Category Archives: দেশ

ফের মকড্রিলের ঘোষণা, পাক সীমান্তবর্তী ৪ রাজ্যে হবে মহড়া

নয়াদিল্লি : ভারত-পাক সংঘাতের আবহে আবারও সাধারণ মানুষের জন্য মহড়ার ঘোষণা করল কেন্দ্র। তবে এ বার দেশ জুড়ে নয়, শুধুমাত্র পাকিস্তান লাগোয়া সীমান্তবর্তী তিনটি রাজ্য ও একটি কেন্দ্রশাসিত অঞ্চলেই হবে মকড্রিল। সরকারি সূত্রে খবর, গুজরাট, রাজস্থান, পঞ্জাব, এবং জম্মু ও কাশ্মীরে সাধারণ মানুষদের জন্য যুদ্ধ মহড়ার ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার, অর্থাৎ ২৯ মে সন্ধ্যায় বিকেল […]

কেরলে আত্মঘাতী গোটা পরিবার

‍ভাক্কম : কেরলের ভাক্কমে একই পরিবারের চারজনের রহস্যজনক মৃত্যু। প্রাথমিক তদন্তের পরে পুলিশের অনুমান, আত্মহত্যাই করেছেন দম্পতি এবং তাঁদের দুই সন্তান। বিপুল ঋণের কারণে অস্বাভাবিক মৃত্যু বলে ধারণা তদন্তকারীদের। পুলিশের তরফে জানা গিয়েছে, মৃতদের নাম যথাক্রমে অমিল কুমার (৫৫) এবং তাঁর স্ত্রী শিজা (৫০)। দম্পতির দুই পুত্রেরও ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে, তাদের বয়স কুড়ির কোঠায়। […]

সংসদের বিশেষ অধিবেশন ডাকার আহ্বান তৃণমূল কংগ্রেসের

নয়াদিল্লি : বর্ষাকালীন অধিবেশনের প্রাক্কালে জুন মাসে সংসদের বিশেষ অধিবেশন ডাকার আহ্বান জানালো তৃণমূল কংগ্রেস। বুধবার এক সাংবাদিক সম্মেলনে তৃণমূল কংগ্রেস নেত্রী তথা সাংসদ সাগরিকা ঘোষ বলেছেন, “আমরা এআইটিসি-র কথা বলতে চাই, আমরা সর্বদা সরকারকে পূর্ণ সমর্থন দিয়েছি, পহেলগাম হামলার পর, অপারেশন সিঁদুরের সময়, আমরা আমাদের পূর্ণ সহযোগিতা দিয়েছি, যখন আমাদের প্রতিনিধিদল পাকিস্তানের মদতপুষ্ট সন্ত্রাসবাদ […]

বাড়ল আয়কর রিটার্ন জমার সময়

নয়াদিল্লি : গত অর্থবর্ষের আয়কর রিটার্ন জমা দেওয়া যাবে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত। এমনিতে প্রতি বছর ৩১ জুলাইয়ের মধ্যে রিটার্ন জমা দিতে হয়। মঙ্গলবার আয়কর দফতর জানিয়েছে, আয়কর রিটার্নের ক্ষেত্রে এ বছরে বেশ কিছু কাঠামোগত পরিবর্তন হয়েছে। করদাতাদের সুবিধার জন্য নিয়মের সরলীকরণ করা হয়েছে। পাশাপাশি, রিটার্ন জমায় স্বচ্ছতা আনতে এবং এই ব্যবস্থাকে আরও নিখুঁত করে তোলার […]

অস্ত্র ছেড়ে মূলস্রোতে ফেরার সিদ্ধান্ত, সুকমায় আত্মসমর্পণ ১৮ মাওবাদীর

সুকমা : ছত্তিশগড়ে নকশাল-মুক্ত ভারত অভিযানে আরও এক সাফল্য পেল পুলিশ। ছত্তিশগড়ের সুকমা জেলায় অস্ত্র ছেড়ে সমাজের মূলস্রোতে ফেরার সিদ্ধান্ত নিল ১৮ জন মাওবাদী। মঙ্গলবার পুলিশের সামনে আত্মসমর্পণ করে ওই ১৮ জন মাওবাদী। সুকমার পুলিশ সুপার (এসপি) কিরণ জি চাভান বলেছেন, “নিয়াদ নেল্লানার’ প্রকল্পে প্রভাবিত হয়ে মঙ্গলবার ১৮ জন নকশাল আত্মসমর্পণ করেছে। এর মধ্যে ৪ জন […]

অমৃতসরে রহস্যজনক বিস্ফোরণ, তদন্তে পুলিশ

অমৃতসর : পঞ্জাবের অমৃতসরে রহস্যজনক বিস্ফোরণে আহত হয়েছে একজন। মঙ্গলবার অমৃতসর গ্রামীণ জেলার কাম্বো থানার অধীনে নৌশেরা গ্রামের আশেপাশে একটি বিস্ফোরণ ঘটে। অমৃতসর গ্রামীণ পুলিশের এসএসপি মনিন্দর সিং বলেছেন, “আমরা সকালে খবর পেয়েছি, এখানে একটি বিস্ফোরণ হয়েছে। পুলিশ আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছেছেন এবং গুরুতর আহত একজন ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করা হয়। আমাদের সন্দেহ, চালান উদ্ধার করতে […]

২০৪৭ সালের মধ্যে ভারতকে বিকশিত হতেই হবে : প্রধানমন্ত্রী

গান্ধীনগর : বিকশিত ভারতই তাঁর লক্ষ্য, জোর দিয়ে বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মঙ্গলবার গুজরাটের গান্ধীনগরের এক অনুষ্ঠান থেকে প্রধানমন্ত্রী মোদী বলেছেন, “আমাদের লক্ষ্য, ২০৪৭ সালের মধ্যে ভারতকে বিকশিত করতে হবে। আমরা স্বাধীনতার ১০০ বছর এমনভাবে উদযাপন করব যাতে বিকশিত ভারতের পতাকা বিশ্বে উড়তে থাকে।” প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মঙ্গলবার গান্ধীনগরের মহাত্মা মন্দিরে ৫,৫৩৬ কোটি টাকার বিভিন্ন […]

পলামুতে এনকাউন্টারে নিহত মাওবাদী কমান্ডার তুলসি, একটি এসএলআর রাইফেল উদ্ধার

পলামু : ঝাড়খণ্ডের পলামু জেলায় এবকাউন্টারে নিহত হয়েছে কুখ্যাত এক মাওবাদী কমান্ডার। নিহতের নাম – তুলসি ভূঁইয়া। এনকাউন্টারস্থল থেকে উদ্ধার হয়েছে একটি এসএলআর রাইফেল। পলামু পুলিশ ও সিআরপিএফ-এর যৌথ অভিযানে এই সাফল্য মিলেছে। মঙ্গলবার সকালে পলামু পুলিশ জানিয়েছে, সোমবার গভীর রাতে পলামু জেলার হুসেনাবাদ থানা এলাকায় নিরাপত্তা বাহিনী এবং নকশালদের মধ্যে গুলির লড়াই শুরু হয়। […]

পুত্রসন্তানের জন্ম দিলেন তেজস্বীর স্ত্রী রাজশ্রী, ফের দাদু হলেন লালু

কলকাতা : ফের বাবা হলেন তেজস্বী যাদব, একইসঙ্গে আবারও দাদু হলেন আরজেডি প্রধান লালুপ্রসাদ যাদব। সোমবার কলকাতার একটি হাসপাতালে পুত্রসন্তানের জন্ম দিয়েছেন লালুর ছোট ছেলে তেজস্বী যাদবের স্ত্রী রাজশ্রী। মঙ্গলবার সকালে সমাজমাধ্যমে একটি পোস্ট করে নিজেই সুখবর জানিয়েছেন তেজস্বী। তিনি লেখেন, “সুপ্রভাত! অবশেষে অপেক্ষার অবসান! আমাদের ছোট্ট শিশুসন্তানের আসার খবর জানাতে পেরে আমি ধন্য।” বতেজস্বীর সঙ্গে […]

গান্ধীনগরে প্রধানমন্ত্রীর রোড-শোতে জনজোয়ায়, পুষ্পবৃষ্টিতে অভ্যর্থনা জনতার

গান্ধীনগর : গুজরাটের গান্ধীনগরে বিরাট রোড-শো করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিরঙ্গা নেড়ে, পুষ্পবৃষ্টির মাধ্যমে প্রধানমন্ত্রী মোদীকে অভ্যর্থনা জানান বিপুলসংখ্যক জনতা। ওঠে ভারত মাতার জয়ধ্বনি। হুড খোলা গাড়িতে চেপে মঙ্গলবার সকালে গুজরাটের গান্ধীনগরে রোড শো করেন প্রধানমন্ত্রী মোদী। সেই সময় রাস্তার উভয় দিকে উপস্থিত ছিলেন বিপুলসংখ্যক জনতা। তিরঙ্গা নেড়ে, পুষ্পবৃষ্টিতে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানানো হয়। প্রধানমন্ত্রীও হাতজোড় […]