কলকাতা : বিধানসভা নির্বাচনের প্রস্তুতির মধ্যে পশ্চিমবঙ্গে ভারতীয় জনতা পার্টির ( বিজেপি) প্রস্তাবিত ‘পরিবর্তন যাত্রা’য় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের অংশগ্রহণ একদিনের জন্য পিছিয়ে দেওয়া হয়েছে। এখন তিনি ১ মার্চের পরিবর্তে ২ মার্চ দক্ষিণ ২৪ পরগনা জেলার রায়দিঘি থেকে এই যাত্রার সূচনা করবেন। পূর্ববর্তী কর্মসূচি অনুযায়ী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর ১ মার্চ রায়দিঘি থেকে ‘পরিবর্তন যাত্রা’র সূচনার কথা ছিল। […]
Author Archives: News Desk
কলকাতা : কলকাতায় অনুভূত ভূমিকম্প। শুক্রবার দুপুর ১টা বেজে ২০ মিনিট নাগাদ থেকে কয়েক মিনিটের মধ্যে অন্তত দুবার কেঁপে ওঠে কলকাতা। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ৫। হাওড়াতেও ভূমিকম্প অনুভূত হয়েছে। এ দিন দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভূমিকম্প অনুভূত হয়েছে। কলকাতা ও লাগোয়া এলাকার একাধিক সরকারি অফিস, ব্যাঙ্ক, হাসপাতালে ভূমিকম্প অনুভূত হওয়ার সঙ্গে সঙ্গে আতঙ্ক ছড়ায়। সবাইকে […]
নয়াদিল্লি : আবগারি দুর্নীতি মামলা থেকে দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল ও আম আদমি পার্টির প্রথম সারির নেতা মণীশ সিসোদিয়াকে অব্যাহতি দিল দিল্লির আদালত। কোনও তথ্য ছাড়াই তাঁদের ওই মামলায় জড়ানোর জন্য সিবিআইকে তিরস্কার করেছে আদালত। বিচারক জানিয়েছেন, চার্জশিটে অনেক ত্রুটি রয়েছে। অভিযোগের স্বপক্ষে কোনও সাক্ষী বা বিবৃতিতে মত পাওয়া যায়নি। দিল্লির আবগারি কেলেঙ্কারি মামলা […]
হাওড়া : দুষ্কৃতীদের হাতে আক্রান্ত হওয়ার অভিযোগ পুরুলিয়ার বাসিন্দা দুই পরিযায়ী শ্রমিকের। ঘটনাস্থল হাওড়া স্টেশন চত্বর। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পুরুলিয়ার ঝালদা থানা এলাকার জামলেহর গ্রামের বাসিন্দা আস্তিক মাহাতো ও বিবেক মাহাতো নামে দুই পরিযায়ী শ্রমিক বৃহস্পতিবার রাতে হাওড়া স্টেশন চত্বরে পুরুলিয়ার বাস ধরার জন্য অপেক্ষা করছিলেন। তখনই কয়েক জন দুষ্কৃতী তাঁদের উপরে চড়াও হয়। […]
কলকাতা : আগামী সপ্তাহের মঙ্গলবার (৩ মার্চ) পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ। এই গ্রহণ ভারতের বেশিরভাগ জায়গা থেকেই প্রত্যক্ষ করা যাবে। শুধুমাত্র দেশের একেবারে পশ্চিমাঞ্চলে এই চন্দ্রগ্রহণ দেখা যাবে না। এশিয়ার পূর্বাঞ্চল, অস্ট্রেলিয়া, প্রশান্ত মহাসাগরীয় এলাকা এবং আমেরিকাতে এই চন্দ্রগ্রহণ দৃশ্যমান হবে। ভারতের বেশিরভাগ প্রান্তেই পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ দেখা যাবে। তবে, তা কেবল চন্দ্রোদয়ের সময়েই। তবে ভারতের উত্তর-পূর্বাঞ্চলের কিছু […]
ভারতের ইতিহাসে ২৭ ফেব্রুয়ারি ১৯৩১ – বিপ্লবী চন্দ্রশেখর আজাদ এলাহাবাদের আলফ্রেড পার্কে ব্রিটিশ পুলিশের সাথে লড়াই করে আত্মবলিদান করেন। ২০০২ – গোধরা রেলস্টেশনের কাছে সাবরমতী এক্সপ্রেস-এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে, যার ফলে বহু মানুষের মৃত্যু হয়। ১৯৪৭ – স্বাধীনতার আগে, ব্রিটিশ ভারতের বিভিন্ন অঞ্চলে রাজনৈতিক আন্দোলন ও ধর্মীয় সংঘাত তীব্র হয়। ২৭ ফেব্রুয়ারি এই আন্দোলনের […]
বাংলা তারিখ: ১৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ ঋতু: বসন্ত অয়ন: উত্তরায়ণ তিথি শুক্ল পক্ষ (চাঁদের বাড়ন্ত দশা) — নির্দিষ্ট তিথি স্থানভেদে পরিবর্তিত হতে পারে নক্ষত্র দিনের নক্ষত্র স্থান ও সময়ভেদে ভিন্ন হতে পারে বার শুক্রবার বিশেষ তথ্য ফাল্গুন মাসের মাঝামাঝি সময় বসন্ত ঋতুর শুভ সময় বিবাহ, গৃহপ্রবেশ, পূজা ইত্যাদির জন্য দিনটি সাধারণভাবে শুভ ধরা হয় (চূড়ান্ত […]
♈ মেষ রাশি আজ সম্পর্কগুলিতে সততা বজায় রাখুন; তাহলে ফল ইতিবাচক হবে। কর্মক্ষেত্রে চ্যালেঞ্জ থাকলেও আপনার পারফরম্যান্স ভালো থাকবে। ♉ বৃষ রাশি আজ বিশ্রাম নিতে ভুলবেন না। দিনটি পরিবর্তনে ভরপুর থাকবে। বিদেশে কাজ বা ভ্রমণের সম্ভাবনা আছে। প্রেম, ব্যবসা ও স্বাস্থ্য—সব ক্ষেত্রেই বড় পরিবর্তনের সুযোগ আসতে পারে। ♊ মিথুন রাশি কর্মক্ষেত্রে অতিরিক্ত দায়িত্ব পেতে পারেন। […]
কলকাতা : প্রকৃতিতে এখন পলাশের আগুন আর শিমুলের লাল আভা। বসন্ত এসেছে দ্বারে, আর সেই ঋতুরাজকে স্বাগত জানাতে এক অভিনব সাংস্কৃতিক অনুষ্ঠানের প্রস্তুতিতে মেতেছে ভারতীয় জাদুঘর। সহযোগিতায় বিশিষ্ট ওড়িশি নৃত্যশিল্পী ডোনা গাঙ্গুলির সংস্থা ‘দীক্ষা মঞ্জরী’। আগামী ১ মার্চ জাদুঘর প্রাঙ্গণে আয়োজিত হতে চলেছে এই বর্ণাঢ্য ‘বসন্ত উৎসব’।মূল অনুষ্ঠানের প্রাক্কালে এখন শেষ মুহূর্তের প্রস্তুতি তুঙ্গে। সম্প্রতি […]
কলকাতা : “কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি পোড়ানোর জন্য পুরস্কৃত করা হলো তৃণমূল ছাত্র পরিষদ নেতা ফৈয়াজ আলমকে!” বৃহস্পতিবার এক্সবার্তায় একথা লিখেছেন পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি লিখেছেন, “ভোটব্যাংক-এর তোষণ ও তুষ্টিকরণ এর রাজনীতি > বাঙালি অস্মিতা ও মনীষীদের শ্রদ্ধা সম্মান। তৃণমূল ছাত্র পরিষদের মালদা জেলার চাঁচল কলেজ ইউনিটের সদস্যরা তৎকালীন সভাপতি এ. বি. সোহেল এর […]










