Category Archives: কলকাতা

ঠাকুরপুকুরে ভয়াবহ দুর্ঘটনা, দু’টি গাড়িকে ধাক্কা মেরে ডিভাইডারে উঠে গেল বাস

সকাল বেলাতেই পথ দুর্ঘটনা ঠাকুরপুকুরে। লাক্সারি বাসের ধাক্কায় নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস পরপর দু’টি চার চাকার গাড়িকে ধাক্কা মেরে উঠে গেল ডিভাইডারে। আহত হয়েছেন কমপক্ষে ১৫ জন। তাঁদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, তারাতলা থেকে পৈলানের দিকে যাচ্ছিল ২৩৫ নম্বর বাসটি। ঠাকুরপুকুর ৩-এ বাসস্ট্যান্ডের কাছে আচমকাই ওই বাসের পিছনে একটা লাক্সারি […]

ইডেনের ম্যাচ দেখতে রাজভবনে খুলল জনতা স্টেডিয়াম

ভারত ও দক্ষিণ আফ্রিকার মধ্যে হাই ভোল্টেজ ক্রিকেট ম্যাচ দেখার সুযোগ করে দিতে রাজভবন  সাধারণ মানুষের জন্য দরজা খুলে দিচ্ছে। রবিবার ৫০০ জন মানুষ ‘আগে এলে আগে পাবেন’ ভিত্তিতে রাজভবনের লনে বসে বড় স্ক্রিনে খেলা দেখার সুযোগ পাবেন বলে রাজভবনের তরফে জানানো হয়েছে। বিবৃতিতে জানানো হয়েছে, সাধ্যের মধ্যে দামে মানুষ আগামীকাল ম্যাচের টিকিট পাচ্ছেন না […]

ইডির নজরে ‘মেরুন ডায়েরি’, সোমবার মন্ত্রীর প্রাক্তন আপ্ত সহায়ককে ফের তলব

মেরুন ডায়েরি থেকে নোটবুক। রেশন দুর্নীতির তদন্ত এগোতেই বাজেয়াপ্ত হওয়া এই নথিগুলিতে নজর পড়েছিল ইডির। রেশন দুর্নীতির অভিযোগে ধৃত মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের প্রাক্তন আপ্ত সহায়ক অভিজিৎ দাসের হাওড়ার ব্যাঁটরার বাড়ি থেকে গত ২৬ অক্টোবর ‘বালুদা’ নামাঙ্কিত একটি মেরুন ডায়েরি বাজেয়াপ্ত করেছিল ইডি। গত পাঁচ দিনে ধরে সিজিওতে দফায় দফায় অভিজিৎকে জিজ্ঞাসাবাদ করেন তদন্তকারীরা। সূত্রের খবর, […]

আপাতত স্বস্তি, সুপ্রিম কোর্টে রক্ষাকবচ পেলেন প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি গৌতম পাল ও ডেপুটি সেক্রেটারি পার্থ কর্মকার

কলকাতা: অবশেষে খানিক স্বস্তি পেলেন প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি গৌতম পাল।ওএমআর শিট কেলেঙ্কারি মামলায় প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি গৌতম পাল ও ডেপুটি সেক্রেটারি পার্থ কর্মকারকে রক্ষাবকচ দিল সুপ্রিম কোর্ট। কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশের উপর স্থগিতাদেশ দিয়ে জানাল সর্বোচ্চ আদালত জানায়, মামলার পরবর্তী শুনানি না হওয়া পর্যন্ত তাঁদের গ্রেপ্তার করা যাবে না। এই মামলায়, […]

২ টাকা দিতে গিয়ে প্রতারণার ফাঁদে, ৯৮ হাজার টাকা খোওয়ালেন অভিনেত্রী

কলকাতা: একটা ক্লিকেই গায়েব ৯৮ হাজার টাকা। অনলাইনে একটি সংস্থায় শপিং করতে গিয়ে টাকা খোওয়ানোর অভিযোগ তুললেন অভিনেত্রী পামেলা ভট্টাচার্য। যাদবপুর থানায় অভিযোগ দায়ের করেছেন পামেলা। তিনি জানিয়েছেন, একটি সংস্থার থেকে অনলাইনে কিছু জিনিস কিনেছিলেন তিনি। একটি জিনিস পছন্দ না হওয়ায় সেটি ফেরত দেওয়ার আবেদন করেন। টাকা রিফান্ড করতে বলেন। কিন্তু সেই সংস্থা রাজি হচ্ছিল […]

বেহালায় নতুন পতঙ্গের সন্ধান, নামকরণ কলকাতার নামেই

কলকাতা: একদিকে যেমন নিশ্চিহ্ন হতে বসেছে অনেক চেনা-জানা পতঙ্গ, পাখি। তেমন আবার নতুন প্রজাতিরও খোঁজ মিলছে।সম্প্রতি বেহালায় খোঁজ মিলেছে ফাইটোফ্যাগাস বিটল জাতীয় পতঙ্গটির। জুলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়া (জেডএসআই) কলকাতা, কল্যাণী বিশ্ববিদ্যালয়ের জুলজি বিভাগ এবং জার্মানির লাইবনিজ ইনস্টিটিউট যৌথভাবে গবেষণা চালিয়ে এই পতঙ্গটির অভিনবত্বের প্রমাণ পায়। তাঁদের দাবি, বিটল জাতীয় পতঙ্গটির হদিশ দেশের অন্যত্র এখনও মেলেনি। […]

বিজয়ার শুভেচ্ছা জানাতে রাজভবনে মুখ্যমন্ত্রী

রাজ্যপালকে বিজয়ার শুভেচ্ছা জানাতে রাজভবনে গেলেন মুখ্যমন্ত্রী। বৃহস্পতিবার সন্ধ্যায় রাজভবনে যান তিনি। সন্ধ্যা ছটা নাগাদ রাজভবনে পৌঁছান মুখ্যমন্ত্রী। আধঘণ্টার কিছু বেশি সময় সেখানে ছিলেন। রাজভবনের বাইরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী জানান,  নিছক সৌজন্য সাক্ষাৎ করতে এবং বিজয়ার শুভেচ্ছা বিনিময় করতে তিনি রাজ ভবনে এসেছিলেন। উল্লেখ্য উত্তরবঙ্গ সফর কাটছাঁট করে রাজ্যপাল সিভি আনন্দ বোস বৃহস্পতিবার কলকাতায় […]

বাইকের পর অটোর ধাক্কা, হিঁচড়ে নিয়ে গেল কিশোরকে, দুর্ঘটনায় মৃত্যু

কলকাতা: সাইকেল আরোহীকে কিশোরকে বাইকের ধাক্কা। রাস্তায় পড়ে যেতেই কিশোরকে ধাক্কা মারল ছুটে আসা বাইক। শুধু ধাক্কা মারাই নয়, তাকে টেনে হিঁচড়ে রাস্তা দিয়ে ঘষটাতে ঘষটাতে নিয়ে গেল অটো। পরে ছেলেটিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও প্রাণে বাঁচানো যায়নি। ভয়াবহ দুর্ঘটনাটি ঘটেছে নিউটাউনে যাত্রাগাছি ব্রিজের কাছে বুধবার রাতে। ১৩ বছরের ছেলেটিকে বাঁচানো যায়নি। জানা […]

বাড়ির লোককে খেয়ে প্রমাণ দিতে হচ্ছে খাবার নিরাপদ, জ্যোতিপ্রিয়কে নিয়ে সাবধানী ইডি

কলকাতা: রেশন দুর্নীতির অভিযোগে গ্রেপ্তার হয়েছেন প্রাক্তন খাদ্যমন্ত্রী তথা বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। সুগারের রোগী তিনি। রয়েছেন ইডি হেপাজতে। বাড়ি থেকেই মন্ত্রীর জন্য খাবার আসছে। কিন্তু তার পরেও সেই খাবার বাড়ির লোককে খাইয়ে তা নিরাপদ কিনা নিশ্চিত হওয়ার পরই দেওয়া হচ্ছে মন্ত্রীর পাতে। জ্যোতিপ্রিয়র খাবার নিয়ে অতি সাবধানী কেন্দ্রীয় সংস্থা। আদালতেও ইডি বলেছিল, উনি কী খাবেন […]

কর্মক্ষেত্রে চালকের অবসরের দিনে গাড়ি চালিয়ে বাড়ি পৌঁছে দিলেন মেট্রোর জিএম

কলকাতা: অধ্বস্তন কর্মীকে সম্মান করলে পাল্টা সম্মান, শ্রদ্ধাই যে পাওয়া যায় আর কারও তাতে সমাজে কারও ‘স্ট্যাটাস’ যে বি¨ুমাত্র খর্ব হয় না, সেটা দৃষ্টান্ত স্বরূপ সকলের কাছে তুলে ধরলেন মেট্রো রেলের জেনারেল ম্যানেজার। আর, চাকরি জীবনের শেষ মুহূর্তে জিএম-এর কাছে এমন অভাবনীয় সম্মান পেয়ে চোখে জল ষাট বছরের কার্তিকচন্দ্র মণ্ডলের চোখে। তিনি এতদিন মেট্রো রেলের […]