Author Archives: News Desk

হাওড়া দুষ্কৃতীদের গুলিতে খুন প্রোমোটার, সন্দেহভাজনদের খোঁজ শুরু

হাওড়া : হাওড়ার গোলাবাড়ি থানার অন্তর্গত পিলখানায় বুধবার ভোরে কয়েকজন দুষ্কৃতী বাইকে করে এসে এক যুবককে গুলি করে পালায়। গুলিবিদ্ধ হয়ে ওই যুবকের মৃত্যু হয়েছে। সে পেশায় প্রোমোটার। খবর পেয়ে সেখানে পৌঁছয় গোলাবাড়ি থানা পুলিশ। সিসিটিভি ফুটেজ পরীক্ষা করে দেখা হচ্ছে। কে বা কারা এই ঘটনার সঙ্গে জড়িত আছে, তা জানতে তদন্তে নেমেছে পুলিশ। হাওড়া […]

ইতিহাসের পাতায় ২৫ ফেব্রুয়ারি

ভারতের ইতিহাসে ১৮৬২ – স্বাধীনতা সংগ্রামী বিনায়ক দামোদর সাভারকর জন্মগ্রহণ করেন। তিনি বিপ্লবী কর্মকাণ্ড ও হিন্দুত্ব ভাবধারার জন্য পরিচিত। ১৮৯৪ – ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি বরাহগিরি ভেঙ্কটা গিরি জন্মগ্রহণ করেন। তিনি ১৯৬৯ থেকে ১৯৭৪ সাল পর্যন্ত ভারতের রাষ্ট্রপতি ছিলেন। ১৯৮৮ – বিশিষ্ট সাহিত্যিক ও জ্ঞানপীঠ পুরস্কারপ্রাপ্ত মহাদেবী বর্মা প্রয়াত হন। তিনি হিন্দি সাহিত্যের ছায়াবাদ আন্দোলনের অন্যতম […]

পঞ্জিকা : ২৫ ফেব্রুয়ারি, ২০২৬ (বুধবার)

তারিখ: বুধবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৬ বাংলা তারিখ: ১২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ তিথি: শুক্ল পক্ষ অষ্টমী (সকাল পর্যন্ত), এরপর নবমী শুরু নক্ষত্র: রোহিণী পক্ষ: শুক্ল পক্ষ সূর্যোদয়: প্রায় সকাল ৬:১০ মিনিট সূর্যাস্ত: প্রায় বিকাল ৫:৫০ মিনিট চন্দ্ররাশি: বৃষ সূর্যরাশি: কুম্ভ শুভ সময় (আনুমানিক) অভিজিৎ মুহূর্ত: দুপুর ১২:১০ – ১২:৫৫ রাহুকাল: দুপুর ১২:৩০ – ২:০০ (বুধবার অনুযায়ী) […]

বুধবার (২৫ ফেব্রুয়ারি) এর রাশিফল : আজকের দিনটি কেমন যাবে জেনে নিন

  মেষ (Aries) আজ আর্থিক অবস্থার উন্নতি হবে। প্রেম জীবন সুখকর থাকবে এবং সঙ্গীর সঙ্গে বোঝাপড়া ভালো হবে। ভবিষ্যতের সাফল্যের জন্য নতুন পরিকল্পনা করতে পারেন। বৃষভ (Taurus) পরিবারের সহযোগিতায় কাজের গতি বাড়বে। বড় লক্ষ্য অর্জনের জন্য ব্যক্তিগত সময়ের সঠিক ব্যবহার জরুরি। কাজ ও বিশ্রামের মধ্যে ভারসাম্য রাখুন। মিথুন (Gemini) সঙ্গীর সঙ্গে সময় কাটালে সম্পর্ক আরও […]

এসআইআর নিয়ে রাজ্য সরকারের তীব্র সমালোচনা, ‘নো এসআইআর, নো ভোট’ হুঁশিয়ারি শমীক ভট্টাচার্যের

কলকাতা : এসআইআর প্রক্রিয়া নিয়ে রাজ্য সরকার ও প্রশাসনের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন বিজেপি নেতা শমীক ভট্টাচার্য। মঙ্গলবার কলকাতায় এক সাংবাদিক বৈঠকে তিনি দাবি করেন, পশ্চিমবঙ্গের পাশাপাশি দেশের আরও ১১টি রাজ্যে এসআইআর শুরু হয়েছে এবং তার মধ্যে ১০টি রাজ্যে কাজ সম্পূর্ণ হয়েছে। কেরল ও তামিলনাড়ুর মতো অবিজেপি শাসিত রাজ্যেও কোনও বিরোধিতা ছাড়াই প্রক্রিয়া শেষ হয়েছে […]

আন্দামানের সমুদ্রে ভেঙে পড়ল হেলিকপ্টার, পাইলট-সহ ৭ জনকেই উদ্ধার

পোর্টব্লেয়ার : আন্দামানের সমুদ্রে ভেঙে পড়ল একটি হেলিকপ্টার। মঙ্গলবার সকাল সাড়ে ৯টা নাগাদ উত্তর ও মধ্য আন্দামান জেলার মায়াবন্দরের কাছে কপ্টারটি সমুদ্রের উপর ভেঙে পড়়ে। ওই হেলিকপ্টারের ভিতরে ছিলেন পাঁচ যাত্রী, এক জন পাইলট এবং এক জন সহকারী পাইলট। প্রত্যেককেই নিরাপদে উদ্ধার করা হয়। এক আধিকারিক জানিয়েছেন, সাত জনকেই হাসপাতালে ভর্তি করানো হয়েছে। হেলিকপ্টারটি সকাল পৌনে […]

বিশ্ববিদ্যালয় চত্বরে নমাজ পাঠ; ক্ষুব্ধ বজরং দল, লখনউতে তুমুল বিক্ষোভ

লখনউ : লখনউ বিশ্ববিদ্যালয়ের কয়েকজন ছাত্রর বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে লাল বড়দারি মসজিদে ‘নমাজ’ পাঠের ঘটনায় ক্ষোভে ফুঁসছে বজরং দল। মঙ্গলবার বজরং দলের সদস্যরা নমাজ পাঠের প্রতিবাদে বিক্ষোভ প্রদর্শন করেন। এই বিক্ষোভ প্রদর্শনের সময় বিক্ষুব্ধ বজরং দলের সদস্যদের পুলিশ আটক করে। বিশ্ববিদ্যালয় চত্বরে কেন নমাজ পাঠ করা হল, এরই প্রতিবাদে বিক্ষোভ দেখান বজরং দলের সদস্যরা। লখনউ বিশ্ববিদ্যালয় […]

স্বচ্ছ ভোটার তালিকা যে কোনো গণতন্ত্রের ভিত্তি : জ্ঞানেশ কুমার

নয়াদিল্লি : পশ্চিমবঙ্গ-সহ দেশের বিভিন্ন রাজ্যে এখন চলছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর। এমতাবস্থায় মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার বলেছেন, স্বচ্ছ ভোটার তালিকা যে কোনও গণতন্ত্রের ভিত্তি। মঙ্গলবার নতুন দিল্লিতে নির্বাচন কমিশন এবং রাজ্য নির্বাচন কমিশনারদের জাতীয় গোলটেবিল বৈঠকে ভাষণ দেওয়ার সময় তিনি এই মন্তব্য করেন। বিশেষ নিবিড় সংশোধন এস আই আর সম্পর্কে […]

এসএসসি-র শিক্ষক নিয়োগের কাউন্সেলিং শুরু, আগামী মাসেই স্কুলে নিযুক্তি

কলকাতা : স্কুল সার্ভিস কমিশনের একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের কাউন্সেলিং মঙ্গলবার শুরু হয়েছে। সল্টলেকে কমিশনের প্রধান কার্যালয়ে কাউন্সেলিং প্রক্রিয়া চলছে। মেধা তালিকার মাধ্যমে ওপেন কাউন্সেলিংয়ের আয়োজন করা হয়েছে। ফলে মেধার ভিত্তিতে সকল প্রার্থী, স্কুল বাছাইয়ের সমান সুযোগ পাবেন বলে জানিয়েছে এসএসসি। স্কুল বাছাইয়ের পর কমিশন প্রার্থীদের সুপারিশপত্র দেবে। আগামী মাস থেকেই শিক্ষকরা সংশ্লিষ্ট […]

শেয়ার বাজারে পতন, সেনসেক্স ও নিফটির সূচকে ধস

মুম্বই : সপ্তাহের দ্বিতীয় কাজের দিনে ঘরোয়া শেয়ার বাজারে বড়সড় পতনের ছবি ধরা পড়ল। মঙ্গলবার সকাল থেকেই বাজারের প্রবণতা ছিল নিম্নমুখী। লেনদেন শুরু হওয়ার পর থেকেই বিনিয়োগকারীদের মধ্যে শেয়ার বিক্রির হিড়িক পড়ে যায়, যার ফলে সেনসেক্স ও নিফটি—উভয় সূচকই অনেকটা নিচে নেমে আসে। সকাল ১০টা পর্যন্ত পাওয়া তথ্যে দেখা গিয়েছে, বিএসই সেনসেক্স ০.৮৫ শতাংশ এবং এনএসই […]