যুব সমাজের স্বপ্নের বাজেট, ভূয়সী প্রশংসা প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি : কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন যে বাজেট ঘোষণা করেছেন, তার ভূয়সী প্রশংসা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই বাজেটকে দেশের যুবসমাজের ‘স্বপ্নের বাজেট’ বলে বর্ণনা করেছেন তিনি।

সেই সঙ্গে জানিয়েছেন, মহিলাদের উন্নয়নের স্বার্থে, কৃষি ও শিক্ষার স্বার্থে এই বাজেটে সুনির্দিষ্ট পরিকল্পনা রয়েছে। বিভিন্ন দেশের সঙ্গে ভারত যে বাণিজ্যচুক্তি করছে, দেশের যুবসমাজ যাতে তার সুবিধা পেতে পারে, সে কথা মাথায় রেখেই বাজেট প্রস্তুত করা হয়েছে।

জনগণের উদ্দেশে ভাষণে মোদী বাজেটের উন্নয়নমূলক দিকগুলি ব্যাখ্যা করেছেন। বলেছেন, ‘‘সেমিকন্ডাক্টর, বায়ো ফার্মার মতো নতুন নতুন শিল্পকে এই বাজেট যে ভাবে সমর্থন করেছে, তা অভূতপূর্ব। ভারতের বাণিজ্যচুক্তির সুবিধা যাতে দেশের যুবসমাজ পায়, তা নিশ্চিত করেছে বাজেট।

নির্মলাজিকে ধন্যবাদ।’’ মোদী আরও বলেন, ‘‘যে কোনও দেশের সবচেয়ে বড় পুঁজি তার নাগরিকেরা। আমাদের এই সরকার সবসময় নাগরিকদের সামর্থ্য বৃদ্ধির জন্য উদ্যোগী হয়েছে। এটা যুবশক্তি বাজেট। এখানে যুবদের স্বপ্ন, সঙ্কল্প এবং গতি রয়েছে। এর মাধ্যমে বিভিন্ন ক্ষেত্রে আলাদা আলাদা নেতৃত্ব, আলাদা আলাদা সৃষ্টি গড়ে উঠবে। দেশের যুবদের প্রতি আমার অভিনন্দন রইল।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

twelve + 8 =