♈️ মেষ (Aries) বিদেশ ভ্রমণের সুযোগ তৈরি হতে পারে, যা লাভদায়ক হবে। ব্যবসায় ভালো ফল মিলবে। কঠোর পরিশ্রম প্রমোশন এনে দিতে পারে। নতুন দায়িত্ব পাওয়ার সম্ভাবনা রয়েছে। ♉️ বৃষ (Taurus) ক্যারিয়ারে নতুন সুযোগ আসবে। প্রশংসা পেতে পারেন। আয় বৃদ্ধি ও পদোন্নতির জন্য অফিসের কাজ মনোযোগ দিয়ে শেষ করুন। ♊️ মিথুন (Gemini) অর্থনৈতিক দিক থেকে দিনটি […]
Author Archives: News Desk
মুম্বই : খ্যাতনামা চলচ্চিত্র নির্মাতা সঞ্জয় লীলা বনশালি-র শারীরিক অবস্থা নিয়ে সম্প্রতি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া হৃদরোগে আক্রান্ত হওয়ার খবর সম্পূর্ণ ভুয়ো বলে জানানো হয়েছে। বুধবার তাঁর টিমের তরফ থেকে স্পষ্ট করে বলা হয়েছে, এই ধরনের সমস্ত খবরই ভিত্তিহীন এবং বিভ্রান্তিকর। প্রসঙ্গত উল্লেখ্য, মঙ্গলবার বনশালি-র ৬৩তম জন্মদিন উপলক্ষে গোটা চলচ্চিত্র জগৎ যখন তাঁকে শুভেচ্ছায় ভরিয়ে দিচ্ছিল, […]
ভাঙড় : দক্ষিণ ২৪ পরগণার ভাঙড় এলাকায় রাসায়নিক ভর্তি ড্রাম বিস্ফোরণের ঘটনায় অগ্নিদগ্ধ আট বছর বয়সী শিশু সাদিকুল আহমেদের মৃত্যু হয়েছে। বুধবার ভোরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সে শেষ নিঃশ্বাস ত্যাগ করে। চিকিৎসকদের মতে, শিশুটির শরীরের প্রায় ৯৫ শতাংশ অংশ পুড়ে গিয়েছিল এবং সে গত কয়েকদিন ধরে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছিল। এই একই দুর্ঘটনায় আহত আরও দুই […]
পুঞ্চ : জম্মু-কাশ্মীরের পুঞ্চ জেলার মেন্ধর মহকুমার কসবালারি এলাকায় বুধবার নিরাপত্তা বাহিনীর এক বিশেষ তল্লাশি অভিযানে (সিএএসও) বিপুল পরিমাণ অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার হয়েছে। সরকারি সূত্রে জানা গিয়েছে, নির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মেন্ধর থানার অন্তর্গত কসবালারি গ্রামের মোহল্লা সলানিতে নিরাপত্তা বাহিনীর একটি যৌথ দল এই অভিযান চালায়। এলাকাটি ঘিরে ফেলে তল্লাশি চালানোর সময় জওয়ানরা একটি […]
দুর্গাপুর : ঝাড়খণ্ডের গিরিডি জেলার নির্বাচনী হিংসায় গুলিবর্ষণের মূল অভিযুক্ত শিবম শ্রীবাস্তব (ওরফে আজাদ)-কে গ্রেফতার করল পুলিশ। মঙ্গলবার সন্ধ্যায় পশ্চিম বর্ধমান জেলার অন্ডালে অবস্থিত কাজী নজরুল ইসলাম বিমানবন্দর থেকে তাকে আটক করা হয়। একই সঙ্গে গ্রেফতার করা হয়েছে তার গাড়িচালক সমির খানকে। অভিযুক্তদের কাছ থেকে আসানসোল নম্বরযুক্ত একটি গাড়িও বাজেয়াপ্ত করা হয়েছে। পুলিশ সূত্রে জানা […]
কলকাতা : কলকাতার তিলজলা এলাকার গুলিকাণ্ডের ঘটনায় বুধবার ভোরে অভিযুক্ত বাবা ও ছেলেকে গ্রেফতার করল পুলিশ। ধৃতদের নাম মহম্মদ সলমন এবং তাঁর বাবা মহম্মদ আনোয়ার। পুলিশ সূত্রে জানা গিয়েছে, শহর ছেড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করার সময় তিলজলা রেলগেট সংলগ্ন এলাকা থেকে তাদের ধরা হয়। তল্লাশিতে তাঁদের কাছ থেকে আগ্নেয়াস্ত্র এবং কার্তুজ উদ্ধার করেছে পুলিশ। সোমবার রাতের […]
পশ্চিম বর্ধমান : ফের বোমাতঙ্ক আসানসোল জেলা ও দায়রা আদালতে। মঙ্গলবারের পরে বুধবারও আদালতে বোমা রাখা হয়েছে বলে হুমকি দেওয়া ইমেল আসে জেলা বিচারকের কাছে। খবর পেয়ে আদালতে যায় বোমা নিষ্ক্রিয়কারী দল ও ডগ স্কোয়াড। সেখানে গিয়ে তল্লাশি শুরু করে পুলিশ। পর পর দু’দিন এমন হুমকিতে আতঙ্ক ছড়িয়েছে। উল্লেখ্য, মঙ্গলবার সকালে কর্মব্যস্ত সময়ে আসানসোল আদালতে […]
নয়াদিল্লি : বিচার ব্যবস্থার ভূমিকা বর্ণনার আড়ালে ‘দুর্নীতি’র প্রসঙ্গ উল্লেখ কোনওভাবেই বরদাস্ত হবে না। এনসিইআরটি-র অষ্টম শ্রেণির বইয়ে ‘সমাজে বিচার ব্যবস্থার ভূমিকা’ শীর্ষক অধ্যায় আসলে বিচার ব্যবস্থার উপর ‘পরিকল্পিত’ আক্রমণ। বুধবার এনসিইআরটি-র অষ্টম শ্রেণির পাঠ্যপুস্তকের ওই বিশেষ অধ্যায় নিয়ে ক্ষোভ ও গভীর উদ্বেগ প্রকাশ করলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্য কান্ত। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি […]
কলকাতা : আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়। বৃষ্টির প্রত্যাশা নেই উত্তরবঙ্গেও। আগামী কয়েকদিন তাপমাত্রার বিশেষ তারতম্য না হলেও, মার্চ শুরুতে ফের চড়বে পারদ। আলিপুর আবহাওয়া দফতর সূত্রের খবর, আগামী ৬-দিন কলকাতা ও আশেপাশের এলাকা থাকবে মূলত শুষ্ক। এই সময়ে তাপমাত্রার বিশেষ তারতম্য হবে। একইসঙ্গে আবহাওয়া দফতর জানিয়েছে, মার্চ মাসের শুরুতে ফের বাড়বে তাপমাত্রা। […]
নয়াদিল্লি : দুদিনের সফরে ইজরায়েল রওনা হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বুধবার সকালে দিল্লি থেকে বিশেষ বিমানে ইজরায়েলের উদ্দেশ্যে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী মোদী। দু’দিনের এই সফরে ভারত ও ইজরায়েলের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও সুদৃঢ় করার ওপর জোর দেবেন প্রধানমন্ত্রী। সে দেশের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গেও দ্বিপাক্ষিক বৈঠকের কর্মসূচি রয়েছে প্রধানমন্ত্রীর। বৈশ্বিক ও আঞ্চলিক নানা বিষয়ে তাঁদের মধ্যে […]









