বাজেটে ‘বঞ্চনা’-র অভিযোগ তুলে রাজ্যসভা থেকে ওয়াক আউট তৃণমূল সাংসদদের

নয়াদিল্লি : বাজেটে এবার তেমন কিছু জোটেনি পশ্চিমবঙ্গের কপালে।

এমতাবস্থায় কেন্দ্রীয় বাজেটে ‘বঞ্চনা’র অভিযোগ তুলে সোমবার রাজ্যসভা থেকে ওয়াক আউট (কক্ষত্যাগ) করলেন তৃণমূল সাংসদেরা। সোমবার তৃণমূল সাংসদেরা কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকারের বিরুদ্ধে ২ লক্ষ কোটি টাকা আটকে রাখারও অভিযোগ তুলেছেন।

এই প্রসঙ্গে তৃণমূল সাংসদ সাগরিকা ঘোষ বলেন, “রাজ্যসভা থেকে আমরা ওয়াক আউট করেছি। কারণ বাজেটে এক বারের জন্যও পশ্চিমবঙ্গের নাম উচ্চারণ করা হয়নি। রাজ্যের বকেয়া আটকে রাখা হয়েছে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

twenty − nine =