Category Archives: রাজ্য

‘দার্জিলিংয়ে ৩টে সিট আমরা লড়ছি না’, জানালেন তৃণমূলনেত্রী

কলকাতা : “দার্জিলিংয়ে ৩ টে সিট আমরা লড়ছি না। অনীত থাপারা আছে, ওদের সঙ্গে আমরা আছি। বাকি ২৯১ আসনে আমরা প্রার্থী দিচ্ছি।” পাহাড় নিয়ে রবিবার একথা বলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, “আমরা তীর্থের কাকের মতো বসে থাকি না। সব একসঙ্গে করে দিলাম। যাঁরা পুরোনো পেলেন না আমায় ভুল বুঝবেন না। তাঁদের অন্য কাজে লাগাবো। জোটবদ্ধভাবে […]

২৯১ আসনে প্রার্থী ঘোষণা তৃণমূলের

কলকাতা : মঙ্গলবার দলের প্রার্থীতালিকা প্রকাশিত হল। তালিকায় ৪৭ জন সংখ্যালঘু প্রার্থী। ৩১ বছরের নিচে ৪জন। ৩১ থেকে ৪০ বছরের মধ্যে ৩৮ জন। ৩১ শতাংশ প্রার্থীর বয়স ৪১ থেকে ৫০। ভবানীপুরেই লড়বেন মমতা বন্দ্যোপাধ্যায়। শশী পাঁজা টিকিট পেলেন মানিকতলায়। শওকত মোল্লাকে ভাঙড় থেকে প্রার্থী করল তৃণমূল। মদন মিত্রকে প্রার্থী করা হয়েছে কামারহাটি থেকে। বরানগর থেকে […]

কলকাতার ডিসি (সেন্ট্রাল) ইন্দিরাকেও সরিয়ে দিল নির্বাচন কমিশন! সরানো হল ১২টি জেলার পুলিশ সুপারকে

কলকাতা : ভোটের নির্ঘন্ট ঘোষণা হতেই পশ্চিমবঙ্গে আবারও রাজ্য পুলিশে রদবদল করল নির্বাচন কমিশন। এক ধাক্কায় রাজ্যের ১২ জন পুলিশ সুপার বদল করা হল। শুধু তাই নয়, কলকাতার ডিসি (সেন্ট্রাল) পদ থেকে সরিয়ে দেওয়া হল ইন্দিরা মুখোপাধ্যায়কে। মঙ্গলবার রাজ্যের ১২ জায়গায় পুলিশ সুপারকেও পাল্টে দিল কমিশন। সেই তালিকায় রয়েছেন বীরভূম, ডায়মন্ড হারবার, পূর্ব মেদিনীপুর, কোচবিহার, […]

মমতা বন্দ্যোপাধ্যায়ের অহঙ্কার বেড়ে গিয়েছে : খগেন মুর্মু

নয়াদিল্লি : তৃণমূল কংগ্রেস নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে অহঙ্কারী আখ্যা দিলেন বিজেপি সাংসদ খগেন মুর্মু। তাঁর কথায়, মমতা বন্দ্যোপাধ্যায়ের অহঙ্কার বেড়ে গিয়েছে। মঙ্গলবার খগেন মুর্মু বলেন, “এতদিন ধরে মমতা বন্দ্যোপাধ্যায় সমস্ত আধিকারিকদের সঙ্গে নিয়ে বাংলাকে লুট করে চলেছেন। তৃণমূল কংগ্রেস চুরি ও লুটতরাজ চালাচ্ছে, আর পশ্চিমবঙ্গের মানুষের সম্মান হরণ করা হচ্ছে। সেখানে আমাদের রাষ্ট্রপতিকেও […]

বিজেপির প্রার্থী ঘোষণা হতেই প্রচারে নামলেন সুব্রত মৈত্র, বহরমপুরে মন্দিরে পুজো দিয়ে শুরু জনসংযোগ

বহরমপুর :- বিধানসভা নির্বাচনের দামামা বাজতেই প্রচারের ময়দানে নেমে পড়লেন বহরমপুর বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সুব্রত মৈত্র। প্রার্থী তালিকা ঘোষণার পর মঙ্গলবার সকালেই নির্বাচনী প্রচার শুরু করেন তিনি। দিনটির শুরুতেই বহরমপুরের মোহন সিনেমা মোড় সংলগ্ন হনুমান মন্দিরে পুজো দিয়ে প্রচারের সূচনা করেন বিজেপি প্রার্থী।সকালবেলায় দলীয় কর্মী ও সমর্থকদের সঙ্গে নিয়ে মন্দিরে পৌঁছে নিয়ম মেনে আরতি […]

নির্বাচনী আচরণবিধি সংক্রান্ত আরও আটটি নির্দেশিকা জারি কমিশনের

নয়াদিল্লি : নির্বাচনী আচরণবিধি সংক্রান্ত আরও আটটি নির্দেশিকা দিল নির্বাচন কমিশন। ভোটমুখী চার রাজ্য পশ্চিমবঙ্গ, অসম, কেরল, তামিলনাড়ু এবং কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরির ক্ষেত্রে এই নির্দেশিকা পালন করতে বলা হয়েছে। এই পাঁচটি জায়গায় নির্বাচন সংক্রান্ত আদর্শ আচরণবিধি (মডেল কোড অফ কনডাক্ট বা এমসিসি) কঠোর ভাবে মেনে চলতে বলা হয়েছে। নির্বাচন কমিশনের তরফে বলা হয়েছে, সমস্ত সরকারি […]

আমলা বদলকে স্বাগত জানালেন সুকান্ত, বললেন নির্বাচন কমিশন ঠিক সিদ্ধান্ত নিয়েছে

নয়াদিল্লি : পশ্চিমবঙ্গে ভোটের নির্ঘন্ট ঘোষণা হওয়ার সঙ্গে সঙ্গেই প্রশাসনিক ও পুলিশের শীর্ষ স্তরে বড়সড় রদবদল করেছে নির্বাচন কমিশন। এই আমলা বদলকে স্বাগত জানালেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ডঃ সুকান্ত মজুমদার। তাঁর মতে, নির্বাচন কমিশন একেবারে সঠিক সিদ্ধান্ত নিয়েছে। সোমবার সুকান্ত মজুমদার বলেন, “এই আধিকারিকরা অত্যন্ত পক্ষপাতদুষ্ট। তাঁদের সরিয়ে দেওয়াটাই সঠিক। নির্বাচন কমিশন সঠিক কাজই করেছে। যে […]