বাজেটে সঙ্কট থেকে মুক্তির পথ নেই, নিশানা রাহুলের

নয়াদিল্লি : দেশের প্রকৃত সঙ্কটগুলির থেকে মুক্তির কোনও পথ কেন্দ্রীয় বাজেটে নেই বলে সরব হলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী।

তিনি বলেছেন, যুবসমাজের হাতে চাকরি নেই, শিল্পে উৎপাদন কমছে, বিনিয়োগ কমছে, গৃহস্থের সঞ্চয় তলানিতে, কৃষকেরা সঙ্কটে। অথচ, সেই সব বিষয়ই বাজেটে উপেক্ষিত। দেশের প্রকৃত সঙ্কটগুলির দিকে তাকায়নি এই বাজেট। সঙ্কট থেকে মুক্তির পথও নেই।

উল্লেখ্য, রবিবার সাধারণ বাজেট পেশ করে রেকর্ড গড়লেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। এই নিয়ে টানা ৯ বার সাধারণ বাজেট পেশ করে ইতিহাস সৃষ্টি করেছেন নির্মলা। টানা নবমতম বাজেট পেশ করার আগে নিয়মমাফিক অর্থ মন্ত্রক থেকে রবিবার সকালে রাষ্ট্রপতি ভবনে যান সীতারমন। তারপরে রাষ্ট্রপতি ভবন থেকে সংসদে আসেন নির্মলা। কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে মঞ্জুর হয় বাজেট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

12 + 15 =