঠ এক তৃণমূল নেত্রীর বাড়ি থেকে প্রচুর সোনা আটক হয়েছে। যা সব্যসাচীর বলেই দাবি পুলিশের। উল্লেখ্য, তোলাবাজির […]

কলকাতায় ব্যাপক ঝড়-বৃষ্টি, বিধান মার্কেটের সামনে ভেঙে পড়ল গাছ

কলকাতা : সকালের ভ্যাপসা আর অস্বস্তিকর গরম কাটিয়ে দুপুরের পর থেকেই আচমকা আবহাওয়া বদলে ফেলল কলকাতা তথা দক্ষিণবঙ্গের আবহাওয়া। দুপুরের দিকে মহানগরের আকাশ কুচকুচে কালো করে নেমে এলো মুষলধারে বৃষ্টি, সঙ্গে ধেয়ে এলো ঝোড়ো হাওয়া আর মুহুর্মুহু তীব্র বজ্রপাত। প্রবল এই ঝড়ের দাপটে সেন্ট্রাল কলকাতার একাধিক গুরুত্বপূর্ণ রাস্তায় বড় বড় গাছ ভেঙে পড়ার খবর পাওয়া গেছে। […]