Category Archives: ভ্রমণ

সবুজ টিলা আর নীল জলরাশির হাতছানি, বর্ষায় চলুন মুকুটমণিপুর

হৃদয় আমার নাচেরে আজিকে ময়ূরের মতো নাচে রে।                                        — রবীন্দ্রনাথ ঠাকুর ঘন সবুজের মাঝে বিশাল জলাশয়। সেই জলে যদি এসে পড়ে কৃষ্ণ বর্ণ মেঘের ছায়া… যদি আচমকা ঝমঝমিয়ে বৃষ্টি এসে আপনাকে ভিজিয়ে দেয়, তবে কেমন লাগবে? […]

বিদেশে পাসপোর্ট হারিয়ে গেলে কী করবেন?

আনন্দ করতে বিদেশ গেলেন, কিন্তু কোনও কারণে সেখানে গিয়ে যদি পাসপোর্ট হারায় তাহলে? কারণ, পাসপোর্ট না থাকা মানে ফেরার পথ বন্ধ। বিদেশ মানে চুরি, ছিনতাই হয় না এমনটা নয়। তাছাড়া যদি কোনও কারণে পাসপোর্ট হারিয়ে যায়, তখন কিন্তু দেশে ফেরা একপ্রকার অনিশ্চিত হয়ে যেতে পারে। তার ওপর অন্য দেশ, ভাষা সবই আলাদা।ভয় হওয়াটাই স্বাভাবিক। বিদেশে […]

পেলিং-গেলে মিস করবেন না রাবদানসে রুইনস

সুস্মিতা মণ্ডল জঙ্গলের বুক চিরে চলে গেছে পাহাড়ি পথ। এ পথে গাড়ি চলে না। হাঁটা যায় প্রকৃতিকে উপভোগ করতে করতে। এ পথে স্বাগত জানায় নানা রকমের পাখির ডাক। আপনি যখন যাত্রা শুরু করেন, তখন ডেকে ওঠে তারা। যখন আপনি ক্লান্ত পথিক, তখনও পাখির কলতান আপনার মনকে শান্ত করে। আর যখন আপনি গন্তব্যে পৌঁছন তখনও তারা […]

সমুদ্র ফুঁড়ে উঠে আসেন নিষ্কলঙ্ক মহাদেব

সমুদ্র যখন জোয়ারে ফুলে-ফেঁপে ওঠে তখন দূর থেকে দেখা যায় পতাকা। দিনের একটা বিশেষ সময়ে ওই পতাকার নীচ থেকেই বেরিয়ে আসে মন্দির। প্রকটিত হন মহাদেব। দেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের মন্দির দেখা যায়। কিন্তু সমুদ্র থেকে উঠে আসা এই মন্দির দেখতে গেলে আপনাকে যেতে হবে গুজরাতের ভাবনগর। আরব সাগরের তীরে কলিয়া। সেখান থেকে আড়াই কিলোমিটার […]

‘মিনি ইজরায়েল’ থেকে ঘুরে আসবেন নাকি!

হিমাচল প্রদেশের (Himachal Pradesh) মণিকরণ (Manikaran)-এর কাছে আর একটি সুন্দর জায়গা হল কাসোল (Kasol)। সিমলা থেকে মানালি আসার পথে পড়ে ভুন্টার (Bhunter)। এখান থেকে প্রায় ৩০ কিমি ও মণিকরণ থেকে সাড়ে তিন কিলোমিটার দূরে পার্বতী নদীর উপত্যকায় ছবির মতো সাজানো ছোট্ট গ্রাম কাসোল।এখান থেকে কাছেই বিয়াস ও পার্বতী নদীর সঙ্গমস্থল। মূলত ট্রেকারস কাছে অত্যন্ত পছন্দের […]

নদী থেকে ধোঁয়া উঠছে অনবরত, হিমাচলেই আছে এমন জায়গা

পাহাড়ি পাকদণ্ডী, সোজা উঠে যাওয়া গাছ, আর বয়ে চলা স্রোতস্বিনী পার্বতী। ছবির মতো সাজানো এই পথ ধরেই পৌঁছনো যায় মণিকরণ (Manikaran)। যা শিখ ও হিন্দুদের পবিত্র তীর্থক্ষেত্র।আর এ জায়গায় পৌঁছলেই আপনি দেখবেন নদী কেমন ফুটছে। চারদিক দিয়ে গলগলিয়ে ধোঁয়া বের হচ্ছে। এই জল ফোটার কারণ হল, মণিকরণে রয়েছে উষ্ণ প্রস্রবণ (Hot Water spring)। এই উস্র […]

পথ দেখাবে বাংলা, প্রথম এইচআইভি পজিটিভদের নিয়ে ক্যাফে কলকাতায়

‘ক্যাফে পজিটিভ’। নাম শুনলেই বোঝা যায় এখানে পজিটিভ কিছু আছে। হ্যাঁ আছে।এই ক্যাফের বিশেষত্ব হল এখানকার সমস্ত কর্মচারী এইচআইভি পজিটিভ। এটি এশিয়ার প্রথম ক্যাফে যা এইচআইভি পজিটিভ কর্মীদের দ্বারা পরিচালিত। ভয় পাবেন না। এইচঅআইভি বা এইডস কোনও ছোঁয়াচে রোগ নয়। এইচআইভি পজিটিভ মানুষ খাবার পরিবেশন করলে, রান্না করলে কোনওভাবেই রোগ ছড়ায় না। এই রোগ ছড়ায় […]

গরমের ছুটিতে কোথায় যাবেন? রইল অসাধারণ কয়েকটি জায়গার খোঁজ

গরম মানেই হাঁসফাস।ছুটির জন্য এমন জায়গায় বাছতে হবে, যেখানে আবহাওয়া মনোরম।প্রায় প্রত্যেক রাজ্যেই আছে পাহাড়। তার রূপ এক এক জায়গায় এক একরকম। (summer destination) আবহাওয়ার দিক দিয়ে বিচার  করলে গরমের ছুটিতে পাহাড়ের মজা নেওয়াটাই বেস্ট। সিকিম (Sikkim)- বাঙালির দীপুদা অর্থাত্ দিঘা, পুরী, দার্জিলিং যদি একঘেয়ে হয়ে যায় তাহলে বরং পাড়ি দিন সিকিমে।প্রাকৃতিক সৌন্দর্যে ভরা সিকিমের […]

সোলো ট্রিপ করছেন? মাথায় রাখুন কয়েকটি বিষয়

পাঁচ বন্ধু মিলে ডুয়ার্স যাওয়ার প্ল্যান করেছিল লগ্নজিতা।প্ল্যান, প্রোগ্রাম, ছুটি, বুকিং সবই যখন চূড়ান্ত তখন শরীর খারাপের জন্য বেঁকে বসল দুজন। বাকি তিন জনও গাঁই-গুঁই শুরু করল বেড়াতে যাওয়ার তিন দিন আগে। কিন্তু মাখায় রোখ চেপে গেছে লগ্নজিতার যেতে তাকেই হবে। তাই যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলো রে। তবে প্রোগ্রাম […]

ভারতের কয়েকটা হেরিটেজ হোটেল, ছবি দেখলেই যেতে ইচ্ছে হবে সেখানে

পাহাড়, নদী, ঝরনা, হ্রদ, জঙ্গল, সমুদ্র, মরুভূমি এই সমস্ত কিছুর সমাহারেই গড়ে উঠেছে ভারত। দেশজুড়ে ছড়িয়ে রয়েছে পর্যটনের একাধিক ক্ষেত্র।এই সমস্ত জায়গায় কোথাও পুরনো স্থাপত্যকে সম্বল করে কোথাও আবার সম্পূর্ণ নতুনভাবে গড়ে উঠেছে কিছু অভিজাত, রয়্যাল, হেরিটেজ হোটেল। অনেকেরই বেড়ানোর পাশাপাশি এমন বিলাসবহুল হোটেলে একটা রাত কাটানোর স্বপ্ন থাকে। আসলে হোটেলগুলোই স্বপ্নের মতো। ভারতে এমনই […]