Category Archives: রাজ্য

সন্দেশখালিতে তৃণমূল নেতার পারিবারিক পুকুর থেকে উদ্ধার আগ্নেয়াস্ত্র

উত্তর ২৪ পরগনা : শনিবার উত্তর ২৪ পরগনা জেলার সন্দেশখালিতে অভিযান চালাল এসটিএফ| সন্দেশখালি ২ ব্লকের মণিপুর এলাকার তৃণমূল নেতা রবীন দাস ও তাঁর ভাই গোপালের বাড়ি সংলগ্ন পারিবারিক পুকুরে অভিযান চালানো হয়। তদন্তকারীদের দাবি, পুকুর থেকে প্রচুর ধারালো অস্ত্র এবং আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে। অভিযানের খবর ছড়িয়ে পড়তেই এলাকায় স্থানীয় বাসিন্দাদের ভিড় জমে যায়। কয়েক […]

মালদার মোথাবাড়ি কাণ্ডে এনআইএ-র বড়সড় পদক্ষেপ, আরও চারজন গ্রেফতার

কলকাতা : পশ্চিমবঙ্গর মালদা জেলার মোথাবাড়ি এলাকায় পথ অবরোধ এবং বিচার বিভাগীয় আধিকারিকদের বেআইনিভাবে আটকে রাখার ঘটনার তদন্তে বড়সড় সাফল্য পেল জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ)। এই মামলায় যুক্ত থাকার অভিযোগে আরও চারজন অভিযুক্তকে গ্রেফতার করেছেন কেন্দ্রীয় গোয়েন্দারা। এই নতুন গ্রেফতারির ফলে এই মামলায় মোট ধৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭২। শুক্রবার এনআইএ-র পক্ষ থেকে জানানো হয়েছে, ভোটার […]

হাইকোর্টে ধাক্কা খেলেন অভিষেক, দ্রুত শুনানির আর্জি গৃহীত হল না

কলকাতা : কিছু দিন পরই সিআইডি-র কাছে হাজিরা দেওয়ার কথা। তার আগে কথিত ‘সই জালিয়াতি’ কাণ্ডে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েও স্বস্তি পেলেন না অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর মামলার দ্রুত শুনানির আবেদন গ্রহণ করলেন না বিচারপতি। অভিষেককে ইতিমধ্যে দু’দফায় নোটিশ পাঠিয়েছে সিআইডি। সেই নোটিশকে চ্যালেঞ্জ জানিয়ে কলকাতা হাইকোর্টে মামলা করেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। সেই মামলার দ্রুত […]

মন্ত্রিসভার দফতর বণ্টনে বাধা, হঠাৎ দিল্লির বিমানে শুভেন্দু অধিকারী

কলকাতা : সোমবারই রাজভবনে শপথ গ্রহণ অনুষ্ঠানে ৩৫ জন নতুন মন্ত্রী শপথ নিয়েছেন। মন্ত্রিসভার এই ব্যাপক সম্প্রসারণের পর বুধবার নবান্নে প্রথম ক্যাবিনেট বৈঠকও সারেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেই বৈঠকের পর সাংবাদিক সম্মেলন করে নবনিযুক্ত মহিলা ও শিশু কল্যাণ মন্ত্রী অগ্নিমিত্রা পাল স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন শুক্রবারই নতুন মন্ত্রীদের দফতর বণ্টন করা হবে। কিন্তু শুক্রবার সকাল হতেই […]

পরিবেশ রক্ষা, বৃক্ষরোপণে জোর দিতে হবে : শুভেন্দু অধিকারী

কলকাতা : বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে শুক্রবার বছরভর বৃক্ষরোপণের পরিকল্পনা করেছে রাজ্য সরকার। এ দিন সকালে সল্টলেকের নলবনে সেই কর্মসূচির সূচনা করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। অনুষ্ঠানের মূল বিষয়বস্তু ‘একটি গাছ মায়ের নামে ২০২৬’। নলবনে এ দিন বৃক্ষরোপণ করেন মুখ্যমন্ত্রী। হাজির ছিলেন মন্ত্রী শঙ্কর ঘোষ, শারদ্বত মুখোপাধ্যায়, বিধায়ক পীযূষ কানোরিয়া, লকেট চট্টোপাধ্যায়, মুখ্যসচিব মনোজ আগরওয়াল, মুখ্যমন্ত্রীর […]

তৃণমূলের নাটক আর অল্প কিছু দিন চলবে, কটাক্ষ দিলীপ ঘোষের

কলকাতা : তৃণমূল কংগ্রেসের তীব্র সমালোচনা করলেন মন্ত্রী দিলীপ ঘোষ। শুক্রবার সকালে কটাক্ষ করে তিনি বলেন, তৃণমূলের নাটক আর অল্প কিছু দিন চলবে। স্বরূপ বিশ্বাস গ্রেফতার প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, “স্বরূপ বিশ্বাসের মতো মানুষজনেরা অসংখ্য অপরাধে জড়িত ছিল। ভয়ে মানুষ মুখ খুলত না, কিন্তু এখন মানুষ মুখ খুলতে শুরু করেছে। তাদের বিরুদ্ধে শত শত এফআইআর […]

মমতার দুর্দিনে দীর্ঘ ফেসবুক পোস্টে মমতাকে বিঁধলেন সাংসদ বাবুলও

কলকাতা : রাজ্য রাজনীতির অন্দরে বিতর্কের ঝড়। এই আবহে এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মুখ খুললেন বাবুল সুপ্রিয়। মুখ্যমন্ত্রী থাকাকালীন মমতা বন্দ্যোপাধ্যায় দুর্নীতির বিরুদ্ধে যথেষ্ট কঠোর পদক্ষেপ করেননি। সেই কারণেই দলের একাংশের নেতারা দুর্নীতি ও জনসাধারণের অর্থ তছরুপের সুযোগ পেয়েছিলেন। বুধবার রাতে নিজের সমাজমাধ্যমের পোস্টে এমনই মন্তব্য করলেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ বাবুল সুপ্রিয়। বাবুল লিখেছেন, “দিদি ক্ষমতায় […]

মমতাকে কেন্দ্র করে চর্চার কেন্দ্রে উঠে এলেন নওদার বিধায়ক হুমায়ুন কবীর

কলকাতা : বিধানসভা নির্বাচনের পর বদলে যাওয়া রাজ্য রাজনীতিতে নতুন করে চর্চার কেন্দ্রে উঠে এলেন নওদার বিধায়ক হুমায়ুন কবীর। এবার সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়কে বিধানসভায় ফেরার রাস্তা দেখিয়ে আলোড়ন ফেললেন তিনি। হুমায়ুনের দাবি, যদি প্রাক্তন মুখ্যমন্ত্রী নিজে চান, তাহলে রেজিনগর কেন্দ্র থেকে তাঁকে বিধানসভায় পৌঁছে দেওয়ার দায়িত্ব নিতে প্রস্তুত তিনি। বর্তমান পরিস্থিতিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিধানসভায় থাকা প্রয়োজন […]

কলকাতা বন্দর বাঁচাতে কড়া পদক্ষেপের আশ্বাস শুভেন্দু অধিকারীর

কলকাতা  : কলকাতা বন্দরে সক্রিয় আন্তর্জাতিক পাচারচক্র! মাফিয়াদের দাপটে চুরি যেত পণ্য! বিক্রি করা হত কালোবাজারে! ক্ষতি হচ্ছিল কোষাগারের! শুধু তাই নয়, জাতীয় নিরাপত্তার জন্যও তৈরি হচ্ছিল চ্যালেঞ্জ! এটাকে বাস্তব ধরে নিয়ে শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন পশ্চিমবঙ্গ সরকার এবার তা রুখতে কড়া পদক্ষেপের পথে। কলকাতা বন্দরে নজর রাখবে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। সঙ্গে থাকবে পুলিশ, সিআইএসএফ, শ্যামাপ্রসাদ […]

দাদনপাত্রবাড়ে গভীর সমুদ্র বন্দরের পরিকল্পনার কথা ঘোষণা শুভেন্দু অধিকারীর

কলকাতা : তাজপুরে গভীর সমুদ্রবন্দর তৈরি করা সম্ভব নয়। রাজ্য সরকার তার বিকল্প পরিকল্পনা করেছে। বৃহস্পতিবার নবান্ন থেকে এমনটাই ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি জানিয়েছেন, তাজপুরের প্রকল্পটি সম্পর্কে আদানিদের সঙ্গেও তাঁর কথা হয়েছে। ওই প্রকল্পের জন্য পর্যাপ্ত জমি রাজ্য সরকারের কাছে নেই। তাই তাজপুর থেকে ১০ কিলোমিটার দূরে দাদনপাত্রবাড়কে কেন্দ্র করে নতুন পরিকল্পনা সাজিয়েছে সরকার। […]