সুস্মিতা মণ্ডল ভাবুন তো একবার, যে দিকে তাকানো যায় শুধু সবুজ। দূরে মাথা উঁচু করে দাঁড়িয়ে সবুজ পাহাড়। সামনেই চা-বাগান। শেড ট্রিতে উড়ে বেড়াচ্ছে নানারকম পাখি। কলতানে ভরে যাচ্ছে চারপাশ। সবুজ উপত্যকার ঢাল বেয়ে নামছে মেঘের স্তূপ। সেই দৃশ্য আপনি দেখছেন বারান্দায় বসে। ভাবুন একবার, যদি আপনার ঝাঁ চকচকে, এসির হাওয়ায় ঠান্ডা কর্পোরেট অফিসের […]
Category Archives: ভ্রমণ
পুরী। ভ্রমণ প্রিয় বাঙালিদের মধ্যে পুরী যাননি, এমন মানুষ বোধহয় হাতে গোনা। কথায় আছে বাঙালির ঘোরা মানে দীপুদা। মানে দিঘা, পুরী, দার্জিলিং। তবে ইদানীং প্রবল ভিড়ে, আর বারবার একই সমু্দ্র সৈকতে না গিয়ে লোকে খোঁজেন একটু নিরিবিলি। একটু অন্যরকম কিছু। সমুদ্রই যদি পছন্দ হয় আপনার, আর খুব বেশি দূরে যাওয়া সম্ভব না হয় তাহলে বরং […]
ফোর্ট উইলিয়াম। কলকাতার বুকে ফোর্ট উইলিয়ামের কথা সকলেই জানেন। তবে তার পাঁচিল দেখলেও ভেতরে ঢোকার সৌভাগ্য হয়নি বেশিরভাগ মানুষেরই। কারণ এটি সংরক্ষিত এলাকা। বিনা অনুমতিতে প্রবেশ নিষেধ। সেনাবাহিনীর আওতায় রয়েছে বর্তমান। ফোর্ট উইলিয়াম কলকাতা শহরের বুকে ব্রিটিশ আমলের একটি দুর্গ। ব্রিটিশ শাসনকালে সামরিক শক্তির সবচেয়ে বড় নিদর্শন। ভারতীয় সেনা এখন এটি ব্যবহার করে। কলকাতার শহরের সঙ্গে জড়িয়ে […]
এক অথবা দুদিনের ছুটিতে কলকাতার আশপাশে বেড়িয়ে আসতে চান? কিন্তু কোথায় যাবেন বুঝতে পারছেন না? প্রবল গরমে শান্তিনিকেতন, দীঘা, মন্দারমনি, পুরুলিয়া, বাঁকুড়া কোথায়ই যেতে চাইছেন না নিশ্চই। তাহলে বরং এই গরমে একদিনের জমিদার হয়ে যেতে পারেন, কিম্বা রাজা? ভাবছেন মজা করছি! আরে না না। গানের লাইনে আছে না, ‘মেজাজটাই তো আসল রাজা।’ এক থেকে দুদিনের […]
গরম চায়ে চুমুক দিয়ে পাহাড়ের ঘুম ভাঙা দেখতে চান? প্রত্যক্ষ করতে চান ভোরের আলো কেমন প্রকৃতির ক্যানভাস বদলে দেয়, সেই ছবি? কম্বল মুড়ি দিয়ে সঙ্গীনির কাঁধে মাখা রেখে চুপ করে শুধু মনের মধ্যে লিপিবদ্ধ করে রাখতে চান অপরিসীম ভালোলাগা? তাহলে আপনি গন্তব্য হিসেবে বেছে নিতে পারেন উত্তরবঙ্গের এক অফবিট পাহাড়ি গ্রামকে। যার নাম কাফের গাঁও। […]
কোথাও জলের রং পান্না সবুজ, কোথাও ঘন নীল, তারই পাশে সার দিয়ে ওয়াটার ভিলা।ছবির মতো সুন্দর দেশটি ঘুরে এসে লিখছেন সুস্মিতা মণ্ডল। ইনস্টা থেকে ফেসবুক খুঁজলেই দেখা যাবে মালদ্বীপের নীল জলে সেলেবরা মজা করছেন।বলিউডের নায়িকাদের তো বটেই ইদানীং টলিউডের অভিনেতা, অভিনেত্রীরাও ছুটি কাটাতে মালদ্বীপ যাচ্ছেন। (Maldives) কোথাও জলের রং পান্না সবুজ, কোথাও ঘন নীল, […]
সুস্মিতা মণ্ডল বড়দিন মানেই শীত মেখে বেরিয়ে পড়া। সঙ্গে কেক, ডিম সেদ্ধ, কমলালেবু। সময় বদলেছে। তবে বড়দিনের বেড়ানোর আনন্দে ভাটা পড়েনি। তবে এই দিনে ভিড় এড়িয়ে অনেকেই চান কলকাতার আশপাশে ঘুরতে। তারই কয়েকটি ঠিকানা শিবপুর বোটানিক্যাল গার্ডেন-হাওড়ার শিবপুর এটি একটি উদ্ভিদ উদ্যান। প্রকৃতির সান্নিধ্য যাদের পছন্দ তাঁরা এখানে যেতে পারেন। অসংখ্য গাছগাছালিতে ভরা এই গার্ডেনে […]
অর্পিতা লাহিড়ী ” দে মা আমায় তবিলদারি, আমি নিমখারাম, নই মা শঙ্করী “ জমিদারি সেরেস্তার খাতায় আপনভোলা মানুষটির সবসময় মুখে মায়ের নাম। এ কী লিখে বসলেন? যখন মানুষটিকে জমিদার বাবুর সামনে হাজির করা হল, অভিজ্ঞ জমিদার বুঝলেন সামনে করজোড়ে দাঁড়িয়ে থাকা মানুষটির তবিলদারি অন্য জায়গায়, তাঁকে সসন্মানে মুক্তি দিলেন। মা জগদীশ্বরী মেয়ের রূপ ধরে তাঁর […]
কলকাতা: পুজোর আগেই সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হয়েছে আলিপুর মিউজিয়াম। ইতহিাস বিজড়িত আলিপুর জেলের টুকরো টুকরো ছবি তুলে ধরা হয়েছে এই সংগ্রহশালায়। আলিপুর জেলার ২১ ফুটের লাল রংয়ের দীর্ঘ প্রাচীরের ভেতরে কী আছে? তা নিয়ে সাধারণ মানুষের কৌতূহলের সীমা নেই।সেই কৌতূহল নিরসনেই এবার মিউিজয়াম, আশপাশ ঘুরে দেখার ব্যবস্থা। পুজোর আগেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই মিউজিয়ামের […]
সুস্মিতা মণ্ডল দাদা ম্যাসাঞ্জোর যাওয়ার রাস্তাটা কোনদিকে? শেওড়াকুঁড়ি মোড় থেকে বাঁদিকে নিতে হবে। তারপর সোজা…। উত্তর আসতেই ছুটল গাড়ি। বীরভূমের শেওড়াকুঁড়ি মোড়ের ব্যস্ততা পেরিয়ে গাড়ি খানিক এগোতেই বদলাতে থাকল দৃশ্যপট।বাড়ছিল সবুজ। রাস্তার পাশে বাড়িগুলোতেও তখন বদলের ছোঁওয়া। কোথাও টিনের চালার ঘর, কোথাও ছোটখাটো পাকা বাড়ি। মেন রাস্তাতেই চড়ে বেড়াচ্ছে ছাগল। সেসব দেখে সকলেরই মনে প্রশ্ন […]










