কলকাতা লিগে টানা দ্বিতীয় জয় পেল মোহনবাগান। আগের ম্যাচে কালীঘাট স্পোর্টস লাভার্স অ্যাসোসিয়েশনকে হারানোর পর সবুজ-মেরুনের তরুণ ব্রিগেড জিতল রেলওয়ে এফসির বিরুদ্ধে। ২-০ গোলে জেতে মোহনবাগান। গোল করেন সন্দীপ মালিক, শিবম মুন্ডা। তবে এই ম্যাচে নাটক তোলা রইল অন্য জায়গায়। চোখে পড়ল পরিচালনের অব্যবস্থাও। ব্যারাকপুরের স্টেডিয়ামে ৫ মিনিটের মাথায় মোহনবাগানকে এগিয়ে দেন সন্দীপ মালিক। দুরন্ত […]
Category Archives: খেলা
তরুণ ফুটবলারের উপর ভরসা রাখল ইস্টবেঙ্গল। তেমনই ক্লাবের প্রতি ভরসা দেখালেন তরুণ ফুটবলারও। প্রস্তাব ছিল ভারতীয় ফুটবলের আরও এক সফল দল মোহনবাগানের তরফেও। যদিও সেই প্রস্তাবে সাড়া দেননি। ইস্টবেঙ্গলের সঙ্গে ২০২৬ অর্থাৎ আগামী মরসুম অবধি চুক্তি ছিল পিভি বিষ্ণুর। তাঁকে আরও দু-বছরের জন্য় চুক্তিবদ্ধ করল বা বলা যায়, তাঁর চুক্তি নবীকরণ করল ইস্টবেঙ্গল। টিমের তরফে […]
বর্ডার-গাভাসকর ট্রফির পরও প্রশ্ন উঠছিল, আকাশ দীপের টেস্ট কেরিয়ার আদৌ এগোবে তো? চোট পেয়েছিলেন। যে কারণে আইপিএলে তাঁকে শুরুর দিকে পায়নি লখনউ সুপার জায়ান্টস। এত চোট প্রবণ হলে, টেস্ট কেরিয়ার নিয়ে প্রশ্ন ওঠারই কথা। ইংল্যান্ড সফরে মুকেশ কুমার নাকি আকাশ দীপ, কে স্কোয়াডে থাকবেন, এই নিয়েও চর্চা চলছিল। অবশেষে আকাশ দীপকেই বেছে নেওয়া হয়। মুকেশ […]
নয়ে জয়। ঠিক যেন গাব্বার মতো গর্বের একটা অনুভূতি। ২০২০-২১ অস্ট্রেলিয়া সফরে গাব্বা টেস্ট কে ভুলতে পারে। একঝাঁক তরুণ ক্রিকেটারকে নিয়ে দুর্গ ভেঙেছিলেন রাহানে। সিরিজও জিতেছিল ভারত। সেই জয়ের নায়ক ছিলেন শুভমন গিল, ঋষভ পন্থ, মহম্মদ সিরাজরা। এ বারও তাঁরা রয়েছেন। মাঠ আলাদা। অনুভূতিটা যেন একইরকম। এর আগে এজবাস্টনে ৮টি টেস্ট খেলেছিল ভারত। এর মধ্যে […]
এজবাস্টনে ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে ইতিহাস রচনার পর, আবেগে ভাসলেন শুভমন গিল। তিনশো হাতছাড়া করার আফশোস ছিলই। বাবা, মায়ের বার্তা পেয়ে নিজেকে আর আটকে রাখতে পারলেন না। সেই মুহূর্ত ভিডিও মন্টাজে বন্দি করে রেখেছে বিসিসিআই। ২৬৯ রানের পর গিলের কার্যকলাপের একটি ভিডিও পোস্ট করা হয়েছে বোর্ডের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে। যা শুরু হয় সাংবাদিক সম্মেলন দিয়ে। […]
বার্মিংহ্যামে প্রদীপ জ্বালছেন বাংলার আকাশদীপ। বেন ডাকেটকে (২৫) বোল্ড করলেন। আর স্বপ্নের ডেলিভারিতে জো রুটের (৬) উইকেট উড়িয়ে দিলেন। জশপ্রীত বুমরাহর অভাব বুঝতেই দিচ্ছেন না বাংলার পেসার ও মহম্মদ সিরাজ। হায়দরাবাদি সিরাজও আগুন জ্বালাচ্ছেন। জাক ক্রলি (০) তাঁর শিকার। চতুর্থ দিনের শেষে ইংল্যান্ডের রান ৩ উইকেটে ৭২। এখনও ৫৩৬ রানে পিছিয়ে তারা। ভারতের পাহাড়প্রমাণ রানের […]
ঘরের ছেলে ঘরে ফিরলেন! এমনটা যেন বলাই যায়। এক বছর পর। ফের মোহনবাগান সুপার জায়ান্ট জার্সিতে খেলতে দেখা যাবে কিয়ান নাসিরিকে। কলকাতা ফুটবলে অনেক আগেই সাড়া ফেলেছিলেন এই তরুণ ফুটবলার। ইন্ডিয়ান সুপার লিগে গত মরসুমে লিগ শিল্ড এবং নকআউট, জোড়া ট্রফি জিতেছিল মোহনবাগান। যদিও সেই টিমে ছিলেন না কিয়ান। তার আগের বছরও আইএসএলে লিগ শিল্ড […]
বৃহস্পতিবার এজবাস্টন টেস্টের দ্বিতীয় দিনের শেষে চালকের আসনে ভারত। ৫১০ রানে পিছিয়ে ইংল্যান্ড। ৩ উইকেট হারিয়ে থ্রি লায়ন্সদের রান ৭৭। উইকেটে আছেন জো রুট (১৮) এবং হ্যারি ব্রুক (৩০)। এই জুটির ওপরই নির্ভর করছে ফলো অন বাঁচানো। বার্মিংহ্যামে প্রথমে ব্যাট করে ৫৮৭ রানে শেষ হয় টিম ইন্ডিয়ার ইনিংস। একটুর জন্য শতরান হাতছাড়া হয় যশস্বী জয়েসওয়ালের। […]
এর চেয়ে ভালো কিছু হতে পারে না। উপভোগ করলেন খোদ সৌরভ গঙ্গোপাধ্যায়। কয়েক দিন আগেই একটি সাক্ষাৎকারে সৌরভ জানিয়েছিলেন, ভারতীয় ক্রিকেট নিয়ে তিনি একেবারেই চিন্তিত নন। তার কারণ, শুভমন-যশস্বীর মতো তরুণরা রয়েছেন। আরও অনেকে জাতীয় দলে সুযোগের অপেক্ষায়। প্রথম টেস্টে দু-ইনিংসেই সেঞ্চুরি করেছিলেন ঋষভ পন্থ। যশস্বী, শুভমন এবং লোকেশ রাহুলও সেঞ্চুরি করেছিলেন। এজবাস্টনে দ্বিতীয় টেস্টে […]
ইংল্যান্ডকে সামনে পেলে যেন বাড়তি তাগিদ দেখা যায় যশস্বী জয়সওয়ালের মধ্যে। পাঁচ ম্যাচের সিরিজ শুরু করেছিলেন সেঞ্চুরি দিয়ে। টানা দ্বিতীয় ম্যাচে সেঞ্চুরিটা আসতেই পারত। জ্য়াজ়বল দুর্দান্ত গতিতেই এগচ্ছিল। তবে ৮৭ রানে থামল যশস্বীর ইনিংস। অল্পের জন্য সেঞ্চুরি মিস। সঙ্গে আরও একটা বড় রেকর্ডের জন্যও অপেক্ষা রইল। সব কিছু ঠিক থাকলে দ্বিতীয় ইনিংসেই সেই রেকর্ড হয়ে […]










