Category Archives: দেশ

ইতিহাসের পাতায় ৩০ জানুয়ারি

ভারতের ইতিহাসে ১৯৪৮ – মহাত্মা গান্ধী নয়াদিল্লিতে আততায়ীর গুলিতে নিহত হন। এই দিনটি ভারতের ইতিহাসে এক শোকাবহ অধ্যায় হিসেবে স্মরণীয়। ১৯৪৮ – গান্ধীজির হত্যার পর জাতির উদ্দেশে গভীর শোক প্রকাশ করে দেশজুড়ে শোক পালন করা হয়। শহীদ দিবস – ভারতে ৩০ জানুয়ারি শহীদ দিবস বা মার্টার্স ডে হিসেবে পালিত হয়, মহাত্মা গান্ধী ও স্বাধীনতা সংগ্রামের […]

পঞ্জিকা : ৩০ জানুয়ারি, ২০২৬ (শুক্রবার)

তারিখ: ৩০ জানুয়ারি ২০২৬ বার: শুক্রবার বাংলা তারিখ বাংলা মাস: পৌষ (শেষ ভাগ) → মাঘ পক্ষ: শুক্ল পক্ষ তিথি: দ্বাদশী জ্যোতিষ সংক্রান্ত তথ্য চন্দ্র রাশি: বৃশ্চিক নক্ষত্র: জ্যেষ্ঠা সূর্য সংক্রান্ত সময় (প্রায়) সূর্যোদয়: সকাল ৭:১৫ সূর্যাস্ত: বিকেল ৫:৪৬ উৎসব / বিশেষ দিন মাঘ বিহু (কিছু অঞ্চলে পালিত)  সাধারণ পঞ্জিকা নির্দেশ দিনটি ধর্মীয় কাজ, উপবাস, পূজা […]

শুক্রবার (৩০ জানুয়ারি) এর রাশিফল : আজকের দিনটি কেমন যাবে জেনে নিন

মেষ রাশি – ৩০ জানুয়ারি নিজের দুর্বলতাগুলোর মুখোমুখি হন এবং সেগুলো জয় করার পথে এগোন। ভাবুন, ভালোবাসা বা ক্ষমা নিয়ে আরও ভালোভাবে কথা বলার জন্য আপনি কী করতে পারেন। সমর্থন দিয়ে ছোট ছোট পদক্ষেপে শুরু করুন। বৃষ রাশি – ৩০ জানুয়ারি নিজের প্রতি ধৈর্যশীল থাকার অনুশীলন করুন। কিছু সময় নিন এবং শুধু কাজের নয়, মানসিক […]

অজিতের বিমান দুর্ঘটনার পর উদ্ধার ব্ল্যাকবক্স, খতিয়ে দেখা হচ্ছে তথ্য

বারামতী : বিমান দুর্ঘটনায় মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পওয়ারের মৃত্যুর ২৪ ঘণ্টা পর উদ্ধার হল ভেঙে পড়া অভিশপ্ত বিমানের ব্ল্যাকবক্স। যে কোনও বিমানের ব্ল্যাকবক্সেই বিমানের গতিবিধি সংক্রান্ত সমস্ত খুঁটিনাটি এবং ককপিটের ভিতরের কথোপকথনের রেকর্ড থাকে। ফলে ব্ল্যাকবক্সের তথ্য খতিয়ে দেখে জানা যাবে, অজিতের বিমান ভেঙে পড়ার আগে ঠিক কী ঘটেছিল ককপিটে। বুধবার সকালের ওই দুর্ঘটনার পর […]

ইউজিসি-র নতুন নির্দেশিকার ওপর অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি সুপ্রিম কোর্টের

নয়াদিল্লি : ইউজিসি-র নতুন কিছু নিয়মকে কেন্দ্র করে তীব্র অসন্তোষ প্রকাশ করল সুপ্রিম কোর্ট। বৃহস্পতিবার একটি মামলার শুনানিতে শীর্ষ আদালত ওই বিতর্কিত নির্দেশিকার উপরে অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি করেছে। শুনানি চলাকালীন আদালত বলে, “আমরা কি ক্রমশ একটি পশ্চাৎপদ বা রক্ষণশীল সমাজের দিকে যাচ্ছি?” মামলাকারীর তরফে এ দিন সওয়াল করেন আইনজীবী অভিষেক মনু সিঙ্ঘভি। বিতর্ক ইউজিসি প্রমোশন […]

বিমান দুর্ঘটনা নিয়ে নোংরা রাজনীতি করছেন মমতা, তোপ গিরিরাজের

নয়াদিল্লি : বিমান দুর্ঘটনায় অজিত পওয়ারের মৃত্যু নিয়ে করা মন্তব্যের জেরে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কড়া ভাষায় নিশানা করলেন কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি নেতা গিরিরাজ সিং। তাঁর কথায়, বিমান দুর্ঘটনা নিয়ে নোংরা রাজনীতি করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এর আগে বুধবার মমতা বন্দ্যোপাধ্যায় অজিত পওয়ারের মৃত্যুর ঘটনায় সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে তদন্তের দাবি জানান। তিনি অভিযোগ করেন, অন্য […]

অজিতকে চোখের জলে বিদায়, মুখাগ্নি দুই ছেলের

বারামতী : বিমান দুর্ঘটনায় অকালেই প্রয়াত মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পওয়ারকে বৃহস্পতিবার চোখে জলে বিদায় জানানো হল। অজিত পওয়ারের ছেলে পার্থ এবং জয় বারামতীতে তাঁদের বাবার শেষকৃত্য সম্পন্ন করেন। মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পওয়ারের শেষকৃত্য অনুষ্ঠানে যোগ দেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গড়করি, মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিস এবং গোয়ার মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্ত প্রমুখ। অজিত […]

অভিযোগ অস্বীকার মিসা ও হেমার, উপস্থিতি থেকে অব্যাহতির আর্জি লালুর

নয়াদিল্লি : চাকরির বিনিময়ে জমি দুর্নীতি মামলায় দিল্লির রাউস অ্যাভিনিউ আদালত ১ ফেব্রুয়ারি থেকে ২৫ ফেব্রুয়ারির মধ্যে চার্জ গঠনের জন্য আরজেডি প্রধান লালু প্রসাদ যাদব, রাবড়ি দেবী, তেজস্বী যাদব, তেজপ্রতাপ যাদবকে হাজির হওয়ার অনুমতি দিয়েছে। মিসা ভারতী এবং হেমা যাদব শারীরিকভাবে হাজির হয়ে বৃহস্পতিবার অভিযোগ অস্বীকার করেছেন। আদালত ৯ মার্চ থেকে প্রতিদিন মামলার বিচার এবং […]

আর্থিক সমীক্ষা রিপোর্ট পেশ নিৰ্মলার, লোকসভা ও রাজ্যসভা মুলতুবি

নয়াদিল্লি : সংসদে বাজেট অধিবেশনের দ্বিতীয় দিন, বৃহস্পতিবার সকাল ১১টায় আর্থিক সমীক্ষা রিপোর্ট পেশ করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। দেশের মোট অভ্যন্তরীণ উৎপাদন (জিডিপি) কত? আর্থিক বৃদ্ধির গতিই বা কেমন? বিদেশি মুদ্রা ভান্ডার থেকে মুদ্রাস্ফীতির হার— দেশের অর্থনীতির মৌলিক ভিত্তিগুলির কী হাল তা জানা গেল এই আর্থিক সমীক্ষা রিপোর্টের মাধ্যমে। এই নিয়ে টানা ৯-বার কেন্দ্রীয় […]

উত্তর-পূর্ব কলম্বিয়ায় বিমান দুর্ঘটনা, অন্তত ১৫ জনের মৃত্যু

বোগোটা : উত্তর-পূর্ব কলম্বিয়ায় ১৫ জন যাত্রী নিয়ে ভেঙে পড়ল একটি বিমান। বুধবারের এই দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ক্রু-সহ বিমানে থাকা সব যাত্রীরই। ওই বিমানে ২ জন ক্রু ছাড়াও ১৩ জন যাত্রী ছিলেন। যাত্রীদের মধ্য একজন সেখানকার নির্বাচিত জন প্রতিনিধি। বিমানটি সীমান্তবর্তী শহর কুকুটা থেকে ভেনেজুয়েলার সীমান্তে অবস্থিত ওকানা যাচ্ছিল। অবতরণের কিছুক্ষণ আগে কন্ট্রোল টাওয়ারের সঙ্গে […]