মুর্শিদাবাদ : মালদার ঘটনা নিয়ে মুর্শিদাবাদের সভা থেকে সরব হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর অভিযোগ, “সব কিছু অমিত শাহ পরিকল্পনা করে করিয়েছেন। ওঁকে ইস্তফা দিতে হবে।” বৃহস্পতিবার মুর্শিদাবাদে নির্বাচনী প্রচারে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সাগরগিঘিতে জনসভা সেরে তিনি যান সুতিতে। সেখানে তৃণমূল প্রার্থী ইমানি বিশ্বাসের সমর্থনে জনসভা করেন। মালদায় বুধবারের ঘটনা প্রসঙ্গে মুখ্যমন্ত্রী সকলকে সাবধান […]
Category Archives: রাজ্য
কলকাতা : তৃণমূল কংগ্রেস সরকারের তীব্র সমালোচনা করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তথা বিজেপি নেতা অমিত শাহ। তাঁর কথায়, পশ্চিমবঙ্গে নিয়মে পরিণত হয়েছে দুর্নীতি। বৃহস্পতিবার দক্ষিণ কলকাতার ভবানীপুরে এক জনসভায় অমিত শাহ বলেন, “বাংলায় দুর্নীতিই এখন নিয়ম হয়ে দাঁড়িয়েছে, তোলাবাজি ব্যাপক আকার ধারণ করেছে এবং বাংলার মানুষ দুর্দশার অতল গহ্বরে তলিয়ে গেছে। অনুপ্রবেশ এতটাই বেড়ে গেছে যে, […]
কলকাতা : বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর মনোনয়ন উপলক্ষে ভবানীপুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত হাজরা মোড়ে বৃহস্পতিবার পথসভা করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। হাজরা মোড় থেকে রোড শো শুরুর আগে বক্তৃতা দেন শুভেন্দু অধিকারী। হাজরা মোড়ে একটি মঞ্চ করা হয়। সেই মঞ্চে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও। হাজরার মঞ্চ থেকে বক্তৃতা করেন অমিত শাহ। তিনি বলেন, […]
নয়াদিল্লি : “কোনও অবৈধ ভোটার যেন ভোট না দেন।” বুধবার এসআইআর মামলার শুনানিতে ভোট নিয়ে এই গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ দেয় সুপ্রিম কোর্ট। এই সঙ্গে বিপুল পরিমাণ ‘ফর্ম-৬ জমা’ নিয়ে তৃণমূলের অভিযোগ প্রসঙ্গে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্য কান্ত বলেন, “এরকম হতে পারে। আপনাদের আপত্তি থাকলে সেটা জানান উপযুক্ত স্থানে জানান।” এসআইআর নিয়ে এখনও ভোটার তালিকার ধোঁয়াশা অব্যাহত। […]
বীরভূম : বিজেপির বিরুদ্ধে কার্যত যুদ্ধ ঘোষণা করে দিলেন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার বীরভূমের নানুরের জনসভা থেকে তৃণমূল কংগ্রেস নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, বিজেপিকে এবার হারাতেই হবে, যাতে উঠে দাঁড়াতে না পারে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, “বিজেপিকে এমনভাবে হারানো জরুরি যাতে তারা আর কখনও মাথা তুলে দাঁড়াতে না পারে… এবার বড় খেলা […]
কলকাতা : “আমি শুধু তৃণমূলকে সাবধান করতে চাই— বিজেপি কার্যকর্তাদের ওপর এই ধরনের অত্যাচার বন্ধ না হলে বিজেপিও চুপ করে বসে থাকবে না। পশ্চিমবঙ্গে আজকের বিজেপি কিন্তু অন্যায়ের প্রতিরোধ করতে সক্ষম।” বুধবার নন্দীগ্রামে এবং এক্সবার্তায় এই ভাষায় হুঁশিয়ারি দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। অভিযোগকারীর সঙ্গে ২ মিনিট ২ সেকেন্ডের কথোপকথনের ভিডিয়ো যুক্ত করে তিনি লিখেছেন, […]
উত্তর ২৪ পরগনা : এসআইআর প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ এনে এবার অশান্ত হয়ে উঠল উত্তর ২৪ পরগনার বসিরহাট। রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখালেন স্থানীয় বাসিন্দারা। বুধবার বসিরহাটের হাসনাবাদের বারুনহাট রামেশ্বরপুর গ্রাম পঞ্চায়েতের ৩০ নম্বর বুথে ভোটার তালিকা থেকে ১২৫টি নাম বাতিলের অভিযোগে স্থানীয় গ্রামবাসীরা বিক্ষোভ প্রদর্শন করেছেন। গ্রামবাসীরা হাসনাবাদ-লেবুখালী সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেন। নির্বাচনের […]
বিষ্ণুপুর : পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রচারের ময়দান থেকে মঙ্গলবার বাঁকুড়া জেলার বিষ্ণুপুরে আয়োজিত এক জনসভা থেকে ভারতীয় জনতা পার্টিকে (বিজেপি) তীব্র আক্রমণ শানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে তৃণমূল নেত্রী বলেন, “বিপক্ষ যত খুশি রণনীতি তৈরি করুক না কেন, নির্বাচনে তৃণমূল কংগ্রেসের জয় নিশ্চিত। এই নির্বাচনেও ‘খেলা হবে’ এবং সেই খেলা হবে অত্যন্ত জোরদার।” […]
কলকাতা : রাজ্যে বিধানসভা নির্বাচনের প্রাক্কালে প্রশাসনিক রদবদল অব্যাহত। মঙ্গলবার জাতীয় নির্বাচন কমিশনের নির্দেশে কলকাতা পুলিশের চারজন আইপিএস আধিকারিককে তাঁদের বর্তমান পদ থেকে সরিয়ে নির্বাচনী কাজের জন্য নতুন দায়িত্ব দেওয়া হয়েছে। আসন্ন নির্বাচনের জন্য তাঁদের নোডাল অফিসার হিসেবে নিয়োগ করে বিজ্ঞপ্তি জারি করেছে কমিশন। এই বিষয়ে নির্বাচন কমিশনের পক্ষ থেকে রাজ্য সচিবালয় নবান্নে জরুরি বার্তা […]
নয়াদিল্লি : পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের আবহে বড়সড় চমক দিল ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। মঙ্গলবার নয়াদিল্লিতে বিজেপির কেন্দ্রীয় কার্যালয়ে পদ্ম শিবিরে যোগদি লেন কিংবদন্তি ভারতীয় টেনিস তারকা লিয়েন্ডার পেজ। দিল্লির দীনদয়াল উপাধ্যায় মার্গে দলের সদর দফতরে কেন্দ্রীয় নেতৃত্ব ও হেভিওয়েট কার্যকর্তাদের উপস্থিতিতেআ নুষ্ঠানিকভাবে গেরুয়া পতাকা হাতে তুলে নেন তিনি। এদিনের যোগদান কর্মসূচিতে উপস্থিত ছিলেন উত্তর-পূর্বাঞ্চল উন্নয়ন […]








