দুর্গাপুরে শিল্প করিডর গড়ে তোলার প্রস্তাব নিৰ্মলার বাজেটে

নয়াদিল্লি : বাংলার জন্য আরও একটি বড় ঘোষণা। দুর্গাপুরে শিল্প করিডর গড়ে তোলার প্রস্তাবের কথা ঘোষণা করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। ভোটমুখী পশ্চিমবঙ্গের জন্য এবারের বাজেটে বড় প্রাপ্তি ঘটেছে।

রাজ্যের শিল্প পরিকাঠামোকে ঢেলে সাজাতে দুর্গাপুরে একটি নতুন ‘শিল্প করিডর’ এবং ডানকুনিতে পণ্য পরিবহণের জন্য বিশেষ ‘ফ্রেট করিডর’ গড়ে তোলার প্রস্তাব দেওয়া হয়েছে। এছাড়া উত্তরবঙ্গের যোগাযোগ ব্যবস্থায় বৈপ্লবিক পরিবর্তন আনতে শিলিগুড়িতে একটি ‘হাইস্পিড রেল করিডর’ তৈরির ঘোষণা করেছেন নির্মলা সীতারমন।

ডানকুনির পাশাপাশি গুজরাতের সুরাটেও একই ধরণের করিডর তৈরি হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

nineteen − 3 =