কলকাতা : মঙ্গলবার দলের প্রার্থীতালিকা প্রকাশিত হল। তালিকায় ৪৭ জন সংখ্যালঘু প্রার্থী। ৩১ বছরের নিচে ৪জন। ৩১ থেকে ৪০ বছরের মধ্যে ৩৮ জন। ৩১ শতাংশ প্রার্থীর বয়স ৪১ থেকে ৫০।
ভবানীপুরেই লড়বেন মমতা বন্দ্যোপাধ্যায়। শশী পাঁজা টিকিট পেলেন মানিকতলায়।
শওকত মোল্লাকে ভাঙড় থেকে প্রার্থী করল তৃণমূল। মদন মিত্রকে প্রার্থী করা হয়েছে কামারহাটি থেকে। বরানগর থেকে সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। বেলেঘাটা থেকে টিকিট পেলেন কুণাল ঘোষ।
দেখুন লিস্ট
West Bengal Election : প্রার্থীদের তালিকা প্রকাশ করেছে তৃণমূল, সম্পূর্ণ তালিকাটি দেখতে ক্লিক করুন
হাবড়া থেকে তৃণমূলের প্রার্থী জ্যোতিপ্রিয় মল্লিক। টিকিট পেলেন না কানাই মণ্ডল। নওদায় প্রার্থী নিয়ামত শেখ। আমডাঙা থেকে তৃণমূলের হয়ে ভোটে লড়বেন পীরজাদা কাশেম সিদ্দিকি। চাঁচল থেকে প্রাক্তন আইপিএস প্রসূন বন্দ্যোপাধ্যায়কে প্রার্থী করল ঘাসফুল শিবির। গত লোকসভা ভোটেও তৃণমূলের টিকিটে মালদায় লড়েছিলেন তিনি।

