কোচবিহার : প্রতিবেশীর সঙ্গে বিবাদের জেরে প্রাণ গেল একই পরিবারের ২ জনের। বৃহস্পতিবার সকালে ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে কোচবিহারের মাথাভাঙায়। ইতিমধ্যেই দেহদুটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ। শুরু হয়েছে তদন্ত। জানা গিয়েছে, কোচবিহারের মাথাভাঙার হাজরা হাট ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের বালাসি আলোকার চর এলাকার বাসিন্দা সরকার ও সিকদার পরিবার। দুই পরিবারের অশান্তি দীর্ঘদিনের। বড়দিনের […]
Category Archives: জেলা
আলিপুরদুয়ার : বৃহস্পতিবার ফের হাতির হানায় প্রাণ হারালেন এক প্রৌঢ় । ঘটনাটি ঘটেছে আলিপুরদুয়ার জেলার জটেশ্বর-১ নম্বর গ্রাম পঞ্চায়েতের পূর্ব ব্যাংকান্দি এলাকায়। মৃতের নাম পবিত্র রায় (৫৫)। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন ভোরে বাড়ি থেকে বেরিয়ে রাস্তায় যেতেই হাতির সামনে পড়ে যান তিনি। এরপর দৌড়ে পালানোর চেষ্টা করেন ওই প্রৌঢ়। কিন্তু গজরাজ তাঁর পিছু ধাওয়া […]
হাওড়া : বাংলাদেশে ময়মনসিংহে দীপু দাসের মৃত্যুর প্রতিবাদে বুধবার হাওড়া ব্রিজের দু’প্রান্ত ঘিরে উত্তাল পরিস্থিতির সৃষ্টি হয়। বিজেপির ডাকে সেতু অবরোধ কর্মসূচিকে কেন্দ্র করে সকাল থেকেই এলাকায় চরম উত্তেজনা ছড়ায়। ব্রিজে ওঠার আগেই মিছিলকারীদের আটকায় পুলিশ। এরপর শুরু হয় ধাক্কাধাক্কি, স্লোগান ও রাস্তায় বসে বিক্ষোভ। এর জেরে হাওড়া ব্রিজ সংলগ্ন এলাকায় দীর্ঘ যানজট তৈরি হয় এবং […]
হাওড়া : হাওড়ার সালকিয়ার কৈবর্তপাড়া লেনের একটি বন্ধ ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার হল এক ব্যক্তির রক্তাক্ত মৃতদেহ। সোমবার পুলিশ সূত্রে জানা গেছে, মৃত ব্যক্তির নাম দেবব্রত পাল ওরফে বাপ্পা। ফ্ল্যাটের ভিতর থেকে পাওয়া গেছে দুই নাবালককে। তাদের জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। ফ্ল্যাটের মধ্যে ওই দুই নাবালক কী করছিল, সেটাই তদন্ত করে দেখছে পুলিশ। প্রাথমিক […]
হাওড়া : ঘরের মধ্যেই আগুনে পুড়ে মৃত্যু হল একই পরিবারের চার সদস্যর। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে হাওড়ার জয়পুরে। রবিবার রাত সাড়ে ১২টা নাগাদ ওই আগুন লাগে বলে খবর। পুলিশ ও দমকল ঘটনার তদন্ত শুরু করেছে। ঘটনায় শোকের ছায়া নেমেছে। জয়পুর থানার সাউড়িয়া সিং পাড়ায় এই ঘটনায় মৃতরা হলেন ভারু দোলুই (৮০), দুধকুমার দোলুই (৪৫), রত্না দলুই […]
জলপাইগুড়ি : জলপাইগুড়ি–হলদিবাড়ি রাজ্য সড়কের সর্দারপাড়া এলাকায় মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু হল এক মহিলা পরীক্ষার্থীর।প্রাণে বাঁচলেন তাঁর স্বামী ও চার বছরের সন্তান। মৃতার নাম মাধবী বর্মন সরকার। রবিবার দুর্ঘটনাটি ঘটেছে। জানা গিয়েছে, মাধবী বর্মন সরকার এদিন কনস্টেবলে নিয়োগের পরীক্ষা দিতে স্বামীর মোটরবাইকে চেপে পরীক্ষা কেন্দ্রের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন।তাদের সঙ্গে ছিল চার বছরের সন্তান। সর্দারপাড়া এলাকায় আচমকাই একটি […]
মুর্শিদাবাদ : আদিবাসী মহিলাকে পরিত্যক্ত বাড়িতে আটকে রেখে লাগাতার গণধর্ষণ! তিনদিন আটকে রেখে নির্যাতন চালানো হয়েছে বলে অভিযোগ। এই ঘটনায় গ্রেফতার করা হয়েছে এক নির্দল পঞ্চায়েত সদস্য ও তার শাগরেদকে। জানা গিয়েছে, বহরমপুর থানার বহরুল গ্রামের এক আদিবাসী মহিলাকে খাগড়াঘাট এলাকা থেকে জোর করে তুলে নিয়ে যায় দুই ব্যক্তি। অভিযোগ, নিশ্চিন্তপুর গ্রামের একটি ফাঁকা বাড়িতে […]
মুর্শিদাবাদ : বাড়িতে বোমা ফেটে হাতের একাধিক আঙুল উড়ল এক যুবকের! চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের সাগরপাড়ায়। জখম ওই যুবকের নাম নাজমুল হক। বুধবার সকালে ওই এলাকা বিস্ফোরণের আওয়াজে কেঁপে ওঠে। সীমান্ত এলাকার একটি বাড়িতে ওই বিস্ফোরণ হয়। রক্তাক্ত অবস্থায় পাওয়া যায় নাজমুল হককে। তাঁকে দ্রুত উদ্ধার করে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই তিনি […]
বীরভূম : দুর্গাপুজোর হিসাব মেলানো নিয়ে সংঘর্ষে আহত হলেন ১২ জন। এর মধ্যে তিন জনকে বোলপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। বুধবার সকালে ঘটনাটি ঘটেছে কীর্ণাহার থানার কড়েয়া গ্রামে। ঘটনায় আহত হয়েছেন তৃণমূলের দাসকল কড়েয়া দু’নম্বর অঞ্চলের সভাপতি পীযূষকান্তি ভৌমিক। ঘটনায় বিবদমান দু’পক্ষই নিজেদের তৃণমূলের সমর্থক বলে দাবি করেছে। তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জেরে এই ঘটনা বলে […]
নামখানা : রবিবার রাতে বঙ্গোপসাগরের গভীর সমুদ্রে ডুবে যাওয়া ট্রলারের মৎস্যজীবীদের নিয়ে আসা হল উপকূলে। মঙ্গলবার ভোরে তাঁদের নামখানার নারায়ণপুরের ঘাটে নিয়ে আসা হয়। ১৩ ডিসেম্বর রাতে এফ বি পারমিতা নামক একটি ট্রলার গভীর সমুদ্রে ডুবে যায়। ওই ট্রলারে ১৬ জন মৎস্যজীবী ছিলেন। তাঁদের মধ্যে ১১ জনকে উদ্ধার করা সম্ভব হলেও, ৫ জন নিখোঁজ ছিলেন। […]




