Author Archives: Rajib Mukherjee

সিগন্যাল ব্যবস্থায় ত্রুটির কারণে বিঘ্নিত পরিষেবা হাওড়া-ব্যান্ডেল শাখায়, দীর্ঘ এক ঘন্টা পরিষেবা বন্ধ থাকার পর আবার ট্রেন চলাচল শুরু

বুধবার সকাল থেকেই হাওড়া-ব্যান্ডেল শাখাতে ব্যাহত হয় ট্রেন চলাচল। রেল সূত্রে দাবি করা হয়েছে হাওড়া স্টেশন ঢোকার মুখে ৬৪ নম্বর পয়েন্টে সিগন্যাল ব্যবস্থায় ত্রুটির কারণেই এই পরিস্থিতি তৈরি হয়েছে। যার জেরে হাওড়া স্টেশনের ১ থেকে ৬ নম্বর প্ল্যাটফর্মে ট্রেন ধোকা বন্ধ রয়েছে। যদিও দ্রুত স্বাভাবিক হবে পরিষেবা এমনটাই পূর্ব রেল সূত্রের খবর। পরিস্থিতির জেরে ইতিমধ্যেই […]

বাংলায় ইন্ডি-জোটের সঙ্গে কোনো সম্পর্ক নেই, জাতীয় রাজনীতিতে ভোটের পর ভাববো : মমতা বন্দ্যোপাধ্যায়

বুধবার বর্ধমানের প্রশাসনিক বৈঠকে যাওয়ার আগে হাওড়ার ডুমুরজলা হেলিপ্যাড থেকে ‘ইন্ডি’ জোট নিয়ে তৃণমূলের অবস্থান স্পষ্ট করে দিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন,’ বাংলায় লোকসভা ভোটে ইন্ডি জোটের সঙ্গে কোনো সম্পর্ক নেই। ওরা আমার রাজ্যে মিছিল করছে, আমাকে একবারও সৌজন্যতা দেখিয়েও জানায় নি। জাতীয় ক্ষেত্রে নির্বাচনের পর ভাববো। আমার ধর্মনিরপেক্ষ দল, বিজেপিকে আটকাতে যা […]

‘নির্ভয়া কাণ্ডে দোষীরা শাস্তি পেলেও আমরা পেলাম না’, দিল্লি যাওয়ার আগে প্রশ্ন কামদুনি ধর্ষণকাণ্ডে বিচারপ্রার্থী মা।

বর্ষবরণের রাতেই নিজের মেয়ের উপর ঘটে যাওয়া পাশবিক অত্যাচারের বিচার পেতে দিল্লি রওনা দিলেন কামদুনি ধর্ষণকাণ্ডের  বিচারপ্রার্থীরা। নতুন বছরকে স্বাগত জানাতে গোটা দেশ যখন আনন্দ ও উৎফুল্লতায় ব্যস্ত তখন একদম নিভৃতে নিজেদের জীবনে ঘটে যাওয়া অবিচারের বিরুদ্ধে আইনত বিচার পাওয়ার আশাতে দিল্লির সর্বোচ্চ আদালতে পৌঁছানোর জন্য যাত্রা করল বিচারপ্রার্থীরা। নতুন বছরের ২ তারিখে দেশের সর্বোচ্চ […]

মুখ্যমন্ত্রীর নির্দেশের পরেই হাওড়ার কার্নিভ্যালকাণ্ডে গ্রেফতার দু’জন, আজকে আদালতে পেশ।

হাওড়ার ক্রিসমাস কার্নিভ্যালে বুধবার রাতে অশান্তি ও গন্ডগোল পাকানোর অভিযোগে রাজ জালান এবং আকাশ দত্ত নামে দুইজনকে  গ্রেফতার করেছে হাওড়ার জগাছা থানার পুলিশ। ধৃতদের আজকে হাওড়া আদালতে পেশ করা হবে।  বৃহস্পতিবার হাওড়ার ক্রিসমাস কার্নিভ্যাল বন্ধ হয়ে যাওয়া নিয়ে কড়া বার্তা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এর পরেই নড়েচড়ে বসে হাওড়ার প্রশাসন ও হাওড়া সিটি পুলিশ। বুধবার […]

দ্বিতীয় হুগলি সেতুর উপর চলমান গাড়িতে আগুন, বড় দুর্ঘটনার হাত থেকে অল্পের জন্য রক্ষা, আতঙ্ক যাত্রীদের মধ্যে।

দ্বিতীয় হুগলী সেতুর উপরে চলমান গাড়িতে আগুন লাগার ঘটনা ঘটে। শুক্রবার বিকালে হাওড়া থেকে কলকাতা যাওয়ার মুখে ব্রিজের উপরে একটি গাড়িতে আচমকাই আগুন ধরে যায়। আর এই ঘটনার জেরে চাঞ্চল্য ও আতঙ্কের পরিবেশ তৈরি হয় সেতুর উপর। আগুনের ঘটনার জেরে সেতুতে হাওড়া থেকে কলকাতামুখী লেনে পুরোপুরি যান চলাচল সম্পুর্ন বন্ধ রাখা হয়েছে। অভিযোগ গাড়িতে আগুন […]

ভোর হতেই নবান্নের দুয়ারে ডিএ প্রার্থীরা,  পুলিশের সঙ্গে ধুন্ধুমার আন্দোলনকারীদের।

শুক্রবার ভোর হতেই নবান্নের দরজাতে বিক্ষোভ দেখাতে হন হাজির ডিএ আন্দোলনকারীরা ৷ নবান্নে ধর্নাতে বসা নিয়ে পুলিশের সঙ্গে বচসা বাধে আন্দোলনকারীদের৷ দীর্ঘ ৪৫ মিনিটের টানাপোড়নের পর পুলিশ তাঁদের অবস্থানে বসার জায়গা নির্দিষ্ট করে দেয়। শুক্রবার ভোরের আলো  ফুটতেই পুলিশ এবং ডিএ আন্দোলনকারীদের মধ্যে ধুন্ধুমার কাণ্ড বাঁধে নবান্নের সামনেই ৷ বৃহস্পতিবার আন্দোলনকারীদের নবান্নের বাসস্ট্যান্ডে অবস্থানে বসার […]

‘কোভিড নিয়ে উদ্বেগের কিছু নেই’, হাওড়াতে দাঁড়িয়ে আশ্বস্ত করলেন কলকাতা পৌর নিগমের মেয়র ফিরহাদ হাকিম।

বৃহস্পতিবার বেলায় হাওড়ার পুড়ে যাওয়া ইছাপুর বস্তি পরিদর্শনে এসে সকলকে আশ্বস্ত করলেন পৌর ও নগরায়ন মন্ত্রী তথা কলকাতা পৌর নিগমের মহানাগরিক ফিরহাদ হাকিম। তিনি বলেন,’ আমি চিকিৎসক বা বিজ্ঞানের ছাত্র নই, তবু দীর্ঘদিন মানুষের সঙ্গে কাজ করার  অভিজ্ঞতা থেকে বলছি, আরেকটি টিকা যদি এক বছরে দিয়ে দেওয়া যেত, তাহলে অনেকটা ভালো হতো। কিন্তু কোভিডের নতুন […]

‘দিল্লীতে গিয়ে নাটক করছেন মুখ্যমন্ত্রী’, নবান্ন থেকে তোপ শুভেন্দুর।

রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লিতে উপস্থিত হয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ করতে যাবেন, আর তার আগেই আচমকা নবান্নে মুখ্যসচিবের সঙ্গে ঝটিকা সাক্ষাৎকারে হাজির হয়ে মুখ্যমন্ত্রীর দিল্লী সফরকে নাটক বলে তোপ দাগেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷ বুধবার বেলাতে বিজেপি বিধায়কদের সঙ্গে নিয়ে আচমকাই নবান্নে আসেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেখানে তিনি রাজ্যের  মুখ্যসচিবের […]

হাওড়া স্টেশনে আরপিএফের হাতে সাতজন অনুপ্রবেশকারী বাংলাদেশী গ্রেফতার। বড় সাফল্য বলেই মনে করছে রেল।

হাওড়া স্টেশনে কর্তব্যরত আরপিএফের বড় সাফল্যর কথা জানালো পূর্ব রেল। আরপিএফ সহ রেলের অপরাধ ও মাদক বিরোধী শাখার যৌথ অভিযানে সাতজন অনুপ্রবেশকারী বাংলাদেশী বাসিন্দাকে গ্রেফতার করলো রেল পুলিশ। এদের সঙ্গে নতুন কমপ্লেক্স থেকে শেখ জাকির নামের এক দালালকেও গ্রেফতার করতে সক্ষম হয় রেল সুরক্ষা বাহিনীর আধিকারিকরা। আরপিএফ সূত্রের খবর সম্প্রতি বিশ্বস্ত সূত্রে ছিল অবৈধ অনুপ্রবেশকারীদের […]

বৃহস্পতিবার সকালে রবীন্দ্রসদন স্টেশনে আত্মহত্যার চেষ্টা যুবকের, হয়রানিতে নিত্য যাত্রীরা।

  বারবার একই ঘটনার সাক্ষী কলকাতা মেট্রো। মেট্রো স্টেশনের লাইনকে আত্মহত্যার সুরক্ষিত স্থান হিসাবেই বেছে নিয়েছেন আত্মহত্যার চেষ্টাকারী ব্যক্তিরা। বৃহস্পতিবার সকালে ফের মেট্রোয় আত্মহত্যার চেষ্টার ঘটনা ঘটলো। বৃহস্পতিবার সকাল ৮টা ৫০ মিনিট নাগাদ রবীন্দ্রসদন স্টেশনে আপ লাইনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করার চেষ্টা করেন এক ব্যক্তি বলেই সূত্রের খবর। আর এই ঘটনার জেরে রবীন্দ্রসদন স্টেশনে আপ […]