Author Archives: News Desk

বৃহস্পতিবার (০৮ অক্টোবর, ২০২৬) এর রাশিফল : আজকের দিনটি কেমন যাবে জেনে নিন

মেষ (Aries): নতুন উদ্যোগ বা পরিকল্পনায় অগ্রগতি হবে। কাজের ক্ষেত্রে সহকর্মীদের সহযোগিতা পাবেন এবং পারিবারিক পরিবেশ আনন্দদায়ক থাকবে। বৃষ (Taurus): আর্থিক ক্ষেত্রে স্থায়িত্ব ও লাভের ইঙ্গিত রয়েছে। সঞ্চয়ের দিকে নজর দেওয়া এবং পরিকল্পিত খরচ করা শুভ। মিথুন (Gemini): মেধা ও দ্রুত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতার কারণে কর্মক্ষেত্রে শুভ যোগাযোগ হতে পারে। বন্ধুদের সাথে সুন্দর সময় কাটবে। […]

ফের আটক রাহুল গান্ধী, অসুস্থ বোধ করায় রাস্তায় বসে পড়লেন প্রিয়াঙ্কা

নয়াদিল্লি : মুখ্য নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগ ও ভোটার তালিকা সংশোধনের প্রতিবাদে ‘ইন্ডি’ জোটের বিক্ষোভ কর্মসূচিকে কেন্দ্র করে রণক্ষেত্রের চেহারা নিল দেশের রাজধানী। যন্তর মন্তরে প্রতিবাদস্থলে যাওয়ার পথে লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী এবং কংগ্রেস সাংসদ প্রিয়াঙ্কা গান্ধী বঢরা-সহ একাধিক শীর্ষ বিরোধী সাংসদকে আটক করে দিল্লি পুলিশ। পুলিশের বিরুদ্ধে বিরোধী সাংসদদের পথ আটকে […]

নামবদল ঘিরে ফের তরজা তুঙ্গে; ‘পশ্চিমবঙ্গ’ চায় বিজেপি, ‘বাংলা’র দাবিতে অনড় তৃণমূল

কলকাতা : রাজ্যের নাম পরিবর্তন নিয়ে নতুন করে রাজনৈতিক তরজা শুরু হল পশ্চিমবঙ্গ রাজনীতিতে। রাজ্যসভায় পেশ হতে চলা এক বিলকে কেন্দ্র করে এই বিতর্কের সূত্রপাত। বুধবার কোচবিহারে দাঁড়িয়ে বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য দাবি করেন, রাজ্যের নাম পরিবর্তন করে ‘পশ্চিমবঙ্গ’ করা হবে। আর বিজেপির এই বক্তব্যের তীব্র বিরোধিতা করে পাল্টা আক্রমণ শানিয়েছে তৃণমূল কংগ্রেস। কুণাল […]

বেহালার জোড়া অপহরণ মামলা : ১৬ বছর পরও মেলেনি সূত্র, তদন্তের ভার সিবিআই-এর হাতে দিল কলকাতা হাইকোর্ট

কলকাতা : কলকাতার বেহালা থেকে ২০১১ সালে নিখোঁজ হওয়া দুই ১৯ বছর বয়সি ছাত্রের মামলায় কলকাতা হাইকোর্ট একটি গুরুত্বপূর্ণ রায় দিয়েছে। ঘটনার ১৬ বছর কেটে যাওয়ার পরও রাজ্য পুলিশ ও সিআইডি কোনো সূত্র খুঁজে না পাওয়ায়, হাইকোর্ট এখন এই রহস্যজনক অপহরণ কাণ্ডের তদন্তভার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা (সিবিআই)-র হাতে তুলে দিয়েছে। ঘটনাটি ২০১১ সালের ১৮ এপ্রিলের, […]

বৃহস্পতিবার পশ্চিমবঙ্গ সফরে সরসঙ্ঘচালক মোহন ভাগবত

কলকাতা : রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের (আরএসএস) সরসংঘচালক মোহন ভাগবত এবং সরকার্যবাহ দত্তাত্রেয় হোসবালে বৃহস্পতিবার (৮ অক্টোবর) পশ্চিমবঙ্গ সফরে আসবেন। তাঁরা পূর্ব বর্ধমানের ‘উল্লাস’-এ অবস্থিত সঙ্ঘ কার্যালয়ে রাজ্যের পদাধিকারী ও কার্যকর্তাদের সঙ্গে বৈঠক করবেন। সঙ্ঘের দক্ষিণবঙ্গ প্রান্ত প্রচার প্রমুখ বিপ্লব রায় বুধবার জানিয়েছেন, এই সফর সঙ্ঘের অভ্যন্তরীণ এবং সাংগঠনিক বিষয়গুলি নিয়ে আলোচনার জন্য নির্ধারণ করা হয়েছে। বর্ধমানে […]

নরেন্দ্র মোদীকে ‘বিষ্ণুর অবতার’ হিসেবে বর্ণনা ভুটানের প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি : ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বর্তমান সময়ের এক অবতার হিসেবে বর্ণনা করেছেন। শেরিং তোবগে বলেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মধ্যে একজন যোগ্য নেতার তিনটি গুণ— জ্ঞান, করুণা এবং সাহস রয়েছে। এই সবকটি গুণই নিঃস্বার্থ সেবাবোধের সঙ্গে যুক্ত। সরকারের প্রধান হিসেবে প্রধানমন্ত্রী মোদীর ২৫ বছর পূর্তি উপলক্ষে তোবগে ‘এক্স’-এ একটি নিবন্ধ শেয়ার করেছেন। তিনি […]

দ্বিতীয়বার ইডির দফতরে ইন্দ্রনীল সেন, জিজ্ঞাসাবাদ ঘিরে রাজনৈতিক মহলে জল্পনা

কলকাতা : ফের এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি) দফতরে হাজিরা দিলেন তৃণমূল কংগ্রেস নেতা তথা প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেন। বুধবার দ্বিতীয়বারের জন্য তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়। ইন্দ্রনীল সেনকে ফের কেন তলব করা হয়েছে, তা নিয়ে রাজনৈতিক মহলে শুরু হয়েছে জল্পনা। আগের দফার জিজ্ঞাসাবাদে উঠে আসা তথ্যের ভিত্তিতেই তাঁকে ফের ডাকা হয়েছে, নাকি তদন্তের স্বার্থে নতুন কোনও বিষয়ে […]

নন্দীগ্রামে রেকর্ড জয়ের দাবি শুভেন্দুর, পাঁচ গুণ ব্যবধানে জয়ের আভাস শমীকের

কলকাতা : নন্দীগ্রাম ও রেজিনগর বিধানসভা উপনির্বাচনে বিজেপির জয়ের দাবি করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তাঁর দাবি, নন্দীগ্রামে বিজেপি প্রার্থী রেকর্ড ব্যবধানে জয়ী হবেন। অন্যদিকে, রেজিনগরে বিজেপির জয়ের ব্যবধান ২৫ থেকে ৩০ হাজার ভোটের মধ্যে থাকবে বলে মঙ্গলবার রাতে দাবি করেন তিনি। নন্দীগ্রামে প্রায় ৭০ শতাংশ ভোট পড়ার পর শুভেন্দু বলেন, “আমি তো নির্বাচন হওয়ার আগেই গন্ধ […]

পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টির সম্ভাবনা, কলকাতাতেও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা

কলকাতা : পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় বুধবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, রাজ্যের কয়েকটি জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। কলকাতার আকাশও আংশিক মেঘলা থাকবে। দিনের শেষে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের কয়েকটি জেলাতেও বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ-সহ ঝোড়ো হাওয়া বইতে পারে। পশ্চিমবঙ্গের জন্য ৭ থেকে ৯ অক্টোবর বজ্রবিদ্যুৎ ও ঝোড়ো হাওয়ার […]

ইতিহাসের পাতায় ০৭ অক্টোবর

১. নোবেলজয়ী পদার্থবিজ্ঞানী নীলস বোর-এর জন্ম ১৮৮৫ (বিশ্ব বিজ্ঞান ও পরমাণু গবেষণা): ১৮৮৫ সালের ৭ অক্টোবর ডেনমার্কের প্রখ্যাত পদার্থবিজ্ঞানী নীলস বোর (Niels Bohr) জন্মগ্রহণ করেন। কোয়ান্টাম তত্ত্ব এবং পরমাণুর পরমাণু মডেলের (Bohr Model) সঠিক ব্যাখ্যার জন্য ১৯২২ সালে তাঁকে পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার প্রদান করা হয়। আধুনিক পরমাণু বিজ্ঞানের বিকাশে তাঁর ভূমিকা অনবদ্য। ২. ‘মল্লিকা-ই-গজল’ বেগম […]