সিকিমে মেঘ ভাঙা বৃষ্টির জেরে বিধ্বস্ত উত্তরবঙ্গের কালিম্পং জেলায় যারা মারা গিয়েছেন রাজ্য সরকার তাদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বৃহস্পতিবার কালীঘাটে তার বাসভবন থেকে এই জেলার তিনটি শারদীয়া পুজোর উদ্বোধন করে বলেন, এই বিপর্যয় রংপোর কাছে রাজ্যের যে ১৪ জনের মৃত্যু হয়েছে তাদের নিকট আত্মীয়দের তিন লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়া […]
Category Archives: কলকাতা
চিকিৎসকদের নিষেধাজ্ঞার কারণে আপাতত গৃহহন্দি দশা কাটছে না মুখ্যমন্ত্রীর। বরং তা আরও বাড়ছে। বৃহস্পতিবার কালীঘাটের বাড়ি থেকে ভার্চুয়াল পুজো উদ্বোধনে মুখ্যমন্ত্রী নিজেই জানালেন, তাঁর বাড়ি থেকে বেরোতে বেরোতে অন্তত ২৭ অক্টোবর। ওই দিন রেড রোডে রাজ্য সরকারের উদ্যোগে পুজো কার্নিভাল অনুষ্ঠিত হবে। সেখানে সশরীরে থাকবেন বলেই জানিয়েছেন মমতা। বৃহস্পতিবার রাজ্য মন্ত্রিসভার বৈঠকের পর ভার্চুয়াল মাধ্যমে […]
দুর্গাপুজো শুরু হতে আর মোটে একটা সপ্তাহ। রাজ্যবাসী উৎসবের মেজাজে থাকলেও মুখে হাসি নেই হুগলি নদী জলপথ পরিবহণ সমবায় সমিতির কর্মচারীদের। আগস্ট, সেপ্টেম্বর মাসের মাইনে বকেয়া। আগের ওভারটাইম সহ বেশ কিছু টাকাও আটকে রয়েছে বলে কর্মচারীদের অভিযোগ। আর এই টানাপোড়েনে অনিশ্চিয়তার মধ্যে দিন কাটাচ্ছেন সংস্থার কয়েকশো কর্মী। যদিও কর্তৃপক্ষ আশ্বাস দিচ্ছেন সামনের সপ্তাহে কর্মীদের পুজোর […]
ইডি-র পর এবার সিবিআই অভিযান। রবিবার সকাল প্রায় সকাল ৬ টা থেকেই বেরিয়ে পড়ে সিবিআই-এক একাধিক টিম। সোজা পৌঁছে যায় রাজ্যের বিভিন্ন জায়গায়। কলকাতা ও আশপাশের জেলা মিলিয়ে ১২ টি জায়গায় তল্লাশি চালানো হয় বলে সিবিআই সূত্রে খবর। যাঁদের বাড়িতে তল্লাশি চলছে সেই তালিকায় নাম রয়েছে রাজ্যের পুরমন্ত্রী তথা মেয়র ফিরহাদ হাকিম ও কামারহাটির বিধায়ক […]
সিবিআই-ইডির এই রেইড নিয়ে সামাজিক সম্মানহানির কথা আগেই বলতে শোনা গেছে পুরমন্ত্রী ফিরহাদ হাকিমকে। এবার সেই একই সুর শোনা গেল মন্ত্রীকন্যা প্রিয়দর্শিনী হাকিমের পোস্টেও। রবিবার তিনি প্রশ্ন তুলে জানতে চান, ‘আমাদের প্রমাণ করার কিছুই নেই। তবে যে সামাজিক যন্ত্রণার মধ্যে দিয়ে যেতে হল তাঁর দায় নেবে কে?’ রবিবার সকালে চেতালায় ফিরহাদ হাকিমের বাড়িতে হানা দেন […]
একশো দিনের বঞ্চনা এবং আবাস যোজনা ইস্যুতে রাজভবনের নর্থ গেটের সামনে ধরনায় বসেছে তৃণমূল নেতৃত্ব। পঞ্চাশ থেকে একশো মিটারের মধ্যেই চলছে সেই অবস্থান বিক্ষোভ। উপস্থিত রয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়, চন্দ্রিমা ভট্টাচার্য সহ রাজ্যের তাবড়-তাবড় বিধায়ক নেতা মন্ত্রীরা। তবে এই বিক্ষোভ নিয়েই এবার কড়া রাজভবন। এদিকে রাজভবন সূত্রে খবর, রাজ্যপাল সি ভি আনন্দ […]
রবিবার সকালে ফিরহাদ হাকিমের পর মদন মিত্রের ভবানীপুরের বাড়িতে পৌঁছান সিবিআই আধিকারিকেরা। সিবিআই সূত্রের খবর, পুর নিয়োগ দুর্নীতির কারণে তাঁর বাড়িতে যান তদন্তকারীরা। মদন মিত্রের বাড়ির সামনে মোতায়েন করা হয় কেন্দ্রীয় বাহিনীও। সূত্রে এ খবরও মেলে মদন মিত্রকে এদিন জিজ্ঞাসাবাদ করা হবে। এরপর প্রায় ৫ ঘণ্টা তল্লাশির পর সিবিআই আধিকারিকরা এদিন বিধায়ক মদন মিত্রর বাড়ি থেকে […]
রবিবার সকালে পুরমন্ত্রী ফিরহাদ হাকিমের বাড়িতে হানা দিল সিবিআই। সঙ্গে শুরু হয় তল্লাশি আর ম্যারাথন জিজ্ঞাসাবাদ। সূত্রে খবর, সকাল সাড়ে ৯টা নাগাদ কেন্দ্রীয় তদন্ত সংস্থার আধিকারিকেরা পৌঁছে যান তাঁর বাড়িতে। ফিরহাদের বাড়িতে পা রেখেই প্রথমে কেন্দ্রীয় তদন্ত আধিকারিকেরা নিয়ে নেন তাঁর মোবাইল। পরে তাঁর ঘরে প্রবেশ করে ফাইলপত্র ঘেঁটে দেখা হয় বলে সূত্রের খবর। এর […]
২০২১-এ বুর্জ খলিফা করে ‘লেজে গোবরে’ অবস্থা হয়ছিলেন শ্রীভূমি স্পোটিং ক্লাবের। ভিড়ের চাপে শেষ পর্যন্ত বন্ধ করে দিতে হয়েছিল মণ্ডপে দর্শনার্থীদের প্রবেশ। ব্যাহত হয়েছিল যানচলাচল। যানজটের জেরে অনেকে প্লেন, ট্রেন ধরতে পারেননি। ‘২২-এ যেন সেই ঘটনার পুনরাবৃত্তি না হয় তা নিয়ে দমকলমন্ত্রী সুজিত বসুকে সতর্ক করে দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গতবছর মহালয়ার আগে থেকেই কলকাতায় […]
সংস্কারের অভাবে বহুদিন ধরে বেহাল দশায় পরিণত টিটাগড় পুরসভার ২২ নম্বর ওয়ার্ডের অন্তর্গত ‘খড়দা কবরস্থান’। বিষয়টি ব্যারাকপুর কেন্দ্রের সাংসদ অর্জুন সিংয়ের নজরে আনেন খড়দা বড় মসজিদ কমিটির সভাপতি রাজু খান । কবরস্থান সংস্কারের জন্য সাংসদ তহবিলের ৫০ লক্ষ টাকা তিনি বরাদ্দ করেন। শুক্রবার সেই বেহাল কবরস্থান সংস্কারের কাজ শুরুর সূচনা করলেন সাংসদ অর্জুন সিং। এদিন […]










