নয়াদিল্লি : লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর তীব্র সমালোচনা করলেন বিজেপি সাংসদ তথা অভিনেত্রী কঙ্গনা রানাউত। কঙ্গনা বলেছেন, সংসদকে পরোয়া করেন না রাহুল গান্ধী।
সোমবার লোকসভায় রাহুল গান্ধীর আচরণের সমালোচনা করে কঙ্গনা বলেন, সদনের ভিতরে সমস্ত নিয়ম লঙ্ঘন করা হচ্ছে এবং বিশৃঙ্খলা তৈরি করা হচ্ছে। তিনি এমন একটি বই থেকে উদ্ধৃতি দিচ্ছেন যা প্রকাশিত হয়নি, কারণ সম্ভবত এর সত্যতা নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে।
এটা কত বড় অপরাধ। তিনি মোটেও সংসদের মর্যাদার কথা ভাবেন না, পরোয়া করেন না। তিনি এক ঘন্টা ধরে এই হট্টগোল তৈরি করেছিলেন।”

