Author Archives: News Desk

বিজেপি কর্মীর বাড়িতে বোমাবাজি! তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ; অস্বীকার শাসকদলের

দুর্গাপুর : নির্বাচনের প্রাক্কালে দুর্গাপুরের ইস্পাত নগরীতে বিজেপি কর্মীর বাড়ির সামনে বোমা ছোড়ার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। শুক্রবার রাত প্রায় ন’টা নাগাদ ইস্পাত নগরীর রানা প্রতাপ রোড এলাকায় এই ঘটনা ঘটে। ওই এলাকায় থাকেন দুর্গাপুর পূর্ব এক নম্বর মণ্ডলের সাধারণ সম্পাদক শাশ্বতী গিরি। অভিযোগ, অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীরা তাঁর বাড়ির সামনে বোমা ছুড়ে পালিয়ে যায়। বিকট শব্দে আতঙ্কিত […]

রেললাইনে ফাটল! বিহারে বড় দুর্ঘটনা থেকে রক্ষা পেল বাগাহা-পাটলিপুত্র ইন্টারসিটি এক্সপ্রেস

বেত্তিয়া : বিহারে বেত্তিয়া-তে বড়সড় দুর্ঘটনা থেকে রক্ষা পেল বাগাহা-পাটলিপুত্র ইন্টারসিটি এক্সপ্রেস। শনিবার সকালে নরকাটিয়াগঞ্জ-বেত্তিয়া সেকশনের কুমারবাগ স্টেশনের কাছে রেললাইনে ফাটল দেখা যায়। সেই রেললাইন থেকেই যাওয়ার কথা ছিল বাগাহা-পাটলিপুত্র ইন্টারসিটি এক্সপ্রেসের। অল্পের জন্য একটি বড় দুর্ঘটনা রক্ষা পেয়েছে ট্রেনটি। কীভাবে রেললাইনে ফাটল, তা রেল কর্তৃপক্ষ তদন্ত করে দেখছে। পাশাপাশি রেললাইনের ফাটল ঠিক করা হয়েছে

হাওড়ায় প্রোমোটার খুনের ঘটনায় অস্ত্র উদ্ধার পুলিশের

হাওড়া : হাওড়ার পিলখানাতে প্রোমোটার খুনের ঘটনায় অস্ত্র উদ্ধার করলো পুলিশ। অভিযুক্তের বাড়ির ট্যাঙ্ক থেকে মিলল দুই আগ্নেয়াস্ত্র। অভিযুক্তদের দফায় দফায় জিজ্ঞাসাবাদের সূত্র ধরেই উদ্ধার হল খুনের সময় ব্যবহৃত আগ্নেয়াস্ত্র। অভিযুক্তের বাড়ির জলের ট্যাঙ্ক থেকে মিলেছে দুটি বন্দুক ও দুটি ম্যাগজিন। হাওড়া পুলিশ কমিশনারেট সূত্রের খবর, বউবাজার থানা এলাকার বাসিন্দা মহম্মদ ওয়াকিল ওরফে মুন্নাকে পুলিশ হেফাজতে […]

ইতিহাসের পাতায় ২৮ ফেব্রুয়ারি

ভারত ১৯২৮ – বিজ্ঞানী সি. ভি. রামন আলোর বিচ্ছুরণ সম্পর্কিত গুরুত্বপূর্ণ আবিষ্কার ঘোষণা করেন, যা পরে “রামান প্রভাব” নামে পরিচিত হয়। এই আবিষ্কারের জন্য তিনি ১৯৩০ সালে নোবেল পুরস্কার লাভ করেন। ভারতে দিনটি জাতীয় বিজ্ঞান দিবস হিসেবে পালিত হয়। ১৯৬৩ – ভারতের প্রথম রাষ্ট্রপতি ড. রাজেন্দ্র প্রসাদ পরলোকগমন করেন। ১৯৮৬ – প্রধানমন্ত্রী রাজীব গান্ধী ভারতের […]

পঞ্জিকা : ২৮ ফেব্রুয়ারি, ২০২৬ (শনিবার)

বাংলা সাল: ১৪৩২ বাংলা মাস: ফাল্গুন বার: শনিবার  তিথি শুদ্ধ দ্বাদশী — রাত প্রায় ৮:৪৩ পর্যন্ত এরপর ত্রয়োদশী শুরু  নক্ষত্র পুনর্বসু — সকাল প্রায় ৯:৩৪ পর্যন্ত এরপর পুষ্য নক্ষত্র  চন্দ্র রাশি সকালে মিথুন পরে কর্কট  সূর্য রাশি কুম্ভ সূর্যোদয় ও সূর্যাস্ত (প্রায়) সূর্যোদয়: সকাল ৬:৩৭–৬:৪৭ সূর্যাস্ত: সন্ধ্যা ৬:১৮–৬:১৯  রাহুকাল (প্রায়) সকাল ৯:৩০ – ১১:০০ বিশেষ […]

শনিবার (২৮ ফেব্রুয়ারি) এর রাশিফল : আজকের দিনটি কেমন যাবে জেনে নিন

  ♈ মেষ রাশি আজ মানসিক চাপ কিছুটা থাকতে পারে। ছোট বিষয়েও রেগে যেতে পারেন, তাই প্রতিক্রিয়া দেওয়ার আগে একবার ভাবুন। কাজে মনোযোগ কম থাকতে পারে, তবে একটি কাজ শুরু করলে তা শেষ করবেন। অপ্রয়োজনীয় খরচ এড়িয়ে চলুন। বাড়িতে কারো কথা মন খারাপ করতে পারে—গভীরভাবে নেবেন না। মাথাব্যথা বা চোখে জ্বালা হতে পারে, বেশি পানি […]

আইনজীবী ফিরদৌস শামিমের বিরুদ্ধে যৌন হেনস্থার মামলা দায়ের

কলকাতা : ভারতীয় কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী) নেতা তথা আইনজীবী ফিরদৌস শামিমের বিরুদ্ধে যৌন হেনস্থার মামলা দায়ের করা হয়েছে। শুক্রবার একজন পুলিশ আধিকারিক এই খবরের সত্যতা নিশ্চিত করেছেন। পুলিশ সূত্রে খবর, জনৈক এক জুনিয়র মহিলা আইনজীবী গত বুধবার মধ্য কলকাতার হেয়ার স্ট্রিট থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ পত্রে জানানো হয়েছে যে, ফিরদৌস শামিম তাঁকে যৌন […]

ভোটার তালিকার সফট কপি স্বীকৃত রাজনৈতিক দলগুলোকে বিতরণ করা হবে

কলকাতা : পশ্চিমবঙ্গে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়ায় প্রস্তুত চূড়ান্ত ভোটার তালিকা শনিবার প্রকাশিত হবে। স্বচ্ছতা নিশ্চিত করতে ভারতের নির্বাচন কমিশন রাজ্যের সমস্ত নিবন্ধিত রাজনৈতিক দলকে ওই তালিকার সফট কপি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। ভোটারদের সুবিধার্থে চূড়ান্ত তালিকায় নাম খতিয়ে দেখার জন্য একাধিক অনলাইন ও অফলাইন ব্যবস্থা রাখা হয়েছে। এ বার চূড়ান্ত ভোটার তালিকায় প্রকৃত […]

শুভেন্দু অধিকারীর সঙ্গে ‘দুর্ব্যবহার’: কলকাতা পুলিশের কাছে রিপোর্ট তলব করল হাইকোর্ট

কলকাতা : মুখ্য নির্বাচন আধিকারিকের (সিইও) দফতরের বাইরে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সঙ্গে কথিত দুর্ব্যবহারের ঘটনায় রিপোর্ট তলব করল কলকাতা হাইকোর্ট। শুক্রবার প্রধান বিচারপতি সুজয় পাল এবং বিচারপতি পার্থসারথি সেনের ডিভিশন বেঞ্চ কলকাতা পুলিশকে নির্দেশ দিয়েছে যে, আগামী ৫ মার্চের মধ্যে এই ঘটনার একটি পূর্ণাঙ্গ রিপোর্ট আদালতে জমা দিতে হবে। ​শুভেন্দু অধিকারীর অভিযোগ, গত মঙ্গলবার […]

শর্তসাপেক্ষে বিজেপির ‘পরিবর্তন যাত্রা’য় অনুমতি দিল কলকাতা হাইকোর্ট

কলকাতা : পশ্চিমবঙ্গে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) প্রস্তাবিত ‘পরিবর্তন যাত্রা’ সংক্রান্ত মামলার শুনানিতে শুক্রবার শর্তসাপেক্ষ অনুমতি দিল কলকাতা হাইকোর্ট। বিচারপতি শুভ্রা ঘোষের বেঞ্চ আগামী ১ থেকে ৩ মার্চ পর্যন্ত এই যাত্রা বের করার অনুমতি দিয়েছেন। তবে আদালত স্পষ্ট করে জানিয়েছে যে, কোনও জায়গাতেই এক হাজার জনের বেশি মানুষের ভিড় করা চলবে না। আইন-শৃঙ্খলা বজায় রাখার দায়িত্ব […]