Category Archives: দেশ

যুব সমাজের স্বপ্নের বাজেট, ভূয়সী প্রশংসা প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি : কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন যে বাজেট ঘোষণা করেছেন, তার ভূয়সী প্রশংসা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই বাজেটকে দেশের যুবসমাজের ‘স্বপ্নের বাজেট’ বলে বর্ণনা করেছেন তিনি। সেই সঙ্গে জানিয়েছেন, মহিলাদের উন্নয়নের স্বার্থে, কৃষি ও শিক্ষার স্বার্থে এই বাজেটে সুনির্দিষ্ট পরিকল্পনা রয়েছে। বিভিন্ন দেশের সঙ্গে ভারত যে বাণিজ্যচুক্তি করছে, দেশের যুবসমাজ যাতে তার সুবিধা পেতে পারে, […]

বাজেটে সঙ্কট থেকে মুক্তির পথ নেই, নিশানা রাহুলের

নয়াদিল্লি : দেশের প্রকৃত সঙ্কটগুলির থেকে মুক্তির কোনও পথ কেন্দ্রীয় বাজেটে নেই বলে সরব হলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। তিনি বলেছেন, যুবসমাজের হাতে চাকরি নেই, শিল্পে উৎপাদন কমছে, বিনিয়োগ কমছে, গৃহস্থের সঞ্চয় তলানিতে, কৃষকেরা সঙ্কটে। অথচ, সেই সব বিষয়ই বাজেটে উপেক্ষিত। দেশের প্রকৃত সঙ্কটগুলির দিকে তাকায়নি এই বাজেট। সঙ্কট থেকে মুক্তির পথও নেই। উল্লেখ্য, […]

ইন্ডিয়া সেমিকন্ডাক্টর মিশন ২.০-র ঘোষণা নির্মলার

নয়াদিল্লি : ভারতের ‘সেমিকন্ডাক্টর মিশন ২.০’ সেমিকন্ডাক্টরের জন্য শিল্প-নেতৃত্বাধীন গবেষণা এবং প্রশিক্ষণ কেন্দ্রগুলিতে মনোনিবেশ করবে। জানালেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। বাজেট পেশ করার সময় রবিবার নির্মলা বলেন, “আমরা ইন্ডিয়া সেমিকন্ডাক্টর মিশন ২.০ চালু করব এবং প্রযুক্তি ও দক্ষ কর্মীবাহিনী গড়ে তোলার জন্য শিল্প-নেতৃত্বাধীন গবেষণা ও প্রশিক্ষণ কেন্দ্রগুলিতেও মনোনিবেশ করব।” কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন বলেন, “এখন […]

পশ্চিমবঙ্গের জন্য বড় ঘোষণা, ডানকুনি থেকে কার্গো ফ্রেইট করিডর

নয়াদিল্লি : পশ্চিমবঙ্গের জন্য বাজেটে বড় ঘোষণা। ডানকুনিতে তৈরি হবে পণ্য পরিবহণের বিশেষ করিডর। একই করিডর তৈরি হবে সুরাটেও। সাতটি হাইস্পিড রেল করিডর তৈরি করা হবে, যার মধ্যে একটি হবে শিলিগুড়িতে। ঘোষণা করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। রবিবার বাজেট পেশ করার সময় নির্মলা বলেন, “পরিবেশগতভাবে সুস্থায়ী পণ্য পরিবহনের প্রচারণার জন্য, আমি পূর্বে ডানকুনি থেকে পশ্চিমে […]

রবিবার বাজেটের দিন খোলা ভারতের শেয়ার বাজার

মুম্বই : সাধারণত শেয়ার বাজার রবিবার ছুটির দিন হিসেবে বন্ধ থাকে, কিন্তু এই সপ্তাহটা ব্যতিক্রম। রবিবার বাজেটের দিন খোলা ভারতের শেয়ার বাজার। বাজেট উপলক্ষ্যে এ দিন ভারতের স্টক এক্সচেঞ্জগুলোতে দিনভর চলবে বিশেষ ট্রেডিং সেশন। এনএসই এবং বিএসই উভয়ই পৃথক বিজ্ঞপ্তিতে ঘোষণা করে, কেন্দ্রীয় বাজেট পেশের দিন, রবিবার (১ ফেব্রুয়ারি) এক্সচেঞ্জগুলো একটি বিশেষ ট্রেডিং সেশনের জন্য […]

ইতিহাসের পাতায় ০১ ফেব্রুয়ারি

ভারতের ইতিহাসে ১ ফেব্রুয়ারি  গুরুত্বপূর্ণ ঘটনা ১৮৩৫ — ইস্ট ইন্ডিয়া কোম্পানি সিকিমের কাছ থেকে দার্জিলিংয়ের নিয়ন্ত্রণ গ্রহণ করে। ১৮৫৫ — ইস্ট ইন্ডিয়া রেলওয়ে আনুষ্ঠানিকভাবে চালু হয়। ১৮৮১ — দিল্লির ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান সেন্ট স্টিফেন্স কলেজ প্রতিষ্ঠিত হয়। ১৯২২ — মহাত্মা গান্ধী অসহযোগ আন্দোলন আরও জোরদার করার আহ্বান জানান। ১৯৪৯ — প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়া (PTI) […]

পঞ্জিকা : ০১ ফেব্রুয়ারি, ২০২৬ (রবিবার)

১ ফেব্রুয়ারি ২০২৬ | রবিবার গ্রেগরিয়ান তারিখ: ১ ফেব্রুয়ারি ২০২৬ বার: রবিবার বাংলা তারিখ: ১৮ মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ মাস: মাঘ তিথি: শুক্ল চতুর্দশী (পূর্ণিমার পূর্ব তিথি)  পঞ্চাঙ্গ (কলকাতা অনুযায়ী) তিথি: শুক্ল চতুর্দশী নক্ষত্র: পুষ্য যোগ: ইন্দ্র করণ: বাভ পক্ষ: শুক্ল পক্ষ  সূর্য ও চন্দ্র সূর্যোদয়: সকাল ৬:১৭ সূর্যাস্ত: বিকেল ৫:২৪ চন্দ্রোদয়: বিকেল ৪:০৫ চন্দ্রাস্ত: ভোর […]

রবিবার (০১ ফেব্রুয়ারি) এর রাশিফল : আজকের দিনটি কেমন যাবে জেনে নিন

মেষ রাশি – আজ মেষ রাশির জাতকদের দিনটি কিছুটা ওঠানামার হতে পারে। কাজকর্মে দায়িত্ব বাড়বে, ফলে ক্লান্তি অনুভব হতে পারে। রাগ বা তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকুন, নাহলে পরিস্থিতি খারাপ হতে পারে। অর্থনৈতিক দিক থেকে অবস্থা ঠিক থাকবে, তবে অপ্রয়োজনীয় খরচ এড়িয়ে চলুন। পরিবার থেকে সহযোগিতা পাবেন এবং কোনো কাছের মানুষের সঙ্গে […]

মহারাষ্ট্র প্রথম মহিলা উপমুখ্যমন্ত্রী পেল; শপথ নিলেন সুনেত্রা পওয়ার, শুভেচ্ছা মোদীর

মুম্বই : স্বামী অজিত পওয়ারের মৃত্যুর তিন দিনের মাথাতেই দলীয় সংগঠন, পরিষদীয় নেতৃত্ব এবং মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রিত্বের গুরুদায়িত্ব এল সুনেত্রা পওয়ারের কাঁধে। শনিবার দুপুরে মহারাষ্ট্রের সদ্যপ্রয়াত উপমুখ্যমন্ত্রী অজিত পওয়ারের স্ত্রী সুনেত্রা পরিষদীয় দলনেত্রী নির্বাচিত হলেন। বিকেল ৫টায় সে রাজ্যের প্রথম মহিলা উপমুখ্যমন্ত্রী হিসেবে রাজ্যপাল আচার্য দেবব্রতের কাছে মন্ত্রগুপ্তির শপথ নিলেন তিনি। শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। […]