Author Archives: News Desk

পূর্ব কলকাতা জলাভূমিতে বেআইনি নির্মাণ নিয়ে ক্ষুব্ধ কলকাতা হাইকোর্ট

কলকাতা : পূর্ব কলকাতার জলাভূমিতে বেআইনি নির্মাণ ভাঙতে রাজ্য সরকার ও পুর কর্তৃপক্ষের ভূমিকায় চরম ক্ষুব্ধ কলকাতা হাইকোর্ট। এবার কেন্দ্রীয় সরকারকে মামলায় যুক্ত করার নির্দেশ দিলেন বিচারপতি অমৃতা সিনহা। সোমবার পূর্ব কলকাতা জলাভূমি কর্তৃপক্ষ একটি রিপোর্ট জমা দেয়। একইসঙ্গে দক্ষিণ ২৪ পরগণার জেলাশাসকও একটি রিপোর্ট জমা দেন। তা দেখে রীতিমতো উষ্মা প্রকাশ করেন বিচারপতি সিনহা। তাঁর […]

এ যেন ‘মধ্যযুগীয় বর্বরতা’, কটাক্ষ সুকান্ত মজুমদারের

কলকাতা : “তৃণমূল কংগ্রেসের শাসনকালে পশ্চিমবঙ্গে প্রতিদিন যেভাবে আইন-শৃঙ্খলার চূড়ান্ত অবনতি এবং রাজনৈতিক প্রতিহিংসার যে পরিবেশ তৈরি হয়েছে, তা গভীর উদ্বেগজনক।” সোমবার এই অভিযোগ করে কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার তাঁর এক্সবার্তায় লিখলেন, এ যেন ‘মধ্যযুগীয় বর্বরতা’! সুকান্তবাবু লিখেছেন, “পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর এলাকায় ‘পাড়ায় সমাধান’ প্রকল্পের আওতায় অপরিকল্পিতভাবে ঢালাই রাস্তা নির্মাণের প্রতিবাদ করায় এক মহিলাকে তাঁর […]

“নারীরা আজ নিরাপদ নন”, শাসক দলকে একহাত অগ্নিমিত্রার

কলকাতা : “একজন সাধারণ মহিলা নিজের এলাকার কাজ নিয়ে প্রশ্ন তোলায় যে অপমান ও নির্যাতনের মুখে পড়েছেন, তা প্রমাণ করে নারীরা আজ নিরাপদ নন।” সোমবার সামাজিক মাধ্যমে এই অভিযোগ করলেন বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পাল। তিনি লিখেছেন, “পটাশপুর–এ ‘পাড়ায় সমাধান’ প্রকল্পে অপরিকল্পিতভাবে ঢালাই রাস্তা নির্মাণের প্রতিবাদ করায় এক মহিলাকে নাবালিকা মেয়ের সামনে হাত-পা বেঁধে বিবস্ত্র করে […]

বিপুল জালিয়াতি, একটি ব্যাঙ্কের শেয়ারে তীব্র ধস

মুম্বই : ৫৯০ কোটি টাকার জালিয়াতির খবর প্রকাশ্যে আসতেই সোমবার আইডিএফসি ফার্স্ট ব্যাঙ্কের শেয়ারে তীব্র ধস নামে। একদিনেই ২০ শতাংশ পর্যন্ত নেমে যায় স্টক। এই পতনের জেরে কেন্দ্রীয় সরকারের প্রায় ১,১০০ কোটির বেশি এবং এলআইসি-র প্রায় ৩৪০ কোটি টাকার সম্পদ কমেছে। ন্যাশনাল স্টক এক্সচেঞ্জে শেয়ারটি ৭৫.১৬ টাকায় খোলে, যা আগের ক্লোজ়িং ৮৩.৫১ টাকার তুলনায় ১০ শতাংশ […]

বাংলার আবালবৃদ্ধবনিতা বঞ্চনার শিকার, পরিবর্তন চেয়ে পশ্চিমবঙ্গবাসীকে খোলা চিঠি প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ২৩ ফেব্রুয়ারি (হি. স.): পশ্চিমবঙ্গবাসীর কাছে পরিবর্তনের আহ্বান জানিয়ে সোমবার খোলা চিঠি লিখলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি লিখেছেন,‘কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সোনার বাংলায় ভুয়ো ভোটারের দাপট। নৈরাজ্যের অন্ধকারে ডুবতে থাকা পশ্চিমবঙ্গকে নিয়ে সমগ্র ভারত চিন্তিত।’ ‘বিকশিত পশ্চিমবঙ্গ’ তৈরির যে স্বপ্ন প্রধানমন্ত্রীর রয়েছে তা সফল করার আহ্বান জানিয়েছেন তিনি। রাজ্য সরকারের অসহযোগিতা সত্ত্বেও বাংলার উন্নয়নে কেন্দ্র […]

ফের বোমাতঙ্ক দিল্লিতে, আর্মি পাবলিক স্কুলে বোমা হামলার হুমকি

নয়াদিল্লি : দিল্লি ক্যান্টনমেন্টের আর্মি পাবলিক স্কুলে বোমা হামলার হুমকি। ক্যাম্পাসে একটি বিস্ফোরক পুঁতে রাখা হয়েছে বলে সতর্ক করে এসেছে ই-মেল। তল্লাশি শুরু করেছে পুলিশ ও বম্ব ডিসপোজাল স্কোয়াড। দিল্লি পুলিশ ও দমকলের পক্ষ থেকে জানানো হয়েছে, সোমবার ধৌলা কুয়ানের আর্মি পাবলিক স্কুল ছাড়াও লোধি রোডের এয়ার ফোর্স বাল ভারতী স্কুলে বোমা হামলার হুমকির ইমেল […]

ভারত দ্রুততম ক্রমবর্ধনশীল প্রধান অর্থনীতির মধ্যে রয়েছে : তুহিন কান্তি পান্ডে

মুম্বই : ভারতীয় অর্থনীতি নিয়ে আশার কথা শোনালেন সেবির চেয়ারম্যান তুহিন কান্তি পান্ডে। তিনি বলেন, ভারত দ্রুততম ক্রমবর্ধনশীল প্রধান অর্থনীতির মধ্যে রয়েছে। সোমবার মুম্বইয়ে আয়োজিত পোর্টফোলিও ম্যানেজারস কনক্লেভে সেবি-র চেয়ারম্যান তুহিন কান্ত পান্ডে বলেন, “ভারত দ্রুততম ক্রমবর্ধনশীল প্রধান অর্থনীতির মধ্যে রয়েছে।” তিনি আরও বলেন, “বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতি হওয়ার পথে রয়েছে ভারত। এই প্রবৃদ্ধি ধনী […]

নেপালে ত্রিশূলী নদীতে পড়ে গেল বাস, মৃত্যু কমপক্ষে ১৮ জনের

কাঠমান্ডু : নেপালে ভয়াবহ বাস দুর্ঘটনায় মৃত্যু হয়েছে অন্তত ১৮ জন যাত্রীর। গুরুতর জখম ২৪ জন। রবিবার রাত দেড়টা নাগাদ পোখরা থেকে কাঠমাণ্ডু যাওয়ার সময়ে যাত্রিবোঝীই বাসটি ধাদিং জেলায় ত্রিশূলী নদীতে পড়ে যায়। বাসে ৪০ জনেরও বেশি যাত্রী ছিলেন বলে জানা গিয়েছে। দুর্ঘটনায় নিহতদের মধ্যে একজন পুরুষ যাত্রী নিউজিল্যান্ডের নাগরিক। আহতদের মধ্যে একজন জাপানি এবং […]

ইতিহাসের পাতায় ২৩ ফেব্রুয়ারি

ভারতের ইতিহাসে ১৯৪৬ – Royal Indian Navy-এর নাবিকদের বিদ্রোহ (RIN Mutiny) আনুষ্ঠানিকভাবে দমন করা হয়। এই বিদ্রোহ ব্রিটিশ শাসনের বিরুদ্ধে স্বাধীনতা আন্দোলনকে আরও জোরালো করে তোলে। ১৯৬৯ – প্রখ্যাত অভিনেত্রী Bhagyashree জন্মগ্রহণ করেন। তিনি বলিউডে “ম্যায়নে প্যায়ার কিয়া” ছবির মাধ্যমে জনপ্রিয়তা পান। ১৯৮৮ – বিশিষ্ট ভারতীয় কবি ও গীতিকার Gopal Das Neeraj-কে Padma Bhushan সম্মানে […]

পঞ্জিকা : ২৩ ফেব্রুয়ারি, ২০২৬ (সোমবার)

তারিখ: ২৩ ফেব্রুয়ারি ২০২৬ বার: সোমবার বাংলা সাল: ১৪৩২ বঙ্গাব্দ মাস: ফাল্গুন তিথি: শুক্ল পক্ষের ষষ্ঠী (প্রায় দিনভর) নক্ষত্র: ভরণী (প্রায় অধিকাংশ সময়) যোগ: শুভ করন: তৈতিল → গরজ (সময়ের ভিত্তিতে পরিবর্তনশীল) সূর্যোদয়: ভোর প্রায় ৬টা ১৫ মিনিট সূর্যাস্ত: সন্ধ্যা প্রায় ৫টা ৫০ মিনিট রাহুকাল (সোমবার): সকাল প্রায় ৭টা ৩০ মিনিট – ৯টা অমৃতকাল: নির্দিষ্ট […]